জাহ্নবী কাপুর বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন তারকা হলেও তাঁর অভিনয়ের চেয়ে গ্ল্যামার নিয়ে আলোচনা বেশি। তেলেগু সুপারস্টারদের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেও দর্শক ও সমালোচকরা তাঁর চরিত্রগুলোকে স্মরণীয় হিসেবে দেখেন না।
'দেবারা' ও 'পেড্ডি'র মতো বড় বাজেটের ছবিতে জাহ্নবীর চরিত্রগুলো সীমিত ছিল। অনেকের মতে, ছবির গল্পে তাঁদের উপস্থিতি ছাড়াও কোনো পরিবর্তন হতো না।
বিশেষ করে 'পেড্ডি'তে ক্যামেরা জাহ্নবীর শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ রয়েছে। নারী চরিত্রের গভীরতার চেয়ে গ্ল্যামারই মুখ্য হয়ে উঠেছে।
জাহ্নবী কাপুরের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো অনেককে বিস্মিত করছে। যে অভিনেত্রী চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা বলেন, তিনিই কেন এমন ছবি বেছে নিচ্ছেন, যেখানে তাঁর প্রধান কাজ হয়ে দাঁড়ায় নাচ, গান আর নায়কের প্রেমিকা হয়ে থাকা?
জাহ্নবীর সামনে বড় চ্যালেঞ্জ হলো—তিনি কি গ্ল্যামার আইকন নাকি সত্যিকারের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান।



















