দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ইউক্রেনের অপারেশনে রুশ জাহাজ কালো সাগরে ডুবে গেছেকুমামোতো ভূকম্পনে মলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার কার্য সমাপ্তফ্রান্সের বৃহত্তম অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে: ১৯৪৯ সালের পর সবচেয়ে বড়নিমরোজ মরুভূমিতে মারা যাওয়া ১৪ আফগান অভিবাসীর মরদেহ উদ্ধাররাজশাহীতে মানবাধিকার সংরক্ষক সুরক্ষা আইনের খসড়া নিয়ে আলোচনাসভাবাংলাদেশ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় অবজারভার হিসেবে যোগ দিলশিক্ষার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – রাজ্যমন্ত্রী তুকুমানবতাবাদী আচরণে চিকিৎসকদের নিজেদের উৎসর্গ করতে হবে: ভূমি মন্ত্রীমার্কিন ফেডের তিন নীতিনির্ধারক স্থায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাজ হার বৃদ্ধির পরামর্শ দিলেনআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা আরএবি-এর টিএফআই সেল পরিদর্শন করেছেনপঞ্চগড়ে বিজিবির বিনামূল্য চিকিৎসা প্রশিক্ষণ শুরুসড়ক পরিবহন খাতে শ্রমিক-মালিকের সহযোগিতা দরকার: শিমুল বিশ্বাসপ্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে শাহে আলমের উদ্যোগ: গ্রাসরুটে খেলাধুলা প্রসারবগমেয়ায় শাহেদুল ইসলাম নতুন সাধারণ সচিব নিযুক্তজাতীয় হকি খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ওয়ার্কশপ শুরু

অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে হাজিরা দিলেন, নয়াদিল্লি থেকে ফিরে এসেছেন কলকাতায়

নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দিল্লি থেকে কলকাতায় ফিরে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন অভিষেক। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা জাল স্বাক্ষর–সংক্রান্ত অভিযোগ ও সিআইডির তলব নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য না করে সোজা গাড়িতে উঠে নিজের বাসভবনে চলে যান। পরে সেখান থেকে ভবানী ভবনে যান।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজির হওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্ধারিত সময়ের আগেই তিনি ভবানী ভবনে পৌঁছান।

জাল স্বাক্ষর–সংক্রান্ত একটি মামলার তদন্তে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে। সংস্থাটির অভিযোগ, একটি রেজোল্যুশনে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে অসংগতি রয়েছে। কিছু বিধায়ক দাবি করেছেন, যে তারিখে রেজোল্যুশনে তাঁদের স্বাক্ষর দেখানো হয়েছে, সেদিন তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি।

বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক আইনি সুরক্ষা দেয়। আদালত বলেন, আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় নথি জব্দ করতে পারবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারবে। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, তদন্তের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন পরবর্তী শুনানিতে জমা দিতে হবে।

সিআইডির পক্ষ থেকে আদালতে বলা হয়, এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনটি নোটিশ দেওয়া হয়েছিল, যেগুলোর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তদন্ত এগিয়ে নিতে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ।

এদিকে ২০২১ সালে ত্রিপুরার খোয়াই জেলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছে আদালত।

মামলাটিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ, দোলা সেন ও ব্রাত্য বসুর নামও রয়েছে। খোয়াই আদালতের জারি করা সমন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে পাঠানো হয়েছে। সমনে তাঁকে নির্ধারিত তারিখে আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সিআইডি দপ্তরে হাজিরা দিলেন?
জাল স্বাক্ষর–সংক্রান্ত মামলায় সিআইডি তাঁকে তলব করেছিল।
কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি নির্দেশ দিয়েছে?
আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
People hope high, keep 18 crore eyes glued on parliament: Acting Speaker  | Interview
রাজনীতি

জাতীয় সংসদে ১৮ কোটি জনের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: উপ-স্পীকার কামাল

US prioritises stronger economic partnership with Bangladesh: Gor | News Flash
রাজনীতি

বাংলাদেশ-আমেরিকা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দূতের সফর

Universal humanistic philosophy vital for global peace: Swapon | News Flash
রাজনীতি

বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপন

US Special Envoy Sergio Gor calls on PM  | News Flash
রাজনীতি

মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

July victory belongs to people, not any individual or party: Jamaat Ameer | Others
রাজনীতি

জামাত আমীর বললেন, জুলাই বিজয় মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়

Nazrul always remains relevant: Rizvi | News
রাজনীতি

কাজী নজরুল ইসলাম সর্বদাই প্রাসঙ্গিক: রিজভী

Ensuring justice brings the greatest satisfaction: Attorney General | Others
রাজনীতি

আইনমন্ত্রী ব্যারিস্টার কাজল বললেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বোচ্চ সন্তুষ্টি

PM drives through DNCC roads to inspect cleanliness  | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালিয়ে দেখলেন পরিচ্ছন্নতার অবস্থা

BNP vows to pass July Charter agreements in Parliament: Farroque | Others
রাজনীতি

বিএনপি সংসদে জুলাই চার্টারের সমস্ত চুক্তি পাশ করবে বলে দাবি: ফাররুক

Stay united against those want to divide nation on religion: Fakhrul | News Flash
রাজনীতি

ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত করতে চাওয়াদের বিরুদ্ধে একতাবদ্ধ হও: ফখরুল

Law commission proposals to be executed in line with July Charter: Law Minister | News Flash
রাজনীতি

জুলাই চার্টার অনুসারে আইন কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ঘোষণা: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

Doctors must dedicate themselves to serving humanity through humane behaviour: Land Minister | News
শিক্ষা

মানবতাবাদী আচরণে চিকিৎসকদের নিজেদের উৎসর্গ করতে হবে: ভূমি মন্ত্রী

US Fed dissenters call for rate hikes over sustained inflation | Business
অর্থনীতি

মার্কিন ফেডের তিন নীতিনির্ধারক স্থায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাজ হার বৃদ্ধির পরামর্শ দিলেন

BGB provides free medicare services to nearly 500 border residents in Panchagarh | Others
বাংলাদেশ

পঞ্চগড়ে বিজিবির বিনামূল্য চিকিৎসা প্রশিক্ষণ শুরু

Transport sector needs workers-owners cooperation: Shimul Biswas | Others
বাংলাদেশ

সড়ক পরিবহন খাতে শ্রমিক-মালিকের সহযোগিতা দরকার: শিমুল বিশ্বাস

PM aims to nurture grassroots sporting talent: Shahe Alam | News
খেলা

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে শাহে আলমের উদ্যোগ: গ্রাসরুটে খেলাধুলা প্রসার

BGMEA appoints Major General Shahedul Islam as Secretary General | Business
বাণিজ্য

বগমেয়ায় শাহেদুল ইসলাম নতুন সাধারণ সচিব নিযুক্ত

Hockey’s special mental performance workshop held | Sports
খেলা

জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ওয়ার্কশপ শুরু

CDA takes 10-year action plan to transform Cumilla into modern megacity  | Interview
বাংলাদেশ

কুমিল্লাকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের জন্য সিডিএ-র দশ বছরের কর্মপরিকল্পনা

2 bombs like objects recovered at Mirpur-10, Farmgate metro stations  | News
বাংলাদেশ

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক বস্তুর কারণে সতর্কতা

Education in the stitch of nakshi kantha, festive mood at result publication in Bidyaniketan | Special Stories
শিক্ষা

রাজশাহীর বিদ্যানিকেতনে নক্ষীকথা শিক্ষার সূচনা, ফলাফল প্রকাশে উৎসব

Quality of judiciary is key economic indicator: Justice Refaat | News
বাংলাদেশ

অর্থনীতির প্রধান নির্দেশক হিসেবে ন্যায়পালিকার গুণমান: প্রাক্তন চীফ জাস্টিস

Parliament Secretariat holds essay competition marking July Mass Uprising Day | News Flash
শিক্ষা

জাতীয় সংসদ সচিবালয়ে জুলাই গণআন্দোলন দিবস উদযাপনে ছাত্রছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা

No alternative to breast milk for children's good health: Health Minister | News Flash
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই

Firefighters in Greece struggle to save coastal resort as winds rage | International
আন্তর্জাতিক

শক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদের