দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেইবিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেই

অভিনেত্রী প্রিয়া বাপটের শুটিংয়ে অভিনেতার অতিক্রমণমূলক আচরণের অভিজ্ঞতা

মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া বাপট শুটিংয়ে অভিনেতার অতিক্রমণমূলক আচরণের কথা জানিয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বারবার চুমু খেতে থাকেন অভিনেতা, শুটিংয়ে বিব্রতকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী প্রিয়া বাপট সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, একটি ছবির শুটিং চলাকালে এক সহ-অভিনেতা পেশাগত সীমারেখা অতিক্রম করেছিলেন। সেই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল এবং কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেটিও তখন তাঁর জানা ছিল না।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া বলেন, এটি ছিল তাঁর অভিনয়জীবনের একেবারে শুরুর সময়ের ঘটনা, যখন তিনি ইন্ডাস্ট্রির বাস্তবতা বুঝে উঠতে পারেননি। ছবিতে একটিমাত্র চুম্বনের দৃশ্য ছিল। শুরু থেকেই সেই দৃশ্য নিয়ে তাঁর আপত্তি ছিল। প্রিয়া বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময় থেকেই আমি পরিচালককে বারবার জিজ্ঞেস করতাম, এই দৃশ্যের প্রয়োজন কী? বিষয়টা আমি চুমু খেতে চাই কি চাই না, সেটা নয়। আমার প্রশ্ন ছিল, গল্পের ভেতরে এটিকে কীভাবে যুক্তিযুক্ত করা যায়? আমার মনে হচ্ছিল, দৃশ্যটি গল্পের সঙ্গে মানানসই নয়।’

তবে পরিচালকের জোরালো অনুরোধে শেষ পর্যন্ত প্রিয়া দৃশ্যটি করতে রাজি হন। নিজের অভিনয়-সংক্রান্ত সংকোচ কাটানোর একটি সুযোগ হিসেবেও তিনি বিষয়টিকে দেখেছিলেন। শুটিংয়ে অস্বস্তির শুরু প্রিয়ার দাবি, সমস্যার শুরু হয় একটি গানের দৃশ্য ধারণের সময়। সেখানে সহ-অভিনেতা পূর্বনির্ধারিত অভিনয়ের বাইরে গিয়ে শারীরিক ঘনিষ্ঠতার মাত্রা বাড়াতে থাকেন। তিনি বলেন, ‘গানের দৃশ্যে অভিনেতা বারবার নতুন কিছু যোগ করছিলেন। আর তিনি আমাকে বারবার চুমু খাচ্ছিলেন। আজ মনে হয়, তখন আমার প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়।’ প্রিয়া স্বীকার করেন, সে সময় নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার মতো আত্মবিশ্বাস তাঁর ছিল না। ফলে তিনি পরিস্থিতি মেনে নিতে বাধ্য হন।

সেটের বাইরে গিয়েও চলতে থাকে অস্বস্তি অভিনেত্রীর অভিযোগ, বিষয়টি শুধু শুটিং ফ্লোরেই সীমাবদ্ধ ছিল না। শুটিং চলাকালে তাঁরা একই হোটেলে থাকতেন। সেই সময় সহ-অভিনেতা বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। প্রিয়ার ভাষ্য অনুযায়ী, তিনি নিয়মিত বার্তা পাঠিয়ে তাঁকে সাঁতার শেখানোর প্রস্তাব দিতেন, রাতের খাবারে আমন্ত্রণ জানাতেন এবং সকালের নাশতায় দেখা করার অনুরোধ করতেন। কিন্তু তিনি প্রতিবারই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো কিছুতেই আগ্রহী ছিলাম না। জীবনে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। আর আমি মনে করি, কারও সঙ্গেই এমনটা হওয়া উচিত নয়।’

পাশে দাঁড়িয়েছিলেন স্বামী শুটিংয়ের সময় ছবিটির ইউনিট ভোপালে অবস্থান করছিল। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে প্রিয়া প্রতিদিন রাতে স্বামী উমেশ কামাতকে ফোন করে সবকিছু জানাতেন। স্ত্রীর উদ্বেগ বুঝতে পেরে উমেশ কোনো অনুরোধের অপেক্ষা না করেই মুম্বাই থেকে ভোপালে উড়ে যান। তিনি সরাসরি শুটিং সেটে হাজির হন এবং টানা তিন দিন প্রিয়ার পাশে ছিলেন। ঘটনার কথা স্মরণ করে প্রিয়া বলেন, পুরো অভিনয়জীবনে এটাই একমাত্র ঘটনা, যেখানে তাঁকে এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কাজের ক্ষেত্রে বর্তমানে নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত প্রিয়া বাপট। শিগগিরই তাঁকে মনস্তাত্ত্বিক ঘরানার ছবি ‘ডালিম্ব: দ্য মিথ’-এ দেখা যাবে।

সাধারণ জিজ্ঞাসা

প্রিয়া বাপট কোন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেত্রী?
মারাঠি ও হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।
প্রিয়া বাপটের স্বামীর নাম কী?
উমেশ কামাত।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Runa Laila performs first solo concert at Shilpakala Academy in her 62-year career | News
বিনোদন

রুনা লৈলা ৬২ বছরের কর্মজীবনে প্রথম একক কনসার্টে অংশ নিয়েছেন

Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

Cultural affairs minister, state minister visit ailing singer Shabnam Mushtari | News
বিনোদন

সংস্কৃতি মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী অসুস্থ শাবনম মুশতারীর বাড়িতে দেখা করলেন

সর্বশেষ সংবাদ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত

US Special Envoy Sergio Gor calls on PM  | News Flash
রাজনীতি

মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো