দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পাক্ষিকের উদ্বোধন করবেনদেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি দক্ষ জনবল ও নিরাপদ কর্মপরিবেশ: শ্রমমন্ত্রীউখিয়ায় বিধ্বংসী পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ এল-এর ১১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাখুলনায় অন্ধ মহিলার হত্যার ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডএমইপি হাই-টেক মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবেডিএমপির আহ্বান: সিআইএমএসে নিবন্ধন করে শহরের নিরাপত্তা শক্তিশালী করুনসিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধুশফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভবআনোয়ারায় চীনের অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণকাজ আগামীকাল শুরুচট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডনেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবসগাইবান্ধায় ১২৭০ ট্যাবলেট ইয়াবা সহ এক বাস যাত্রী আটকশিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদসরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনাসাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

মেলবোর্নে স্বপ্নদলের নাটক ‘হেলেন কেলার’ মঞ্চস্থ, জুয়েনা শবনম একক অভিনয়

মেলবোর্নে স্বপ্নদলের নাটক ‘হেলেন কেলার’ মঞ্চস্থ হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অস্ট্রেলিয়ায় স্বপ্নদলের ‘হেলেন কেলার’ মঞ্চস্থ

আজ শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের একক নাটক ‘হেলেন কেলার’ মঞ্চস্থ হয়েছে। স্থানীয় বাংলাদেশি নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে সন্ধ্যায় প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন হয়।

হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক এ নাটক রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম।

স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন জানান, প্রযোজনাটি এর আগে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চ্যুয়াল নাট্যোৎসবেও এটি সম্প্রচারিত হয়েছে।

মেলবোর্নে নাট্যোৎসবের প্রথম পর্বে ছিল একটি বিশেষ আয়োজন। শিল্প ও সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ অর্জন করায় রেনেসাঁর নাট্যজন কামরুজ্জামান বালার্ককে সংবর্ধনা প্রদান করা হয়।

অভিনেত্রী জুয়েনা শবনম প্রথম আলোকে বলেন, ‘এত বড় একজন মানুষের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য বিশাল প্রাপ্তি। নাটকটি করতে গিয়ে বারবার উপলব্ধি হয়, মানুষ কীভাবে এত মহান হতে পারে!’ দৃষ্টি, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক অসামান্য মানবিক আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে এ প্রযোজনায়।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।

এ ছাড়া অস্ট্রেলিয়া সফরকালে রেনেসাঁর আয়োজনে মেলবোর্নের নাট্যকর্মীদের জন্য ‘বাঙলা নাট্যরীতি’বিষয়ক একটি বিশেষ কর্মশালা পরিচালনা করছেন নির্দেশক জাহিদ রিপন।

হেলেন কেলারের জন্মদিবস স্মরণে স্বপ্নদলের উদ্যোগে ২৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক।

সাধারণ জিজ্ঞাসা

নাটক ‘হেলেন কেলার’ কোন দেশে মঞ্চস্থ হয়েছে?
অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
নাটকটির নির্দেশক কে?
জাহিদ রিপন।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

Cultural affairs minister, state minister visit ailing singer Shabnam Mushtari | News
বিনোদন

সংস্কৃতি মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী অসুস্থ শাবনম মুশতারীর বাড়িতে দেখা করলেন

সর্বশেষ সংবাদ

Japan remains Bangladesh's trusted friend: Afroza | News
আন্তর্জাতিক

সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধু

Trial of journo Turab's killing essential to uphold justice: Shafiqur | Others
বাংলাদেশ

শফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভব

Youth awarded life imprisonment in Ctg child rape case | Law and Court
বাংলাদেশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

Historic Nazirpur War Day observed in Netrokona with due honour | District
বাংলাদেশ

নেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবস

Govt plans special Biman ticket discounts for expatriates | News
বাংলাদেশ

সরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনা

Sakhawat makes surprise inspection of Satkhira hospitals | News
স্বাস্থ্য

সাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

BNP will also lose public trust if it follows AL's path: Anne | News
রাজনীতি

বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে জনসাধারণের বিশ্বাস হারাবে: আনী

Trump giving Iran talks 'some space': UN envoy | International
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য 'কিছু জায়গা' দিলেন: জাতিসংঘের রাষ্ট্রদূত

RCC meeting with REDA discusses ways to prevent dengue, waterlogging | District
স্বাস্থ্য

রাজশাহী সিটি কর্পোরেশন ও রিডা-র বৈঠকে ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে আলোচনা

UN chief urges immediate removal of all Syria sanctions | International
আন্তর্জাতিক

জাতিসংঘের প্রধানের আহ্বান: সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া

Bangladesh Emerging Team to leave for South Africa tour tomorrow | Sports
খেলা

বাংলাদেশ উদীয়মান দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে, খেলবে ত্রি-দেশীয় সিরিজ

Mintoo urges BNP leaders-activists to stay united to win local polls | News
রাজনীতি

মিন্টুর আহ্বান: স্থানীয় নির্বাচনে জয়ের জন্য বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

Tree planting must be followed by proper care, maintenance: State Minister | Others
অর্থনীতি

রাষ্ট্রমন্ত্রী বললেন, গাছ লাগানোর পাশাপাশি যত্ন ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য