পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েক স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের কুমারখালীতে।
রাজধানীতে আজকের সূর্যাস্ত ৬ টা ৪৩ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ৫ টা ২৭ মিনিটে হবে।






























