দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ১৫ জন

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষে নিহত অন্তত ১৫

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কয়েক দশক আগে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি অধিকারকর্মী সংগঠনের একটি জোট। এরপরই এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ এ জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

তবে এ পদক্ষেপ হাজার হাজার মানুষকে আঞ্চলিক রাজধানী মোজাফফরাবাদ অভিমুখে পদযাত্রা করা থেকে আটকাতে পারেনি।

স্থানীয় আইনসভার প্রায় এক-চতুর্থাংশ আসন এ অঞ্চলের বাইরে (পাকিস্তানের অন্যান্য প্রদেশে) বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।

সাম্প্রতিক এ সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের মতে, বিক্ষোভকারীদের একটি বিশাল বহর রাওয়ালকোট শহরের চার কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরে ১০ হাজারেরও বেশি মানুষ রয়েছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার প্রশাসক সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি বাসিন্দাদের ঘর থেকে বের না হতে বলা হয়েছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের এ বহরকে রাওয়ালকোটের ভেতর দিয়ে মোজাফফরাবাদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

বিবিসি উর্দুর সাংবাদিকেরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সেখানে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে সরদার ওয়াহিদ খান বলেছেন, আইনের শাসন ‘নিশ্চিত করা হবে’।

এ অঞ্চলের কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মোজাফফরাবাদের পাশাপাশি রাওয়ালকোটেও নজরদারির জন্য হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

এদিকে গত বুধবার মোজাফফরাবাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ২২ জনের সবাই নিহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, উড্ডয়নের পরপরই ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় আইনসভা নির্বাচনে কাশ্মীরী শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাইরে বসবাসকারী এ শরণার্থীদের জন্য আসন বরাদ্দ রাখার বিষয়টি এই অঞ্চলে একটি বড় বিতর্কের সৃষ্টি করেছে। কেননা, স্থানীয় বাসিন্দারা আইনসভার প্রায় এক-চতুর্থাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

কয়েক দশক আগে এ সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত হয়ে পাকিস্তানে আশ্রয় নেওয়া মানুষের শাসনকাজে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা। শরণার্থীরা কাশ্মীরের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হলে একদিন নিজেদের ঘরে ফেরার আশা নিয়ে পাকিস্তানে বসবাস করছেন।

বেশ কয়েকটি অধিকারকর্মী সংগঠনের মোর্চা ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি) এ সংরক্ষিত আসন বাতিলের দাবি জানিয়েছে। তাদের যুক্তি, এ ব্যবস্থা স্থানীয় জনগণের প্রতিনিধিত্বকে দুর্বল করছে। তাই আইনসভার সব আসনে শুধু এই অঞ্চলে প্রকৃতভাবে বসবাসকারীদেরই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকা উচিত। তবে কর্তৃপক্ষ বলছে, এ আসনগুলোর সংরক্ষণ অত্যন্ত জরুরি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গত ৫ জুন জেএএসিকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তাদের দাবি, সংগঠনটি ‘সন্ত্রাসবাদে লিপ্ত’ এবং ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর উপায়ে’ কার্যক্রম চালাচ্ছে।

এদিকে একটি প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের (রাষ্ট্রপতির পক্ষ থেকে চাওয়া আইনি মতামত) পরিপ্রেক্ষিতে বিস্তারিত পরামর্শমূলক মতামত দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত রায়ে বলেন, আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই কোনো প্রশাসনিক পদক্ষেপ, রাজনৈতিক চুক্তি বা জনগণের চাপের মুখে এগুলো পরিবর্তন করা সম্ভব নয়।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর নিজস্ব আঞ্চলিক সরকার চালিত একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। ব্রিটিশ ভারত ভাগের পর থেকে দীর্ঘ ৭০ বছরের বেশি সময় ধরেই গোটা কাশ্মীর অঞ্চল ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের মূল উৎস হয়ে রয়েছে।

নয়াদিল্লি ও ইসলামাবাদ—উভয় পক্ষই হিমালয় অঞ্চলের এ কাশ্মীরকে নিজেদের একক ভূখণ্ড বলে দাবি করে। কাশ্মীর ইস্যু নিয়ে প্রতিবেশী দেশ দুটি পূর্ণাঙ্গ দুটি যুদ্ধ এবং একটি সীমিত পরিসরের যুদ্ধে জড়িয়েছে।

বর্তমানে দুই প্রতিবেশীর কেউই পুরো কাশ্মীর নিয়ন্ত্রণ করে না, বরং তারা এর একেকটি অংশ নিয়ন্ত্রণ করছে।

সাধারণ জিজ্ঞাসা

বিক্ষোভের কারণ কী?
শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখা
কতজন নিহত হয়েছেন?
অন্তত ১৫ জন

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
National treasure Kaptai Lake livelihoods of many CHT residents: Nazim | District
রাজনীতি

নাজিমের দাবি, রাষ্ট্রীয় সম্পদ কাপ্তাই হ্রদ চট্টগ্রাম পাহাড়ি জেলাবাসীর জীবিকা

PM’s initiative brings new homes to martyr’s family, five arson-hit families  | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে শহীদের পরিবার ও আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ির চাবি

Mohila Dal's 48th founding anniversary celebrated in Rajshahi | District
রাজনীতি

রাজশাহীতে উদযাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Strong democracy crucial for ensuring rights of all communities: President | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি বললেন, সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য

Satkhira Press Club leaders meet Law Minister Asaduzzaman | News
রাজনীতি

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছে

Hasina was mastermind behind enforced disappearances, killings: Speaker | News Flash
রাজনীতি

স্পিকারের অভিযোগ: শেখ হাসিনার শাসনামলে বাধ্যতামূলক অদৃশ্যকরণ ও হত্যা

Rizvi for making women self-reliant through education  | News Flash
রাজনীতি

মহিলাদের শিক্ষা ও আর্থিক স্বাধীনতায় রিজভীর আহ্বান

Rizvi calls for unity to protect the country | News Flash
রাজনীতি

রিজভি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান দিলেন

PM gives financial assistance to mosques, temples in Dhaka-17 | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকা-১৭-এ মসজিদ ও মন্দিরের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী
রাজনীতি

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী

Freedom of speech must not cross limits of decency: PM | JS Session
রাজনীতি

সংসদ ভাষণে প্রধানমন্ত্রী: ভাষার মর্যাদা রক্ষায় অশালীনতা বন্ধ করতে হবে

President urges ACC to take stern action against the corrupt regardless of power, status | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসিসি-কে অনুরোধ করেছেন

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া