আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে বেশিরভাগ স্থানে এবং চট্টগ্রাম বিভাগে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সিলেটে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২২.৬ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) টেকনাফে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে ৬ টা ৪৫ মিনিটে এবং শুক্রবার সকাল ৫ টা ২৭ মিনিটে সূর্যোদয় হবে।






























