ঈদের ষষ্ঠ দিনে ছোট পর্দায় বিনোদনের বিশেষ আয়োজন চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে থাকছে নাটক, টেলিফিল্ম ও সংগীতানুষ্ঠান। বিভিন্ন চ্যানেলে পারিবারিক কৌতুক, সম্পর্কের টানাপোড়েন, রহস্য আর প্রতিশোধের গল্প দেখা যাবে। জনপ্রিয় অভিনয়শিল্পীরা বিভিন্ন নাটকে অংশ নিচ্ছেন।
মাছরাঙা টিভির আয়োজন
মাছরাঙা বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘নৈশ অপেরা’; অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’; অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘চক্র’; অভিনয়ে মোশাররফ করিম, তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’; অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘প্রতিশোধ’; অভিনয়ে জোভান, তানজিন তিশা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বেপরোয়া’; অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।
এনটিভির আয়োজন
এনটিভি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’; অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘জুতা পরিয়া প্রবেশ নিষেধ’; অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘গ্রেটফুল’; অভিনয়ে সামিরা খান মাহি, মীর রাব্বি। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘ধান্দাবাজ জামাই বউ’; অভিনয়ে মোশাররফ করিম, সামান্তা পারভেজ।
আরটিভির আয়োজন
আরটিভি বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব লিটল স্টার’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’; অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘ফুল ফ্যামিলি গরুচোর’; অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘যে সম্পর্কের ভবিষ্যৎ নেই’; অভিনয়ে সজল, সামিয়া অথৈ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘পুঁটি মাছের প্রাণ’; অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা।



















