দ্য পালস টুডে
EN
ব্রেকিং

মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ, রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে ভারতকে জড়িয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে অন্যান্য অভিযোগের সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারকে জড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

রিংকি চট্টোপাধ্যায় সিং নামের এক আইনজীবী বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, জনসমক্ষে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর।

আইনজীবী রিংকি চট্টোপাধ্যায় তাঁর অভিযোগে উল্লেখ করেন, ‘সম্প্রতি বিভিন্ন জনসভা, রাজনৈতিক মঞ্চ ও সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারতের নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন অভিযুক্ত (মমতা বন্দ্যোপাধ্যায়)। তিনি প্রকাশ্যে এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের সততা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি জনগণের মধ্যে অবিশ্বাস ও অসন্তোষ তৈরির চেষ্টা করা হয়েছে।’

২ জুন একটি রাজনৈতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে ভারতের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান আইনজীবী রিংকি। অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার মমতা দাবি করেন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর অত্যন্ত গোপনীয় আলাপ-আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে নানা অভিযোগ তোলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বৈরী মনোভাব সৃষ্টির স্পষ্ট উদ্দেশ্যে জনসমক্ষে ও সংবাদমাধ্যমের সামনে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

এক সপ্তাহ আগে মমতার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে গত বছর কলকাতায় এক ঈদ উৎসবে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করা হয়েছে। আইনজীবী রিংকির অভিযোগে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সনাতন ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মমতা একটি উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি ইঙ্গিত করেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় যদি হিন্দুদের ওপর হামলা চালায়, তবে ‘তাঁদের ১২টা বেজে যাবে’।

আইনজীবী রিংকির অভিযোগ, এ ধরনের মন্তব্যের উদ্দেশ্য ছিল ‘ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা’ এবং ‘সামাজিক অশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারকে জড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, বিভাজন নয়: মির্জা ফখরুল

বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিনিট পড়া
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না
রাজনীতি

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মিনিট পড়া
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

মিনিট পড়া
হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল
রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মশালমিছিল করেছে।

মিনিট পড়া
বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
রাজনীতি

এনসিপির বিক্ষোভ মিছিল: বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া