দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রোমের বিমানের ত্রুটির কারণে বিমান বাংলাদেশের টোরন্টো ফ্লাইট বিলম্বিতমুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে: অভিনেতা রাষ্ট্রপতিমারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়নসার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপআমেরিকান আপিল কোর্ট থামিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউজ ব্যালরুম প্রকল্পনারসিংদিতে মাদকাশক্ত দুজনকে তিন মাস কারাদণ্ড ও জরিমানাসুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তাএমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেনডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বানট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদানচট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যানজুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রীকৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলনবাগেরহাটের মোল্লাহাটে তরুণীর মৃতদেহ পাওয়া গেল

মিরপুরে নিখোঁজ শিশু ইব্রাহিম: ২৮ দিন পরও রহস্যময় অদৃশ্যতা

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৫ বছরের শিশু মো. ইব্রাহিম খলিল ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘আমার ছেলে কি হাওয়া হয়ে গেল’

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৫ বছরের শিশু মো. ইব্রাহিম খলিল ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি নিজেদের ভবনে প্রবেশ করেছে কিন্তু বের হয়ে যাওয়ার কোনো ফুটেজ নেই। শিশুটির বাবা মো. জসিমের প্রশ্ন, ‘আমার ছেলে কি বাড়িতে ঢুকে হাওয়া হয়ে গেল?’

শিশুটি যে স্যান্ডেল জোড়া পরে বাসা থেকে বের হয়েছিল, তা পড়ে ছিল ভবনটির মূল ফটকের ভেতরের অংশে। পুলিশ এখন পর্যন্ত ঘটনার কোনো ‘ক্লু’ খুঁজে পায়নি। শিশুটির মা-বাবার সন্দেহ, এই বাড়ির ভেতরের কেউ তাঁদের সন্তানকে অপহরণ করেছে। তাঁদের সন্তান নিখোঁজের ঘটনাটি ‘ভাইরাল’ না হওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ এই মা-বাবার।

ইব্রাহিমের পরিবার ভবনটির নিচতলার দুটি কক্ষে ভাড়া থাকে। নিচতলার আরেকটি কক্ষসহ দোতলা পর্যন্ত থাকেন ভাড়াটেরা। তিন ও চারতলাসহ ছাদের একটি অংশে বাড়িওয়ালার সন্তানেরা পরিবার নিয়ে থাকেন। ইব্রাহিমের বাবা জসিম বলেন, তাঁর স্ত্রী নাসরিন ছয় মাসের অন্তঃসত্ত্বা। গত ১৩ মে ঘটনার দিন তাঁর স্ত্রী শুয়ে ছিলেন। তাঁদের অপর দুই সন্তান মাদ্রাসায় গিয়েছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে লাল জামা পরা ইব্রাহিম নিজেদের ভবনের মূল ফটক দিয়ে ভেতরে ঢোকে। তার পেছনে পেছনে ঢোকেন বাড়িওয়ালার ছেলে ওমর শরিফ। সেদিন রাত ১১টায় বাসায় আসেন বলে জানান জসিম। তিনি বলেন, বাসায় এসে তিনি জানতে পারেন, ইব্রাহিম তখনো আসেনি। অথচ ভবনের ফটকের ভেতরে তার স্যান্ডেল জোড়া অগোছালো অবস্থায় পড়ে ছিল।

ইব্রাহিমের মা নাসরিন বলেন, বাড়িওয়ালার পরিবারের লোকজনকে তাঁরা সন্দেহ করছেন। কারণ, এই ভবনে একমাত্র বাড়িওয়ালার বাসাতেই যেত ইব্রাহিম। তাঁরা বাড়িওয়ালার বাসায় গিয়ে খোঁজ করেছেন। তখন বাড়িওয়ালার এক সন্তান মারমুখী আচরণ করেন। তাঁর ভগ্নিপতির মাথা ফাটিয়ে দেন। তাঁর ছোট ভাইকে আঘাত করেন।

বাড়িওয়ালার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তিনতলায় গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। চারতলার সিঁড়ির কাছে কলাপসিবল গেট। সেখানের কলিংবেল চাপ দিলে বাড়িওয়ালার এক সন্তান বেরিয়ে আসেন। তিনি প্রতিবন্ধী। তিনি জানান, বাড়িতে কেউ নেই। পরে মুঠোফোনে যোগাযোগ করলে বাড়িওয়ালার আরেক সন্তান ওমর শরিফ প্রথম আলোকে বলেন, তিনি ইব্রাহিমকে বাসায় ঢুকতে দেখেছিলেন। এরপর শোনেন, ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের অভিযোগ–সন্দেহের বিষয়ে ওমর শরিফ বলেন, ‘ইব্রাহিম আমার সন্তানের বয়সী। ওরা প্রায়ই একসঙ্গে খেলত। ইব্রাহিম বাসায় আসত, খেত। ইব্রাহিমের কোনো ক্ষতি কেন আমরা করব? আমার নিজেরও খারাপ লাগছে। ছেলেটা বাড়িতে ঢোকার পর উধাও হয়ে গেল।’

ইব্রাহিম নিখোঁজের জিডিটি ২ জুন মামলায় রূপান্তর হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি হয়েছে। মামলার বাদী ইব্রাহিমের বাবা জসিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহা. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এখনো বলার মতো অগ্রগতি হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা তল্লাশি করেছেন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখছেন। বিদ্যুৎ চলে গেলে সিসিটিভি ক্যামেরায় দৃশ্য রেকর্ড হবে না। ফলে শিশুটি বাড়ি থেকে বের হয়েছিল কি না বা কেউ বের করে নিয়ে গেছে কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ছেলে নিখোঁজের তথ্য নিখোঁজ শিশু উদ্ধার বিষয়ে সর্তকবার্তা প্রচার করা প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’–এ দিয়েছেন বাবা জসিম। মুন অ্যালার্ট–এর প্রধান সমন্বয়কারী সাদাত রহমান প্রথম আলোকে বলেন, ইব্রাহিমকে খুঁজতে বিশেষ প্রশিক্ষিত কুকুর দরকার। এই কুকুর গন্ধ শুঁকে বলে দিতে পারবে, শিশুটি কোন দিকে গেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করতে পারে।

সাধারণ জিজ্ঞাসা

ইব্রাহিম কবে নিখোঁজ হয়েছিল?
গত ১৩ মে।
শিশুটির বাবা কী বলেছেন?
তিনি বলেছেন, তাঁর ছেলে বাড়িতে ঢুকে হাওয়া হয়ে গেল।
পুলিশ কী বলেছে?
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, এখনো বলার মতো অগ্রগতি হয়নি।

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত
বাংলাদেশ

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত

Teesta Master Plan implementation to begin soon: Anee | News Flash
বাংলাদেশ

টিস্টা মাস্টার প্ল্যান বাস্তবায়ন শীঘ্রই শুরু হতে পারে

Breaking barriers, building trust: Rise of female members in police | Others
বাংলাদেশ

নারী পুলিশের উত্থান: বিশ্বাস গড়ে উঠছে, বাধা ভাঙ্গছে

Woman held with 455 pieces of Yaba tablets in Rangpur  | District
বাংলাদেশ

রংপুরে ৪৫৫টি যাবা গুলিসহ মহিলা গ্রেফতার

2 held on charges of extortion posing as DB | District
বাংলাদেশ

দিনাজপুরে ডিটেকটিভ ব্রাঞ্চের নকল ভেশ ধরে টাকা ও মোবাইল দাবীর অভিযোগে গ্রেফতার দুই যুবক

Journalists, owners, govt working together to protect media interests: Information Minister | News Flash
বাংলাদেশ

তথ্যমন্ত্রী বললেন, মিডিয়ার স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসাথে কাজ করছে

Top drug traffickers' list to be prepared impartially: Home Minister | News Flash
বাংলাদেশ

মন্ত্রীর ঘোষণা: ড্রাগ চোরাচালান রোধে নিরপেক্ষ তালিকা প্রস্তুতি

সর্বশেষ সংবাদ

WHO urges Ervebo vaccine trial in DR Congo Ebola outbreak | International
আন্তর্জাতিক

ডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বান

Trump's ex-lawyer all set for confirmation as US attorney general | International
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত

Reception, Scholarship ceremony held at RU EEE Department | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

BB chief joins Bangla QR campaign during Chattogram visit | Business
বাণিজ্য

চট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যান

July Uprising opens unprecedented opportunity for institutionalizing democracy: Info Minister | News
রাজনীতি

জুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রী

Cambridge to review hiring process amid plagiarism row | International
শিক্ষা

প্লেজিয়ারিজমের অভিযোগের মাঝে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করবে

1,498 tourist spots to be developed into tourism hubs: Afroza | News
অর্থনীতি

১,৪৯৮টি পর্যটন স্পট পর্যটন কেন্দ্রে উন্নীত করার উদ্যোগ