দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

নাজিফা তুষির ক্যারিয়ার: সেরা সময় কিনা জানতে চাই?

রইদ ও প্রেশার কুকার সিনেমায় অভিনয়ের জন্য নাজিফা তুষি নিয়ে বর্তমানে বড় আলোচনা চলছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
তুষিকে নিয়ে এত আলোচনা কেন

নাজিফা তুষি নিয়ে বর্তমানে বড় আলোচনা চলছে। রোজার ঈদে প্রেশার কুকার, কোরবানির ঈদে রইদ—পরপর দুই ঈদে দুই সিনেমায় অভিনয়ের জন্য অভিনেত্রী নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন তুষি। কেউ কেউ বলছেন, ক্যারিয়ারে সেরা সময় পার করছেন অভিনেত্রী। তুষির নিজের কাছে কি মনে হয়, খোঁজখবর করলেন মকফুল হোসেন।

মেজবাউর রহমান সুমনের রইদ সিনেমায় সাদুর বউ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, সিনেমাটিতে ক্যারিয়ার-সেরা অভিনয় করেছেন তুষি।

তুষির অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ লিখছেন, এক দশকে ক্যারিয়ারে কাঠখড় পুড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তুষি।

চলচ্চিত্র সমালোচক সৈয়দ নাজমুস সাকিব ফেসবুকে লিখেছেন, ‘নাজিফা তুষি রইদ–এ যা করেছেন, আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ আর কলকাতা মিলে এই পর্যায়ের পারফরম্যান্স লিড রোলে আর কোনো অভিনেত্রী করতে পারবেন। এই পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়া খোদ নাজিফার পক্ষেই আর সম্ভব হবে কি না, আমার সন্দেহ আছে।’

তাসলিমা বাবলী নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘রইদের সাদুর বউ যেন তুষি নয়, সাদুর বউই। গ্রামের খুব সাধারণ একজন নারী, সেই পাগলিই। সেখানে নাজিফা তুষির কোনো ছোঁয়া নেই, ওই একটা চরিত্রের জন্য তুষি নিজেকে একদমই ভেঙে নতুন করে গড়েছেন।’

আইসক্রিম নিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। পরে তাঁকে হাওয়া, প্রেশার কুকার সিনেমায় দেখা গেছে। প্রেশার কুকার-এ কখনো পারলারকর্মী, কখনো প্রেমিকা, কখনো মা—নানা আঙ্গিকে তাঁকে দেখা গেছে। চরিত্রটির জন্য প্রশংসা পেয়েছেন তিনি। রইদ দিয়ে সব সিনেমাকে ছাপিয়ে গেছেন তুষি।

আপনারও কি মনে হয়, ক্যারিয়ারে সেরা সময় পার করছেন—জানতে চাইলে তুষি বলেন, ‘আমি ওইভাবে পিকটাইম বলতে চাই না। কারণ, আমার কাজের যাত্রাটা তো এখনই দর্শক দেখা শুরু করেছে। পিক কোনটা, সেটা এখনই আমি বলতে পারি না। হয়তো আরও ৩০ বছর অভিনয় করব, আবার তিন বছর পরও থেমে যেতে পারি—আমি জানি না।’

তবে তুষি স্বীকার করলেন, জীবনের সেরা না বললেও সুন্দর সময় পার করছেন।

তুষিকে সামনে বিগ বাজেটের কয়েকটি সিনেমা ও সিরিজে দেখা যাবে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের অ্যানি সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন। সিরিজটি ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। জার্মানির কোলনে ৯ জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে।

মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর আন্ধার, এন রাশেদ চৌধুরী সখী রঙ্গমালা। এখন সুরাইয়ার শুটিং করছেন তুষি। শিবব্রত বর্মনের গল্প থেকে ছবিটি পরিচালনা করছেন রবিউল আলম রবি।

রইদ সিনেমার পোস্টারে দেখা গেছে সাদুর বউ (নাজিফা তুষি) সাদুকে (মোস্তাফিজুর নূর ইমরান) একটি তাল দিচ্ছে। দুজনের চারপাশে ছড়ানো রয়েছে অনেক তাল। পোস্টারটি নিয়ে ফেসবুকে একের পর এক মিম তৈরি হচ্ছে।

এসব মিম দেখে তুষি বলছেন, ‘খুবই মজা পাচ্ছি।’ এর মধ্যে একটি মিম ফেসবুকে শেয়ারও করেছেন তুষি। তাতে দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি পরিহিত সাদুর বউ ব্রাজিলের জার্সি পরিহিত নেইমারকে একটি ট্রফি দিচ্ছেন।

তুষি মজা করে ফেসবুকে লিখেছেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল, আমাকে কেন আর্জেন্টিনা দিলেন।’ পোস্টটি দেখে তুষির বন্ধুরা বলেছেন, ‘তুমি এটা কেন লিখলা। তুমি ব্রাজিল হলে আর্জেন্টিনার ফ্যান তো হারাইলা।’ তুষি বন্ধুদের বলেছেন, ‘আমি মজা করে বলেছি, আমি ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকে পছন্দ করি। আর্জেন্টিনার সঙ্গেও আমি আছি।’

ছোটবেলা থেকেই তুষি ব্রাজিলের সমর্থক। তিনি জানান, খেলাধুলা সম্পর্কে খুব বেশি না জানলেও ছোটবেলা থেকেই কেন জানি ব্রাজিলের প্রতি তাঁর একধরনের টান তৈরি হয়েছে। এর একটি বড় কারণ, তাঁর পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক, সেই সূত্র ধরে তিনিও ব্রাজিলকে সমর্থন করা শুরু করেন।

শুধু ফুটবল নয়, তালের জায়গায় কেউ ডাব কিংবা ক্যামেরা বসিয়ে মিম তৈরি করছেন। তুষি মনে করেন, মানুষ যেভাবে যাঁর যাঁর প্রফেশন থেকে চরিত্রটির সঙ্গে কানেক্ট করতে পারছেন, বিষয়টি দারুণ।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

নাজিফা তুষি কি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন?
তুষি নিজে বলেছেন, তিনি ওইভাবে পিকটাইম বলতে চান না। তবে তিনি স্বীকার করেছেন, সুন্দর সময় পার করছেন।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু যেভাবে বদলে দেয় দীপিকাকে
বিনোদন

ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য উদ্যোগে মনোনিবেশ করলেন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন জানান, ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু তাঁকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করেছিল।

মিনিট পড়া
সিডনিতে ৭০ দেশের ২৪০ ছবির ভিড়ে বাংলাদেশের ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বাস
বিনোদন

সিডনি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

সিডনি চলচ্চিত্র উৎসবে ৭০ দেশের ২৪০ ছবির মধ্যে বাংলাদেশের ‘মাস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ার হয়েছে।

মিনিট পড়া
বিয়ের ছবি দিয়ে দীপ্তি লিখলেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন...’
বিনোদন

দীপ্তি চৌধুরীর বিয়ের ছবি দিয়ে মাস্টার সাহেবের জন্য আবেগপূর্ণ বার্তা

দীপ্তি চৌধুরী বিয়ের ছবি দিয়ে শেয়ার করলেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন...’

মিনিট পড়া
স্বপ্নের টানে ফিরে আসেন ইয়ামিন
বিনোদন

ফয়জুল ইয়ামিনের অভিনয় যাত্রা: স্বপ্নের টানে ফিরে আসেন দেশে

তরুণ অভিনেতা ফয়জুল ইয়ামিন ঈদে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া