বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন তরুণ অভিনেত্রী সায়মা। গত ৪ এপ্রিল সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।
গত বছরের ১২ ডিসেম্বর সায়মা বিয়ে করেছেন। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।
‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা। গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। বছরখানেক অভিনয়ে দেখা গেছে তাঁকে।



















