সিডনি সুইনি বলেছেন, তার শরীর, পোশাক বা নগ্ন দৃশ্য নিয়ে অবিরাম আলোচনা তাকে কষ্ট দিয়েছে। তিনি মনে করেন, মানুষ তাকে বাস্তব জীবনেও যৌন বস্তু হিসেবে দেখে।
সিডনি সুইনি ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে। মানুষ ক্যাসিকে যৌন বস্তু হিসেবে দেখানোর সমালোচনা করে, অথচ বাস্তবে তারাই আমাকে সেভাবে বিচার করে।’
সিডনি আশা করেন, কয়েক বছর পর যখন বর্তমান সময়ের বিতর্ক, ট্রলিং ও ক্লিকবেইট সংস্কৃতি মুছে যাবে, তখন মানুষ নতুন চোখে ‘ইউফোরিয়া’কে দেখবে।
ক্যাসি চরিত্র নিয়ে মতামত
সিডনি সুইনি মনে করেন, তৃতীয় মৌসুমে ক্যাসির জীবনের বড় ঘটনা ছিল নেটের সঙ্গে তার বিয়ে। কিন্তু সম্পর্কটি ছিল গভীর সংকটপূর্ণ। তিনি মনে করেন, ক্যাসি আসলে কখনো ভালোবাসা কী, তা শেখেনি।
অভিনয়ের আসল আনন্দ
সিডনি সুইনি বলেছেন, অভিনয়ের আসল আনন্দ চ্যালেঞ্জে। তিনি এমন চরিত্র চান, যেগুলো আমাকে ভয় পাইয়ে দেয়। তিনি মনে করেন, ক্যাসির গল্পে আরও অনেক কিছু বলার ছিল।





























