দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বাংলাদেশ পূজা উদ্ঘাটন ফ্রন্টের নতুন কমিটি গঠিতসিলেটে ভারতীয় সৌন্দর্যপ্রসাধন ও ওষুধ জব্দ, মূল্য ৩০ লক্ষ টাকার বেশিইউজিসি চেয়ারম্যানের আহ্বান: উচ্চ শিক্ষায় নৈতিকতা, সহনশীলতা ও ন্যায়বিচারসরকারের লক্ষ্য: পর্যটন খাত থেকে ৬-৭ শতাংশ জিডিপি অবদানগাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন, অনিয়মের অভিযোগ নিয়ে ব্যবস্থা নির্দেশবাংলাদেশের মোট বিদেশী মুদ্রা সংরক্ষণ ৩৬.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছাল৭৯ জন অপরাধী টেজগাঁও থেকে গ্রেপ্তার: অপরাধ মুক্তি অভিযানগণতান্ত্রিক আন্দোলনের শিকারদের স্বীকৃতি ও সহায়তা দিবে সরকার: শালেহ শিবলীরাজশাহীর বোয়ালিয়া থানায় বিএনপি শুরু করল বৃক্ষরোপণ কর্মসূচিশিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবেজুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিনদুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবেনতুন বাংলাদেশ গঠনে ঈমানদারতা ও জনসেবা অপরিহার্য: মির হেলালপর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবেনাহিদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চ্যালেঞ্জ বৃদ্ধি

তাপসী পান্নু বলিউডে বয়সভিত্তিক বৈষম্যের কথা তুলে ধরলেন

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বলেছেন, বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনেই তিনি বয়সভিত্তিক বৈষম্যের শিকার হয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘এই কথা কি কেউ শাহরুখকে বলার সাহস পাবে’

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বলেছেন, হিন্দি সিনেমার নারী অভিনয়শিল্পীদের জন্য বয়স এখনো একটি বড় বাধা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে বয়সভিত্তিক বৈষম্যের কথা তুলে ধরেন। তাপসী বলেন, ৩০ বছর পেরোনোর পর তাঁকে শুনতে হয়েছে, তিনি আর রোমান্টিক কমেডি ছবির নায়িকা হওয়ার মতো ‘যথেষ্ট তরুণ’ নন।

তাপসী টাইমস এন্টারটেইনমেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বলিউডে তিনি যখন পা রাখেন, তখন তাঁর বয়স মাঝ-কুড়ির ঘরে। কিন্তু প্রথম তিন-চার বছর অর্থবহ চরিত্র পাওয়ার জন্য তাঁকে সংগ্রাম করতে হয়েছে। আর যখন নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হলেন, তখনই নতুন এক সমস্যার মুখোমুখি হন।

তাপসী বলেন, ‘নিজেকে প্রতিষ্ঠিত করতে করতেই বয়স ৩০ পেরিয়ে যায়। এরপর বলা হয়, তুমি আর রোমান্টিক–কমেডি ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট তরুণ নও। এখনো অনেক সময় এমন হয়, যখন আমার মনে হয় এই চরিত্রটির জন্য তো কম বয়সী কাউকে প্রয়োজন নেই। তবু তারা কম বয়সী অভিনেত্রীই খোঁজে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। আমরা সবাই সেটা দেখতে পাই। বয়স বৈষম্য সত্যিই বড় একটি বিষয়।’

দক্ষিণি চলচ্চিত্রেও একই অভিজ্ঞতা তাপসী জানান, দক্ষিণি চলচ্চিত্রে কাজ করার সময়ও তাঁকে একই ধরনের মানসিকতার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, ‘দক্ষিণে যখন আমি তুলনামূলক বয়স্ক বা প্রতিষ্ঠিত কোনো নায়কের বিপরীতে অভিনয় করেছি, তখন অনেক তরুণ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। তাদের ধারণা ছিল, “ও তো অমুক অভিনেতার নায়িকা হয়ে গেছে, এখন আর...।”’

এরপর তিনি উদাহরণ টেনে বলেন, ‘এই কথা কি কেউ কখনো শাহরুখ খানকে বলতে সাহস পাবে? শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর তো একজন অভিনেত্রীর জীবনই বদলে যেতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে এমন একধরনের অলিখিত ট্যাবু কাজ করত।’

‘অনেক ধাক্কা খেয়ে বাস্তবতা মেনে নিয়েছি’ দীর্ঘদিন এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর একসময় তিনি বাস্তবতাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাপসী বলেন, অসংখ্য ধাক্কা, হতাশা এবং মানসিক ক্লান্তির মধ্য দিয়ে যাওয়ার পর তিনি এখন নিজের বয়সের সঙ্গে মানানসই এবং যেসব চরিত্র করতে ভালো লাগে, সেগুলোকেই বেছে নিচ্ছেন।

তাপসীকে সর্বশেষ দেখা গেছে পরিচালক অনুভব সিনহার কোর্টরুম ড্রামা ‘অ্যায়সি’ সিনেমায়। ছবিটিতে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ধর্ষণের শিকার এক নারীর জন্য ন্যায়বিচার আদায়ে লড়াই করেন। সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বর্তমানে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

সাধারণ জিজ্ঞাসা

তাপসী পান্নু কোন চলচ্চিত্র অঙ্গনে বয়সভিত্তিক বৈষম্যের কথা তুলে ধরেছেন?
বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Nolan's 'Odyssey' shows staying power at N. America box office | News Flash
বিনোদন

নোলানের 'ওডিসি' উত্তর আমেরিকায় দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে

Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Runa Laila performs first solo concert at Shilpakala Academy in her 62-year career | News
বিনোদন

রুনা লৈলা ৬২ বছরের কর্মজীবনে প্রথম একক কনসার্টে অংশ নিয়েছেন

Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

সর্বশেষ সংবাদ

Govt to honour, support victims of decades of democratic movements in phases: Saleh Shibly  | News
রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলনের শিকারদের স্বীকৃতি ও সহায়তা দিবে সরকার: শালেহ শিবলী

Shilpakala Academy to hold commemorative programme for July martyrs, warriors tomorrow | Others
শিক্ষা

শিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবে

July Mass Uprising was a collective movement of all people: Mahdi Amin | National
রাজনীতি

জুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিন

Healthy cultural practice will help build value-based generation: Dulu | National
শিক্ষা

দুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবে

Afroza urges collective efforts to ensure safe tourism nationwide | Tourism
ভ্রমণ

পর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবে

Prafulla Chandra Roy's 165th birth anniv celebrated in Paikgacha | News
বিজ্ঞান

প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত: বিজ্ঞান ও শিক্ষার অগ্রদূতকে স্মরণ

Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

ইমরুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন

Nationwide AI training programme launched to equip youths with advanced skills | News
প্রযুক্তি

দেশব্যাপী যুবদের জন্য আইটি দক্ষতা বিকাশমূলক এআই প্রশিক্ষণ চালু

Accredited labs can reduce overseas treatment costs: Muhit | News
স্বাস্থ্য

স্বীকৃত পরীক্ষাগার স্থাপনে বৈদেশিক চিকিৎসার খরচ কমবে: মুহিত

Formulating clear policy on AI use pressing need: CU VC | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের ভাষণ: এইচআইভি বৈজ্ঞানিক অধ্যয়ন ও নীতি প্রয়োজন