ঈদে মুক্তি পাওয়া ‘মায়া পাখি’ নাটকটি দর্শকের মধ্যে অসাধারণ আলোচনার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও অফিস থেকে গলির মোড় পর্যন্ত নাটকটি নিয়ে চর্চা দেখা গেছে।
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা এবং তাঁর স্বামী সাদাত চরিত্রে আছেন অপূর্ব।
নাটকটি করপোরেটজগতের উচ্চাকাঙ্ক্ষা, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন ও পেশাদার জীবনের জটিল সমীকরণকে পর্দায় তুলে ধরেছে। মায়াকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে।
ইউটিউবে মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নাটকটি ৮৩ লাখের বেশিবার দেখা গেছে এবং ১৪ হাজারের বেশি মন্তব্য পড়েছে। দর্শকরা নাটকটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।



















