সিরিজ ইউফোরিয়ার নির্মাতা স্যাম লেভিনসন তৃতীয় মৌসুমে অভিনেত্রী সিডনি সুইনির চরিত্র ক্যাসির নগ্ন দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন। তবে সুইনি নিজেই রাজি হননি।
দ্য নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিনসন জানান, তিনি প্রথমে ভাবছিলেন মৌসুমটিতে কোনো নগ্নতা থাকবে না। কিন্তু সুইনি বলেছিলেন, 'আপনি কি সিরিয়াস? আমি তো একজন অনলিফ্যান্সের মডেলের চরিত্রে অভিনয় করছি।'
লেভিনসন বলেন, অভিনেতারা চিত্রনাট্য পড়ে জানেন চরিত্রটির কী প্রয়োজন। অডিশনের সময় অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, তিনি এসব দৃশ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না। যদি রাজি থাকেন, তখনই তাঁকে নেওয়া হয়।
লেভিনসন আরও জানান, এখন হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের জন্য বিশেষ 'ইনটিমেসি কো-অর্ডিনেটর' থাকেন, যিনি অভিনেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেন। কোনো অভিনেতা যদি পরে সিদ্ধান্ত নেন যে তিনি একটি নির্দিষ্ট দৃশ্য করতে চান না, তাহলে তাঁকে জোর করা যায় না।



















