আজ মঙ্গলবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নতুন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকের বিশেষ পর্ব প্রচারিত হবে। মোশাররফ করিমের ‘ভাত হাসান’ এবং রাশেদ সীমান্তের ‘কিপ্টার ঘরের কিপ্টা’ নাটকের প্রচার আজ। বিভিন্ন চ্যানেলে রহস্য, প্রেম ও পারিবারিক হাস্যরসের গল্পে নুসরাত ফারিয়া, জোভান, মুশফিক আর ফারহান, সাফা কবিরসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী অংশগ্রহণ করবেন।
এটিএন বাংলা
এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৬’ প্রচারিত হবে। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘কিপ্টার ঘরের কিপ্টা’ এবং রাত ১১টায় টেলিফিল্ম ‘আমরা ভণ্ড’ প্রচারিত হবে।
বাংলাভিশন
বাংলাভিশনে আজ বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘পাতালঘর’ প্রচারিত হবে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’ এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বিমা অফিসার’ প্রচারিত হবে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’ প্রচারিত হবে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবং সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ম্যাচমেকার’ প্রচারিত হবে।
বৈশাখী টেলিভিশন
বৈশাখী টেলিভিশনে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’ এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’ প্রচারিত হবে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’ প্রচারিত হবে।






























