দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিশিষ্ট শিক্ষাবিদ ডাঃ মাহবুব উল্লাহ পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিযুক্তশামা বললেন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা একসঙ্গে এগিয়ে যেতে হবেদক্ষিণ আফ্রিকায় অল-রাউন্ডার ভূমিকায় ফিরে আসতে চান বিপ্লবরংপুরে ৪ কেজি গাঁজা সহ ২ মহিলা আটক - দ্য পালস টুডেচীন ব্রাজিলের পক্ষে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় সমর্থন জানিয়েছেখুলনায় ৩,৯৫০ যাবা ট্যাবলেট সহ আরএবির হাতে মাদক ব্যবসায়ী আটকস্বপনের আহ্বান: বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দিকবিশেষজ্ঞরা দাবি: বাংলাদেশের বৈদ্যুতিন বর্জ্য থেকে উচ্চ আর্থিক সম্ভাবনাজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর ভাইভব সূর্যবংশীর প্রশংসা করলেন ভিভিএস লক্ষ্মণফারিদুল বললেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও কঠোর আইনের দরকারশামীম পত্বারী বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে লাহোর কালান্দারসের হয়ে খেলবেনজলসম্পদ মন্ত্রী আনী বললেন, নদী-খাল রক্ষায় খননের সাথে কাজ করছে সরকারদক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনী মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দোষীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন ডাঃ সোহেল রানাসোলোমন দ্বীপপুঞ্জের খনিতে ভূমিধসের পর বেঁচে যাওয়া লোকদের খোঁজ চলছে

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পদার্পণ, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তা–ই করা হবে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। এ সময় বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। সঙ্গে তাঁর সহধর্মিণী মৃণাল ত্রিবেদী ছিলেন। পরে সড়কপথে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় বাংলাদেশি সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, টেকনোলজি ইনোভেশন (প্রযুক্তিগত উদ্ভাবন) যা হচ্ছে, তা ভারত–বাংলাদেশ মিলেই হচ্ছে। একটা ক্রিকেট দল যদি মিলেমিশে হয় তাহলে কত ভালো হবে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, টেকনোলজি সব মিলেমিশে কাজ করব। এ জন্য উভয় পক্ষের সমর্থন থাকতে হবে।

এ সময় ‘পুশ ইন’ নিয়ে সীমান্তে উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না, আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ সামনের দিনে নেব।’

গত এপ্রিল মাসে ভারত সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশে ভারতীয় মিশনে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মা। তাঁকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের কূটনৈতিক প্রথায় সাধারণত অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদের হাইকমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে ভারত সরকার। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য হলেও ঝরঝরে বাংলা বলতে পারেন তিনি। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত।

একসময় সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ছিলেন দীনেশ ত্রিবেদী। ২০১৬ সালের পর তাঁদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। শেষমেশ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। হাইকমিশনার হিসেবে বাংলাদেশে তাঁর দায়িত্ব গ্রহণ দুই দেশের মধ্য চলমান সীমান্ত উত্তাপ বন্ধ, ভিসা ও বাণিজ্য সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাধারণ জিজ্ঞাসা

দীনেশ ত্রিবেদী কে?
দীনেশ ত্রিবেদী হলেন ভারতের সাবেক রেলমন্ত্রী এবং বর্তমানে বাংলাদেশের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী কবে বাংলাদেশে পদার্পণ করেছেন?
দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার বেলা ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পদার্পণ করেছেন।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
EC delegation to meet Acting JS Speaker tomorrow | News
রাজনীতি

নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কেয়াসার কামালের সঙ্গে আগামীকাল দেখা করবে

PM attends high-level meeting on JS sound system replacement | News Flash
রাজনীতি

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

ICT prosecution files formal charge in ‘Shapla Chattar’ crackdown case | Law and Court
রাজনীতি

আইসিটি শাপলা চত্বর অভিযান মামলায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

114 banned AL leaders, activists sued over alleged sabotage plot in Ukhiya | District
রাজনীতি

উখিয়ায় বিধ্বংসী পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ এল-এর ১১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

BNP will also lose public trust if it follows AL's path: Anne | News
রাজনীতি

বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে জনসাধারণের বিশ্বাস হারাবে: আনী

Mintoo urges BNP leaders-activists to stay united to win local polls | News
রাজনীতি

মিন্টুর আহ্বান: স্থানীয় নির্বাচনে জয়ের জন্য বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

Govt working to improve living standards through Family, Farmers cards: Saimum | Others
রাজনীতি

পরিবার ও কৃষক কার্ড দিয়ে গরীবদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সাইমুম

Shama seeks stronger IFRC partnership on climate resilience | News
রাজনীতি

শামা জলবায়ু প্রতিরোধে IFRC-এর সাথে শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান

Mirza Fakhrul Islam Alamgir to visit Rangpur, Thakurgaon | News
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৭ ও ২৮ জুলাই রংপুর ও ঠাকুরগাঁও সফরে

Investment in agri research essential to ensure food security- Mirza Fakhrul | News Flash
রাজনীতি

মির্জা ফখরুল: খাদ্য নিরাপত্তার জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো দরকার

Acting Speaker accepts invitation to attend national SDG localization campaign | News
রাজনীতি

জাতীয় সংসদের স্পিকার এসডিজি স্থানীয়করণ অভিযানে যোগ দিলেন

সর্বশেষ সংবাদ

Experts see high financial potential of electronic wastes in Bangladesh | Business
বাণিজ্য

বিশেষজ্ঞরা দাবি: বাংলাদেশের বৈদ্যুতিন বর্জ্য থেকে উচ্চ আর্থিক সম্ভাবনা

Laxman hails 'very mature' Sooryavanshi, 15, after series win | Sports
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর ভাইভব সূর্যবংশীর প্রশংসা করলেন ভিভিএস লক্ষ্মণ

Faridul stresses awareness, strict law informant to end polythene use | News
বাংলাদেশ

ফারিদুল বললেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও কঠোর আইনের দরকার

Shamim Patwari earns 1st overseas franchise league call-up | Sports
খেলা

শামীম পত্বারী বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে লাহোর কালান্দারসের হয়ে খেলবেন

জলসম্পদ মন্ত্রী আনী বললেন, নদী-খাল রক্ষায় খননের সাথে কাজ করছে সরকার
বাংলাদেশ

জলসম্পদ মন্ত্রী আনী বললেন, নদী-খাল রক্ষায় খননের সাথে কাজ করছে সরকার

South Korea's ex-president found guilty of election disinformation | International
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনী মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দোষী

Prof Sohel Rana made new JU Treasurer | News
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন ডাঃ সোহেল রানা

Hunt for survivors after landslide at major Solomons mine | International
আন্তর্জাতিক

সোলোমন দ্বীপপুঞ্জের খনিতে ভূমিধসের পর বেঁচে যাওয়া লোকদের খোঁজ চলছে

Ukrainian strikes on Russia kill 2, spark fires: officials | International
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন আঘাতে ২ নিহত, আগুনে বেশ কয়েকটি ভবন ধ্বংস

Police arrest 4 accused in lawyer Nizam Uddin murder case | District
বাংলাদেশ

খ্যাতনামা আইনজীবী নিজামউদ্দিন শান্তো হত্যার চার অভিযুক্ত গ্রেপ্তার

6,300 metres of illegal nets seized from Halda River | District
বাংলাদেশ

হালদা নদীতে ৬,৩০০ মিটার অবৈধ জাল বাজেয়াপ্ত, ১২ জেলের বাঁশি জব্দ

Seven measures instructed to boost enrollment in HSC (vocational) | News
শিক্ষা

প্রযুক্তি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা: এইচএসসি (ভোকেশনাল) ভর্তি বাড়ানোর ৭ ব্যবস্থা

Zelensky in UK for first meeting with Burnham | International
আন্তর্জাতিক

জেলেনস্কির যুক্তরাজ্য সফর: বার্নহামের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক

Illegal current nets seized in Narsingdi | District
বাংলাদেশ

নারায়ণগঞ্জে মোবাইল আদালতের অভিযানে বড় পরিমাণে অবৈধ বিদ্যুৎ জাল বাজেয়াপ্ত

PM distributes prizes among winners of Notun Kuri Sports  | Notun Kuri Sports
খেলা

নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী