দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাকাওয়াত শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার আসল ইতিহাস উপস্থাপনের জন্য জোর দিলেনফিলিস্তিনি কিশোর ফুটবলার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণে মারা গেলেনদূষণের মধ্যে বিশ্বকাপ চূড়ান্তে আর্জেন্টিনা ও স্পেনের প্রস্তুতি১০টি স্পোর্টস ভিলেজ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনামুহিতের দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বানহুমায়ূনের আশ্বাস: তুরাবের ন্যায্যতা নিশ্চিত হবেবিএনপি সরকার চার মাসে বাস্তবায়ন করলো নির্বাচনী প্রতিশ্রুতির ৮০ শতাংশ: খোকনসম্মানিত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রীদক্ষ শ্রমিক তৈরিতে প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: মন্ত্রীআধুনিক এবং প্রতিক্রিয়াশীল পুলিশিং জরুরি: আইজিপি মোঃ আলী হোসেন ফকিরসরকারি কর্মচারী হাসপাতালে শিশুদের জন্য বিনামূল্যে ওষ্ঠত্রুটি ও তালুত্রুটি অস্ত্রোপদ্ধতি চালুরাষ্ট্রমন্ত্রী বললেন, তুলার ঘরোয়া উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছে সরকারসরকারের পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য দাবি: মহাদী আমিনসিরাজগঞ্জে হস্তশিল্পীদের জন্য নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু: ইকবালইনফানতিনোর বিশ্বকাপ পরিকল্পনা জুয়াড়িদের কাছে জনপ্রিয়

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির বিপদ নিয়ে সতর্কবার্তা মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির বিপদ নিয়ে সতর্ক করেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির বিপদ, সতর্কবার্তা মির্জা ফখরুলের

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের নিয়ে অপপ্রচার পরিকল্পিত বলে মনে করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এর পেছনে রাজনীতি ‘ধ্বংসের’ ষড়যন্ত্র দেখছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই প্রসঙ্গে কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তাঁর বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, যা খুশি তা করা হয়। সমাজের কাছে, রাজনীতিবিদদের একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। লক্ষ করে দেখবেন, রাজনীতি ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, যারা অনলাইনে বুলিংয়ের সঙ্গে জড়িত, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এসব করছে। তিনি বলেন, ‘তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কনটেক্সট নিয়ে আসেন, এটা রাজনীতির স্বাভাবিক যে ধারা, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।’

চার মাস আগে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরলেও তা এখনো বিপদ–মুক্ত নয় বলে সতর্ক করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘চতুর্দিকে পরিকল্পিত ও সচেতনভাবে একটা প্রচেষ্টা রয়েছে সবকিছুকে ভেঙে, অর্থহীন করে এর মাধ্যমে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে।’

এই মন্ত্রী অভিযোগ করেন, কিছু কিছু রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে জুলাইয়ের পর থেকে এই চক্রান্ত করছে। তারা চায়, যাতে দেশে গণতন্ত্র না থাকে। সরকারের দায়িত্ব হবে, এসব চক্রান্তকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে সেই চক্রান্তকে রুখে দেওয়া।

গণতন্ত্রে বিশ্বাস করে না, এমন একটি শক্তির উত্থান এখন দেশে হচ্ছে বলে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এই শক্তি যেন মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, তার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে এক হওয়া উচিত।’

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, কোনো বিপ্লবী দল নয়। বিএনপির কাছে কেউ বিপ্লব আশা করলে তা ভুল হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ষড়যন্ত্র মোকাবিলায় দলের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি প্রয়াত মাহবুবুল আলম তারার জনপ্রিয়তা ও আন্দোলন–সংগ্রামে তাঁর অবদান স্মরণ করে বলেন, ছাত্রজীবনেই তিনি তরুণসমাজের কাছে আস্থাভাজন নেতা হয়ে উঠেছিলেন। ব্যবসায়িক জীবনেও তিনি রেখেছিলেন সাফল্যের ছাপ।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ প্রয়াত মাহবুবুল আলম ও মাহবুবুল হককে স্মরণ করে বলেন, তাঁরা ছিলেন মূল্যবোধের প্রতীক। যাঁরা নিজেদের জন্য কখনো রাজনীতি করতেন না। বরং মানুষের জন্য রাজনীতি করতেন।

মাহবুবুল হকের মেয়ে অধ্যাপক জাফরুন নাহারের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ, ফেনী জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন পাটোয়ারী, শেখ ফরিদ বাহার, মেজবাহ উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা প্রয়াত দুই রাজনীতিবিদের নামে ফেনী জেলায় কোনো স্থাপনা বা সড়কের নামকরণের প্রস্তাব করেন। সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

সাধারণ জিজ্ঞাসা

মির্জা ফখরুল কী বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির বিপদ নিয়ে?
মির্জা ফখরুল সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির বিপদ নিয়ে সতর্ক করেছেন। তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত এবং রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Govt achieves multidimensional success in five months: Mahadi Amin | News Flash
রাজনীতি

সরকারের পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য দাবি: মহাদী আমিন

Govt working to ensure free flow of information from grassroots: Press Secretary  | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব: মূল সমস্যাগুলো দূর করতে চাচ্ছি, মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

Ruman urges journalists to refrain from unethical journalism, misinformation | News
রাজনীতি

রুমান সাংবাদিকদের অনৈতিক সাংবাদিকতা ও ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকতে বললেন

Govt works to ensure good governance, meet people's expectations: Mahdi Amin | News Flash
রাজনীতি

মাহদী আমিন: সরকারের দায়িত্ব ও হিসাবদিহির প্রতিটি মুহূর্ত পরীক্ষা

Economy is the foundation of Bangladesh's foreign policy: Swapon  | News Flash
রাজনীতি

স্বপনের মতে, অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি

BNP wants to further strengthen geopolitical, business ties with China: Fakhrul  | News Flash
রাজনীতি

বিএনপি চায় চীনের সঙ্গে আরও শক্তিশালী ভৌগোলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক: ফখরুল

PM pursuing 'Bangladesh First' policy for nat'l development: Deputy Speaker | News
রাজনীতি

ডেপুটি স্পিকার বললেন, প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ প্রথম' নীতি দেশের উন্নয়নে কার্যকর

British PM echoes Tarique Rahman's 'I Have a Plan' vision: Swapon | News Flash
রাজনীতি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষণে তারিক রাহমানের পরিকল্পনার প্রতিধ্বনি

Jamaat supports friendly relations with all neighbours: Parwar | Others
রাজনীতি

জামাত সমর্থন করেছে সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: পারওয়ার

Opposition misleading people over July Charter: Fakhrul | News Flash
রাজনীতি

বিএনপি সচিব ফখরুলের অভিযোগ: বিরোধীরা জুলাই চার্টার নিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করছে

Deputy Speaker urges everyone to work together to ensure rule of law, human rights | News
রাজনীতি

ডেপুটি স্পিকার কায়সার কামালের আহ্বান: আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সহযোগিতা

সর্বশেষ সংবাদ

Free surgery programme launched for children with cleft lip, palate | Others
স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালে শিশুদের জন্য বিনামূল্যে ওষ্ঠত্রুটি ও তালুত্রুটি অস্ত্রোপদ্ধতি চালু

Govt working to boost cotton production: State Minister | Others
বাংলাদেশ

রাষ্ট্রমন্ত্রী বললেন, তুলার ঘরোয়া উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছে সরকার

Handloom training centre will open new opportunities for Sirajganj weavers: Iqbal | News
বাংলাদেশ

সিরাজগঞ্জে হস্তশিল্পীদের জন্য নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু: ইকবাল

Infantino's enlarged World Cup gamble pays off with punters | Sports
খেলা

ইনফানতিনোর বিশ্বকাপ পরিকল্পনা জুয়াড়িদের কাছে জনপ্রিয়

16 spillways of Kaptai Dam opened to regulate water levels | Others
বাংলাদেশ

কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খোলা হলো জলপরিমাণ নিয়ন্ত্রণের জন্য

Gulf council secretary says Iran attacks on civilian facilities 'war crimes' | International
আন্তর্জাতিক

পারস্য উপসাগরীয় কাউন্সিলের সচিব: ইরানের বেসামরিক অবকাঠামো আক্রমণ 'যুদ্ধাপরাধ'

Brook urges England to follow ever-green Root's example | Sports
খেলা

ব্রুক জোর দিয়েছেন রুটের উদাহরণ অনুসরণ করে ভারতের বিপক্ষে জয়ের জন্য

Deputy Speaker calls for increased humanitarian assistance for the helpless  | Others
স্বাস্থ্য

উপ-স্পিকার আহত ও অসহায়দের জন্য মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন

BARI research brings new hope for coastal fruit cultivation | Agriculture News
বাংলাদেশ

উপকূলীয় অঞ্চলে ফলের চাষে নতুন আশা আনলো বারির গবেষণা

Hezbollah buries dozens of fighters in south Lebanon | International
আন্তর্জাতিক

হেজবল্লাহর দুঃখজনক দিন: দক্ষিণ লেবাননে যোদ্ধাদের জানাজা

Small, medium poultry farmers to get easy loan: Tuku | Others
বাংলাদেশ

ছোট ও মাঝারি পোল্ট্রি চাষীদের জন্য সহজ ঋণের ঘোষণা: তুকু

Relief assistance continues in 7 flood-hit districts | News
বাংলাদেশ

প্রবল বন্যায় আত্মনির্ভর হওয়ার চেষ্টায় মানুষ, ৭ জেলায় ত্রাণ কার্য চলছে

Maritime ports asked to keep local cautionary signal No 3 | Others
বাংলাদেশ

উত্তর বঙ্গোপসাগরে উচ্চ চাপের কারণে চার বন্দরে সতর্কতা সংকেত ৩

Irregularity in relief distribution will not be accepted: Agri minister  | News
বাংলাদেশ

চট্টগ্রামে বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ত্রাণ বণ্টনে অনিয়ম গ্রহণযোগ্য নয়: কৃষিমন্ত্রী

KAU holds seminar on precise use of language in policy research | News
শিক্ষা

নীতি গবেষণায় ভাষার সঠিক ব্যবহার নিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

Spain, Argentina prepare for World Cup final, Trump hails success | Sports
খেলা

বিশ্বকাপ ফাইনাল: স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি, ট্রাম্প উপস্থিত থাকবেন