দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেইবিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেই

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় চট্টগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারও রয়েছেন।

শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০–৯০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫)। মামলার আসামিদের তালিকায় তাঁদের নাম রয়েছে।

মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম (৬২), সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার (৪০) ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের (৪০) নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রোসাঙ্গিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় নাজিরহাট–মাইজভাণ্ডার পাকা সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা মশাল হাতে একটি মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যের নির্দেশনায় তাঁরা জড়ো হন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন। তাঁরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

মামলাটি কোন আইনে করা হয়েছে?
সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Ensuring justice brings the greatest satisfaction: Attorney General | Others
রাজনীতি

আইনমন্ত্রী ব্যারিস্টার কাজল বললেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বোচ্চ সন্তুষ্টি

PM drives through DNCC roads to inspect cleanliness  | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালিয়ে দেখলেন পরিচ্ছন্নতার অবস্থা

BNP vows to pass July Charter agreements in Parliament: Farroque | Others
রাজনীতি

বিএনপি সংসদে জুলাই চার্টারের সমস্ত চুক্তি পাশ করবে বলে দাবি: ফাররুক

Stay united against those want to divide nation on religion: Fakhrul | News Flash
রাজনীতি

ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত করতে চাওয়াদের বিরুদ্ধে একতাবদ্ধ হও: ফখরুল

Law commission proposals to be executed in line with July Charter: Law Minister | News Flash
রাজনীতি

জুলাই চার্টার অনুসারে আইন কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ঘোষণা: আইনমন্ত্রী

No conspiracy to create division in country to be allowed to succeed: Swapon | News Flash
রাজনীতি

সোপনের বক্তব্য: বিভাজনমূলক ষড়যন্ত্র কোনো রূপেই সাফল্য পাবে না

Spirit of July movement was to build a discrimination-free Bangladesh: opposition leader | Others
রাজনীতি

বিরোধী নেতা বললেন, জুলাই আন্দোলনের আদর্শ ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ

Cultural activities, rule of law key to curb human trafficking: Rizvi | News
রাজনীতি

রিজভি বললেন, সাংস্কৃতিক কর্মসূচি ও আইনের শাসন মানব পাচার দমনে কার্যকর

Zero tolerance against criminals: State Minister Helal Uddin  | Others
রাজনীতি

রাষ্ট্রমন্ত্রী হেলাল উদ্দিন: অপরাধ ও অপহরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখবে সরকার

Valiant July fighter Azizur meets PM | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী জুলাই লড়াকু আজিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

Overall law and order is better than past regime: Partho | Others
রাজনীতি

পার্থো বললেন, অতীত শাসনের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা অনেক ভালো

সর্বশেষ সংবাদ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Massive Attack banned from Singapore over Palestinian flag display | News
বিনোদন

প্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা