ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর থেকে বলিউড তারকা মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন ধর্না দুর্গা। তিনি তৃপ্তি দিমরির সঙ্গেও অভিনয় করেছেন।
ধর্নার যাত্রা
দিল্লির এক সাধারণ মেয়ের স্বপ্ন ধর্না দুর্গার বেড়ে ওঠা দিল্লিতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি নাচ ও নাটকের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। বিশেষ করে অভিনয়ের প্রতি তাঁর টান ছিল প্রবল। কিন্তু সেই স্বপ্নের পথে হঠাৎই বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি।
সাফল্যের পেছনে সংগ্রাম
ক্যারিয়ার গতি পাচ্ছিল যখন, তখনই জীবনে নেমে আসে সবচেয়ে বড় আঘাত। করোনার দ্বিতীয় ঢেউয়ে ধর্না তাঁর বাবাকে হারান। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। তাঁর মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে ধর্না ও তাঁর মায়ের কাঁধে। পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন ধর্না। কিন্তু একজন নারী হিসেবে নানা অবিশ্বাস ও অবহেলার মুখে পড়তে হয়।
বড় পর্দায় অভিষেক
২০২৫ সালে ‘সানি সংস্কৃতি কি তুলসি কুমারী’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। ছবিতে অভিনয় করেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর।





























