দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)'আই প্লে রকি' টিআইএফএফ-এ দাঁড়িয়ে দর্শকদের তালি দিয়েছেইরাক-ইরান সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সময়সূচী ঘোষণা করা হয়েছেহরমুজ প্রণালীতে জাহাজ আঘাতে এক মৃত্যু, ইরানের অভিযোগফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘে কূটনৈতিক ঝগড়ার জন্য ক্ষমা চাইলোহংকংয়ের ২৫টি গ্রাম বিলুপ্ত হবে $২৮ বিলিয়নের হাই-টেক হাবের জন্যঅস্ত্র পাচারের অভিযোগে আমেরিকায় হস্তান্তর উগান্ডার প্রাক্তন সামরিক ব্যক্তিডিআর কঙ্গোতে ইবোলা মহামারীর ৭ হাজার ক্ষেত্র ছাড়িয়ে গেছেজিবুতিতে আশ্রয় নিল ১,৪০০ ইয়েমেনি, যুদ্ধের কারণে পলায়নসুইডেনের নির্বাচনে দূর-ডানপন্থী দলের সম্ভাব্য সরকারে অংশগ্রহণট্রাম্পের আইরিশ ভ্রমণের দ্বিতীয় দিন: গলফ ও পারিবারিক ব্যবসায় মনোনিবেশহৌথি যোদ্ধারা বলল, ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে নতুন যুদ্ধে সৌদি ঘাঁটি আক্রমণগুইমারাইসের ব্রিলিয়েন্ট গোলে আর্সেনালের সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জয়মারাউই অবরোধের ক্ষত বিদ্যমান, নিকটবর্তী ফিলিপাইন নির্বাচন প্রভাবিতইনজুরি থেকে উঠে বিশ্বের শীর্ষে এলেনা রিবাকিনামাবাপের দুই গোলে রিয়াল মাদ্রিদ রায়ো ভালেকানোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে

জবির নওয়াব ফয়জুন্নেসা হলে ছাত্রীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ছাত্রীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের চারজনের কক্ষে থাকেন আটজন, রিডিং রুমে ‘গাদাগাদি’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ছাত্রীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি। চারজনের জন্য বরাদ্দ কক্ষে থাকছেন আটজন, রিডিং রুমে আসন মাত্র ৯০টি। সুপেয় পানির অভাব, ধীরগতির ইন্টারনেট, গ্যাস-সংকট ও খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, হল চালু হওয়ার চার বছরেও এসব সমস্যার কার্যকর সমাধান হয়নি।

হলের বর্তমান নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য বলছে, ২০২০ সালের ২০ অক্টোবর প্রথমবার হলটি উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। পরে ২০২২ সালের ১৬ মার্চ আবারও উদ্বোধন করা হয় হলটি। এর পরদিন ১৭ মার্চ শিক্ষার্থীরা হলে ওঠেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুন হলের নাম পরিবর্তন করা হয়।

হল সূত্র বলছে, হল থেকে দেওয়া স্টিলের বিছানার সঙ্গে অতিরিক্ত সরু বেড জুড়ে দেওয়া হয়েছে। এভাবেই ‘গাদাগাদি’ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, এতে একদিকে ব্যাহত হচ্ছে পড়াশোনার পরিবেশ, তেমনি ব্যক্তিগত গোপনীয়তা বিঘনিত হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, আটজন ছাত্রীর বিপরীতে কক্ষগুলোতে পড়ার জন্য টেবিল রয়েছে মাত্র চারটি। একজন পড়তে বসলে অন্যজনের জায়গা হয় না। বাধ্য হয়ে অনেককে রিডিং রুমে যেতে হয়। কিন্তু সেখানেও পর্যাপ্ত আসন নেই। হাজারের বেশি শিক্ষার্থীর জন্য সেখানে আসন রাখা হয়েছে মাত্র ৯০টি।

হল সূত্র বলছে, প্রতিটি ফ্লোরে গড়ে এক শর বেশি শিক্ষার্থী থাকেন। অথচ খাওয়ার পানির ফিল্টারে কল রয়েছে মাত্র দুটি। ফলে পানির জন্যও একরকম লাইনে দাঁড়াতে হয়। আবার যখন ফিল্টারের কিট পরিবর্তন করার সময় আসে, তখন অন্য ফ্লোরে গিয়ে খাওয়ার পানি সংগ্রহ করতে হয় শিক্ষার্থীদের।

হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়েও অসন্তোষ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের পরিমাণ কম এবং মানও সন্তোষজনক নয়। ফলে অনেকেই বাইরে থেকে বাজার এনে নিজে রান্না করেন। কিন্তু সেখানেও ভোগান্তি কম নয়। প্রতিটি ফ্লোরে চুলা রয়েছে মাত্র চারটি। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকে। রাতে গ্যাসের প্রবাহ বাড়লে রান্নার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগার ও গোসলখানা নিয়মিত পরিষ্কার করা হয় না। অনেক সময় ময়লা জমে দুর্গন্ধ ছড়ায়। এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। এদিকে হলে নেই কার্যকর কোনো মেডিক্যাল সেবাব্যবস্থাও।

হলে বসবাসকারী শিক্ষার্থীদের সূত্র বলছে, পুরো হলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র দুজন গার্ড। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও অনেকগুলো অকার্যকর। ফলে আবাসিক ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

১৬ তলার এই হলে রয়েছে মাত্র চারটি লিফট। এর মধ্যে দুটি বড় এবং দুটি ছোট। সব সময় সব লিফট সচল থাকে না। কখনো দুটি চালু থাকলে বাকি দুটি বন্ধ রাখা হয়। মাঝেমধ্যে লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রথম আলো কে বলেন, ‘প্রশাসনকে বারবার বলার পরও লিফট সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে হয়তো সমস্যার সমাধানও হবে না।’

ধীরগতির ইন্টারনেটের কারণে একাডেমিক কার্যক্রমেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও গবেষণার কাজে বারবার ভোগান্তিতে পড়ার কথা জানান তাঁরা। হল প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি রুমে নতুন রাউটার বসানো হয়েছে দাবি করা হলেও সমস্যার সমাধান হয়নি বলছেন শিক্ষার্থীরা।

হলে থাকা শিক্ষার্থীরা বলছেন, সমস্যাগুলোর সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সহসভাপতি জান্নাতুল উম্মে তারিন প্রথম আলো কে বলেন, ‘হলের সমস্যার পরিমাণ অনেক। সমাধানের প্রক্রিয়ায় যেতে সময় লেগে যায়। নতুন প্রশাসনের কাছে ছাত্রীরা দ্রুত পদক্ষেপ আশা করছে।’

হল সংসদের সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসসুম বলেন, ‘হলে এমনিতেই ছাত্রীর সংখ্যা বেশি। যাঁদের সত্যিই প্রয়োজন, তাঁদেরই যেন হলে থাকার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে খাবারের মান উন্নয়ন ও মেডিক্যাল সেন্টার স্থাপন জরুরি।’

এসব বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ আনজুম আরার সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো । তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে হলের ব্যাপক উন্নতি করেছেন। তিনি বলেন, ‘হলের অডিটোরিয়াম সংস্কারের জন্য প্রশাসন তথ্য চেয়েছে, আমরা পাঠিয়েছি। প্রশাসন থেকে বরাদ্দ আসায় হলের খাবারের দাম কমানো হয়েছে। মেডিক্যালের জন্য রুম আছে, কিন্তু ডাক্তার বা নার্স নেই। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তত কিছু ওষুধ এনে যাতে ছাত্রীদের সহায়তা করা যায়। অন্যান্য সব বিষয়ে উপাচার্য তাগিদ দিয়েছেন কাজ করার। বরাদ্দ পেলেই এসব বিষয়ে কাজ করা সম্ভব।’

শিক্ষার্থীদের উদ্দেশে পাল্টা অভিযোগ করে আনজুম আরা বলেন, হলের মধ্যে গ্রুপিংয়ের রাজনীতি চলে, অস্থিরতা আছে, কার দুর্বলতা আছে—এসব নিয়ে আছে মাতামাতি।

সাধারণ জিজ্ঞাসা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নাম কি?
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল।
হল চালু হওয়ার কত বছর পরও সমস্যার সমাধান হয়নি?
চার বছর।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
Bangla, English medium curricula to be harmonised: Bobby Hajjaj | News
শিক্ষা

ববি হাজ্জাজ ঘোষণা: বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রম একতরিত হবে

Free education expansion can strengthen women's participation in higher education  | Others
শিক্ষা

নির্বাচনী প্রতিশ্রুতি: মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা

Registration for Ziaur Rahman Foundation science fair begins | Others
শিক্ষা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ্বান

CU to host 'Nazrul Seminar' on Sept 10 | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল সেমিনার: কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

PM calls for skill-based literacy to build inclusive, sustainable Bangladesh | News Flash
শিক্ষা

প্রধানমন্ত্রীর আহ্বান: টেকসই বাংলাদেশ গড়তে দক্ষতাভিত্তিক সাক্ষরতার প্রয়োজন

Court stays expulsion of CU student who assaulted assistant proctor | Law and Court
শিক্ষা

হাইকোর্ট স্থগিত করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বহিষ্কার

CU teacher suspended over derogatory remarks on July Uprising | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলাই উত্থান নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য বরখাস্ত

দুলুর নির্দেশে স্কুল সময়ে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট চালু
শিক্ষা

দুলুর নির্দেশে স্কুল সময়ে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট চালু

Alumni club strengthens bond of school life: Amir Khosru | News
শিক্ষা

অ্যালামনাই ক্লাব শক্তিশালী করে স্কুলের বন্ধন - আমির খোসরু

দেশে-বিদেশে চাকরির জন্য কাওমি মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী
শিক্ষা

দেশে-বিদেশে চাকরির জন্য কাওমি মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস
শিক্ষা

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস

Govt takes multifaceted steps to bring youngster to sports: KDA chairman | District
শিক্ষা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার আগ্রহ জাগানো হচ্ছে

সর্বশেষ সংবাদ

DR Congo's worst Ebola epidemic ever passes 7,000 cases | International
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে ইবোলা মহামারীর ৭ হাজার ক্ষেত্র ছাড়িয়ে গেছে

1,400 flee Yemen fighting to Djibouti: minister | International
আন্তর্জাতিক

জিবুতিতে আশ্রয় নিল ১,৪০০ ইয়েমেনি, যুদ্ধের কারণে পলায়ন

Sweden votes in election thriller, far-right eyes govt role | International
আন্তর্জাতিক

সুইডেনের নির্বাচনে দূর-ডানপন্থী দলের সম্ভাব্য সরকারে অংশগ্রহণ

Trump turns to golf, family business on Irish visit's second day | International
আন্তর্জাতিক

ট্রাম্পের আইরিশ ভ্রমণের দ্বিতীয় দিন: গলফ ও পারিবারিক ব্যবসায় মনোনিবেশ

Houthis say hit Saudi base after renewed fighting with Yemeni govt forces | International
আন্তর্জাতিক

হৌথি যোদ্ধারা বলল, ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে নতুন যুদ্ধে সৌদি ঘাঁটি আক্রমণ

Guimaraes strike lights up Arsenal win over Sunderland | Sports
খেলা

গুইমারাইসের ব্রিলিয়েন্ট গোলে আর্সেনালের সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জয়

Scars of Marawi siege linger as Philippines poll nears | International
আন্তর্জাতিক

মারাউই অবরোধের ক্ষত বিদ্যমান, নিকটবর্তী ফিলিপাইন নির্বাচন প্রভাবিত

'Be careful what you wish for': 'Obsession' director and star reflect on success | News
বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসবে 'অবসেশন': পরিচালক ও অভিনেত্রীর প্রতিক্রিয়া

'This is the test': All eyes on US Fed to tackle high inflation | News
অর্থনীতি

মার্কিন ফেডের কঠোর পদক্ষেপ: মুদি দাম নিয়ন্ত্রণে উচ্চ আগ্রহের হার আরোপের চেষ্টা

DMP to ensure safe, peaceful environment thru pro-people policing | Others
বাংলাদেশ

ঢাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিতে ডিএমপির নতুন পদক্ষেপ

Satkhira Press Club leaders meet Law Minister Asaduzzaman | News
রাজনীতি

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছে

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
স্বাস্থ্য

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

Bangladesh targets additional $5b US investment in five years: Muktadir | News
বাণিজ্য

মুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনা