দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কট

২৮ বছর পর বেসামরিক নিয়োগ: খুলনা বিএনপির সভাপতি হলেন কেডিএ চেয়ারম্যান

২৮ বছর পর বেসামরিক ব্যক্তি হিসেবে খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৮ বছর পর বেসামরিক নিয়োগ, কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা নগর বিএনপির সভাপতি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর মাধ্যমে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তার বাইরে বেসামরিক কোনো ব্যক্তি কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭ (১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কেডিএ সূত্র জানায়, গতকাল সকালে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেডিএর বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

১৯৯৮ সালের ৪ আগস্ট থেকে টানা কেডিএর চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনীর বাইরে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম শফিকুল আলম বলেন, ‘এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।’

সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’

সাধারণ জিজ্ঞাসা

এস এম শফিকুল আলম কে?
খুলনা মহানগর বিএনপির সভাপতি।

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
DSCC Administrator inaugurates 'i Tech & Consultancy' operations | Others
বাংলাদেশ

DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেন

Every citizen should pledge to plant at least one tree: Dulu | News
বাংলাদেশ

ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

DSCC announces seven-day 'crash program' to prevent dengue in Kamrangirchar | Others
বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে দাসের সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু

Tree plantation essential for environmental balance: Zahid | News Flash
বাংলাদেশ

জাহিদের আহ্বান: পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অপরিহার্য

Rail police to take stern action to prevent stone-throwing on trains | News
বাংলাদেশ

ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা রোধে রেল পুলিশ কঠোর পদক্ষেপ নেবে

2 tourists’ bodies recovered from Bandarban hill basin | District
বাংলাদেশ

বন্দরবানের পাহাড়ি হ্রদ থেকে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার

DMP ensures security for DNCC eviction drive at Kazipara | Others
বাংলাদেশ

ডিএমপির নিরাপত্তায় ডিএনসিসির কাজিপাড়া থেকে অবৈধ অতিক্রম অপসারণ

Strict action against unfit vehicles, drivers without licenses: DNCC administrator | News
বাংলাদেশ

ডিএনসিসি অপ্রয়োজন যানবাহন ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে

সর্বশেষ সংবাদ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Massive Attack banned from Singapore over Palestinian flag display | News
বিনোদন

প্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

Figures behind rush for Hormuz oil export alternatives | Top News
আন্তর্জাতিক

হোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

Fire breaks out at Red Square church in Moscow: TASS | International
আন্তর্জাতিক

মস্কোর রেড স্কোয়ারের সেন্ট বাসিলস ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড: টাস