দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মার্শাল আর্টস চালু করবে সরকার: ববি হাজ্জাজমির্জা আব্বাস ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিযুক্তচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই মেমোরিয়াল নির্মাণের সিদ্ধান্তজামাত আমীর বললেন, জুলাই বিজয় মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেনকাজী নজরুল ইসলাম সর্বদাই প্রাসঙ্গিক: রিজভীডিএসসিসি প্রশাসক উদ্বোধন করলেন ‘আই টেক অ্যান্ড কনসালটেন্সি’ – বিদেশি চাকরি বাজার সহজ করতেহামাসের সম্পূর্ণ অস্ত্র ছাড়া পর্যন্ত গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েলরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে ভিখারিনী ফিরোজার নতুন বাড়ি, বিধবা মেয়ে চাকরিপ্রাপ্তপলাশীতে জনসমাবেশে পুলিশের হস্তক্ষেপে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী আটকডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ১৫৩BHF-এর আয়োজনে জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধি কার্যশালাআইজিপি বললেন, খেলাধুলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে পুলিশ কাজ করবেডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবিডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

স্তন ক্যানসারের আশঙ্কায় শ্যারন স্টোনের সাবেক স্বামী ছেড়ে গেলেন

হলিউড তারকা শ্যারন স্টোন সম্প্রতি নিজের জীবনের অত্যন্ত কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্তন ক্যানসারের আশঙ্কার পর ছেড়ে যান স্বামী, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

হলিউড তারকা শ্যারন স্টোন সম্প্রতি নিজের জীবনের অত্যন্ত কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন। স্তনে টিউমার ধরা পড়ার পর চিকিৎসকেরা যখন তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন, তখন তাঁর সাবেক স্বামী ফিল ব্রনস্টিন পাশে দাঁড়ানোর বদলে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী।

‘দ্য পারসন হু বিলিভড ইন মি’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন স্টোন জানান, সেই ঘটনাই তাঁকে বুঝিয়ে দিয়েছিল যে তাঁদের দাম্পত্য সম্পর্ক কার্যত শেষ হয়ে গেছে।

একাধিক টিউমার ধরা পড়ে ৬৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, একসময় তাঁর স্তনে একাধিক টিউমার ধরা পড়ে। এর মধ্যে একটি টিউমারের আকার ছিল তাঁর পুরো বাঁ স্তনের চেয়েও বড়। শ্যারনের ভাষায়, ‘আমার চিকিৎসক বাড়িতে এসে বলেছিলেন, “আমরা মনে করি আপনার দুই স্তনই অপসারণ করা উচিত। পরিস্থিতি খুবই খারাপ। সাধারণত এমন অবস্থায় আমরা ধরে নিই ক্যানসারের আশঙ্কা খুব বেশি।”’ তখনো তাঁর ক্যানসার নিশ্চিতভাবে ধরা পড়েনি। কিন্তু ঝুঁকি নিতে রাজি ছিলেন না অভিনেত্রী।

স্টোন বলেন, ‘আমি বলেছিলাম, “আমার তো ক্যানসার হয়নি।” তখন চিকিৎসক বললেন, “সেটা আপনি ঠিক করতে পারবেন না।” আমি উত্তর দিয়েছিলাম, “না। সিদ্ধান্ত আমি-ই নেব। আর আমি সিদ্ধান্ত নিয়েছি মাস্টেকটমি করাব, কারণ আমি এ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।”’

শ্যারনের দাবি, এই সিদ্ধান্তের কথা শোনার পর তাঁর স্বামী ফিল ব্রনস্টিনের প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। অভিনেত্রীর কথায়, ‘আমার স্বামী বলেছিলেন, এটা একেবারেই হাস্যকর। তারপর উঠে ঘর থেকে বেরিয়ে যান।’ তিনি আরও জানান, চিকিৎসক তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন এবং ফিলকে বলেছিলেন, আরও অনেক নারী হয়তো বেঁচে যেতেন, যদি তাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে একই রকম দৃঢ় অবস্থান নিতেন। কিন্তু সেই ঘটনার পর শ্যারনের মনে হয়েছিল, তাঁর স্বামী মনে করছেন তিনি অযথা বড় সিদ্ধান্ত নিচ্ছেন এবং সবকিছু নিজেই ঠিক করতে চাইছেন।

‘সেদিনই আমাদের বিয়ের সমাপ্তি ঘটে’ স্মৃতিচারণা করতে গিয়ে শ্যারন বলেন, ‘সেদিনই আমাদের বিয়ের সমাপ্তি ঘটে। ঠিক ওই ঘরেই সব শেষ হয়ে গিয়েছিল। তিনি আমার সঙ্গে আর থাকতে চাননি। সম্পর্ক তখনই শেষ হয়ে যায়।’ ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন শ্যারন স্টোন ও ফিল ব্রনস্টিন। প্রায় ছয় বছর সংসার করার পর ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অভিনেত্রীর মতে, স্বাস্থ্য–সংকটের সেই সময় ও স্বামীর প্রতিক্রিয়াই তাঁদের সম্পর্কের গভীর সমস্যাগুলোকে স্পষ্ট করে দিয়েছিল।

নিজের শরীরের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন সাক্ষাৎকারে শ্যারন জোর দিয়ে বলেন, নিজের শরীর ও চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাঁরই ছিল। তিনি মনে করেন, জীবনের এমন কঠিন মুহূর্তে একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন সমর্থন ও সহমর্মিতা। কিন্তু তিনি সেটি পাননি।

ব্যক্তিজীবন নিয়ে এখনো নীরব বর্তমানে তিনি কোনো সম্পর্কে আছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি শ্যারন। তবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজের মতামত দিতে তিনি বরাবরই সরব। সম্প্রতি ধনী পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রী সোফিয়া ভারগারার মন্তব্যকে সমর্থন জানিয়েও আলোচনায় এসেছিলেন তিনি।

কাজের খবরে কিছুদিন আগে শ্যারন স্টোন অভিযোগ করেছিলেন, ‘অ্যানাদার সিম্পল ফেভার’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে নির্বাচিত করা হলেও পরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন, ‘আমাকে একটি চরিত্রে নেওয়া হয়েছিল, তারপর কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হলো। সত্যিই দারুণ অভিজ্ঞতা!’ সবশেষে তাঁকে দেখা গেছে ‘নোবডি ২’ অ্যাকশন চলচ্চিত্রে। তবে সাম্প্রতিক এই ব্যক্তিগত স্বীকারোক্তিই এখন হলিউডে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

শ্যারন স্টোন কোন বছরে ফিল ব্রনস্টিনের সঙ্গে বিয়ে করেছিলেন?
১৯৯৮ সালে।
শ্যারন স্টোন ও ফিল ব্রনস্টিনের বিবাহ বিচ্ছেদ কবে হয়েছিল?
২০০৪ সালে।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Runa Laila performs first solo concert at Shilpakala Academy in her 62-year career | News
বিনোদন

রুনা লৈলা ৬২ বছরের কর্মজীবনে প্রথম একক কনসার্টে অংশ নিয়েছেন

Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

Cultural affairs minister, state minister visit ailing singer Shabnam Mushtari | News
বিনোদন

সংস্কৃতি মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী অসুস্থ শাবনম মুশতারীর বাড়িতে দেখা করলেন

সর্বশেষ সংবাদ

DSCC administrator inaugurates ‘i Tech & Consultancy’ to smoothen oversees job markets | Others
চাকরি

ডিএসসিসি প্রশাসক উদ্বোধন করলেন ‘আই টেক অ্যান্ড কনসালটেন্সি’ – বিদেশি চাকরি বাজার সহজ করতে

Israel will not leave Gaza until Hamas's 'genuine' disarmament: political source | International
আন্তর্জাতিক

হামাসের সম্পূর্ণ অস্ত্র ছাড়া পর্যন্ত গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েল

BHF to hold workshop for nat’l hockey players tomorrow | Sports
খেলা

BHF-এর আয়োজনে জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধি কার্যশালা

Police aim to excel in sports alongside law enforcement: IGP | Others
খেলা

আইজিপি বললেন, খেলাধুলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে পুলিশ কাজ করবে

Zubaida Rahman calls for nationwide database of thalassaemia, rare disease  patients | News
স্বাস্থ্য

ডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবি

Every citizen should pledge to plant at least one tree: Dulu | News
বাংলাদেশ

ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

Health minister pledges maximum support for Thalassemia patients | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের জন্য সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

DSCC announces seven-day 'crash program' to prevent dengue in Kamrangirchar | Others
বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে দাসের সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু

Ensuring justice brings the greatest satisfaction: Attorney General | Others
রাজনীতি

আইনমন্ত্রী ব্যারিস্টার কাজল বললেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বোচ্চ সন্তুষ্টি

PM drives through DNCC roads to inspect cleanliness  | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালিয়ে দেখলেন পরিচ্ছন্নতার অবস্থা

DR Congo Ebola outbreak tops 3,500 cases | International
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোয় ইবোলা আক্রান্তদের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে, বর্তমানে ৩,৫৩২

Tree plantation essential for environmental balance: Zahid | News Flash
বাংলাদেশ

জাহিদের আহ্বান: পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অপরিহার্য

Rail police to take stern action to prevent stone-throwing on trains | News
বাংলাদেশ

ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা রোধে রেল পুলিশ কঠোর পদক্ষেপ নেবে