কক্সবাজার ফিল্ম সোসাইটি ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘কক্সস বাজার টকিজ’ শিরোনামে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিনের প্রদর্শনীর টিকিট সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৫ জুন প্রথম দিন বেলা ৩টায় ‘হাওয়া’, সন্ধ্যা ৬টায় ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’ এবং সন্ধ্যা ৭টায় ‘দেলুপি’ প্রদর্শিত হবে। ৬ জুন দ্বিতীয় দিন বেলা ৩টায় ‘ফাতিমা’, বিকেল সাড়ে ৫টায় ‘দ্য ইটারনাল জার্নি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শিত হবে।






























