দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসরWTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকিবিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

সাদের নতুন সিরিজে অপ্রত্যাশিত ফিরে আসা সাইমন সাদিক

প্রায় পাঁচ বছর পর আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন মিনি সিরিজ 'অ্যানি'-তে অভিনয় করলেন সাইমন সাদিক।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাদের সিরিজে চমকে দিলেন সাইমন

প্রায় পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে ফিরছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তাঁর পাঁচ পর্বের মিনি সিরিজ অ্যানির ট্রেলার এসেছে গত সোমবার। ট্রেলারে নাজিফা তুষি ও ইয়াশ রোহানের পাশাপাশি অনেক দিন পর সাইমন সাদিকের দেখা পাওয়া গেল। দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন সাইমন সাদিক। এ সময়ে নতুন কোনো চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি। ফলে ট্রেলারে তাঁর উপস্থিতি অনেক দর্শকের কাছেই ছিল অপ্রত্যাশিত চমক।

সাইমন সাদিক জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারিতে তিনি সিরিজটির শুটিং শেষ করেন। তাঁর ভাষ্য, কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের মাধ্যমে প্রস্তাব পাওয়ার পর নির্মাতার নাম শুনেই রাজি হয়ে যান। পরে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে দীর্ঘ আলোচনা, চিত্রনাট্য পাঠ ও মহড়ার মধ্য দিয়ে শুরু হয় কাজ।

সাইমন বলেন, ‘আমাকে দেখে চরিত্রটিকে নতুনভাবে ডিজাইন করার সিদ্ধান্ত নেন সাদ ভাই। পরে কয়েক দফা প্রস্তুতির পর শুরু হয় শুটিং। পুরো অভিজ্ঞতাই ছিল অসাধারণ। শুটিংয়ের শেষ দিনে পরিচালক আমাকে জড়িয়ে ধরে প্রশংসা করেছিলেন।’

সিরিজটিতে ‘সাইকো’ ধরনের একটি চরিত্রে অভিনয় করেছেন সাইমন। তিনি জানান, সাধারণত পর্দায় যে ধরনের সাইকো চরিত্র দেখা যায়, এটি তেমন না। বরং নির্মাতার কল্পনা ও ভাবনার জগৎ থেকেই চরিত্রটির জন্ম। ট্রেলার দেখে নিজেও মুগ্ধ হয়েছেন এই অভিনেতা, ‘এ ধরনের কাজ দেখলে কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। অ্যানির ট্রেলার দেখে আমার ঠিক সেই অনুভূতিই হয়েছে।’

ট্রেলার থেকে জানা যায়, অ্যানি ধ্বংসোন্মুখ ভবিষ্যতের গল্প। ‘রেড ডিজিজ’ নামের রহস্যময় এক ভাইরাসে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে পড়ে। সেই সংকটের মধ্যে টিকে থাকার লড়াই করে একটি পরিবার। পরিবারটির সদস্য অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে এবং তাদের ছোট ভাই জুন।

ট্রেলারেও সাদের নিজস্ব নির্মাণশৈলীর ছাপ পাওয়া গেছে। ট্রেলারজুড়ে নীলাভ অন্ধকার আবহ, বদ্ধ পরিবেশ এবং মনস্তাত্ত্বিক অস্বস্তির অনুভূতি দর্শককে এক ভিন্ন জগতে নিয়ে যায়। পাশাপাশি সংলাপে জেন্ডার পলিটিকস, মানুষের অন্তর্গত অন্ধকার ও জন্মগত মনস্তাত্ত্বিক সংকটের মতো বিষয়ও উঠে এসেছে।

জার্মানির কোলনে চলমান জেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এ গতকাল ৯ জুন রাতে অ্যানির প্রিমিয়ার হওয়ার কথা। সিরিজভিত্তিক এই উৎসবের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে এটি নির্বাচিত হয়েছে। জানা গেছে, অ্যানির মোট পাঁচটি পর্ব। প্রতিটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি। সংশ্লিষ্টদের আশা, আগামী দুই মাসের মধ্যেই দর্শকদের জন্য উন্মুক্ত হবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

সাধারণ জিজ্ঞাসা

সাইমন সাদিক কবে থেকে যুক্তরাষ্ট্রে আছেন?
সাইমন সাদিক দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Two-day Nazrul dance festival inaugurated at Shilpakala Academy | News
বিনোদন

শিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠান

Drama 'Ranadanka' staged depicting Nurul Din's struggle in Rangpur | Others
বিনোদন

রাজনৈতিক অস্থিরতা ও জনগণের অত্যাচারের বিরুদ্ধে নুরুলদীনের আত্মত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে 'রণদঙ্কা' নাটক

জাপানি নারীবাদী থিয়েটার 'কিউট' ফ্যাশনে মিসোজিনির বিরুদ্ধে লড়াই
বিনোদন

জাপানি নারীবাদী থিয়েটার 'কিউট' ফ্যাশনে মিসোজিনির বিরুদ্ধে লড়াই

জর্জ লুকাসের নতুন ক্যালিফোর্নিয়া জাদুঘরে উদ্বোধন হলো নারেটিভ আর্ট
বিনোদন

জর্জ লুকাসের নতুন ক্যালিফোর্নিয়া জাদুঘরে উদ্বোধন হলো নারেটিভ আর্ট

চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত করতে মানসম্পন্ন চলচ্চিত্রের প্রয়োজনীয়তা জানিয়েছেন সোপন
বিনোদন

চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত করতে মানসম্পন্ন চলচ্চিত্রের প্রয়োজনীয়তা জানিয়েছেন সোপন

Integrated initiative needed to rebuild country's film industry: Yasser | News
বিনোদন

চলচ্চিত্র শিল্প পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ চাই ইয়াসির

Court rejects Don's bail plea in Salman Shah killing case | Others
বিনোদন

আইনগত প্রক্রিয়ায় ডনের বেল পরিত্যাগ: আদালতের রায় অস্বীকৃত

সর্বশেষ সংবাদ

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস