দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কটওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্টট্রাম্প জোক করে বললেন, তিনি এখনও আইসিসির লক্ষ্যবস্তু ননরাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত, একজন আহতওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃতসেউতায় অভিবাসী 'আক্রমণ' প্রতিবাদে মাদ্রিদে শত শত বিক্ষোভ

শাকিব খানের শিক্ষায় বুবলী সামললেন গুজব, কন্যাসন্তানের জন্মের খবর দিয়ে অবসান

শাকিব খানের কাছ থেকে গুজব ও সমালোচনা সামলানোর বড় শিক্ষা পেয়েছেন বুবলী।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাকিব খানের কাছে গুজব সামলানোর বড় শিক্ষা পেয়েছেন বুবলী

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, নানা জল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর একটি পুরোনো মন্তব্য—‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ যে কথাটি তিনি শিখেছিলেন অভিনেতা শাকিব খানের কাছ থেকে।

গত শুক্রবার নিজের ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরে বুবলীকে ঘিরে এমন গুঞ্জন ছিল বেশ জোরালো। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একাংশ ধারণা করেছিলেন, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অভিনেত্রী।

কিন্তু এত সব আলোচনা ও গুঞ্জনের মধ্যেও মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।’

মজার বিষয় হলো, গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে নিজেই ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে। বুবলীর ভাষায়, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয় তাঁর কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।’

বুবলী আরও বলেন, ‘অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকে বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?’ এ কারণেই কন্যাসন্তানের জন্ম নিয়ে চলা গুঞ্জনের সময়ও কোনো ব্যাখ্যা দিতে দেখা যায়নি বুবলীকে। বরং নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশের জন্য তিনি অপেক্ষা করেছেন উপযুক্ত সময়ের। আর সেই সময় এলে এক পোস্টেই জানিয়ে দিয়েছেন সুখবর।

সাধারণ জিজ্ঞাসা

বুবলী কোন শিক্ষা নিয়েছেন শাকিব খানের কাছ থেকে?
গুজব ও সমালোচনা সামলানোর শিক্ষা
বুবলী কখন কন্যাসন্তানের জন্মের খবর দিয়েছেন?
গত শুক্রবার নিজের ফেসবুক পেজে

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Runa Laila performs first solo concert at Shilpakala Academy in her 62-year career | News
বিনোদন

রুনা লৈলা ৬২ বছরের কর্মজীবনে প্রথম একক কনসার্টে অংশ নিয়েছেন

Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

Cultural affairs minister, state minister visit ailing singer Shabnam Mushtari | News
বিনোদন

সংস্কৃতি মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী অসুস্থ শাবনম মুশতারীর বাড়িতে দেখা করলেন

সর্বশেষ সংবাদ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

Figures behind rush for Hormuz oil export alternatives | Top News
আন্তর্জাতিক

হোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

Fire breaks out at Red Square church in Moscow: TASS | International
আন্তর্জাতিক

মস্কোর রেড স্কোয়ারের সেন্ট বাসিলস ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড: টাস

US plans steep water cuts for southwest amid Colorado River crisis | International
আন্তর্জাতিক

কলোরাডো নদীর জল সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জল হ্রাস করবে