দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বেড়েছে, এআই সতর্কতায় প্রযুক্তি শেয়ার নেমেছেশিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীরাষ্ট্রপতির আহ্বান: উচ্চ শিক্ষার মানোন্নয়নে গবেষণা শক্তিশালীকরণইসরায়েলি মন্ত্রী গাজা চলচ্চিত্র 'নাজা'-র অজ্ঞাত সূত্র নিয়ে তদন্ত দাবি করলেনরাশিয়ার হামলায় ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের গুদামে মারা গেছেন তিনজন: পুলিশবুধবার থেকে রাজধানীতে ১৩তম এশীয় পর্যটন মেলাস্পিকার বললেন, ভারতের সঙ্গে সম্মানজনক প্রতিবেশী বন্ধন চায় বাংলাদেশমার্কিন যুক্তরাষ্ট্র কয়লা ও গ্যাস বিদ্যুৎ কেন্দ্রের জলবায়ু দূষণের সীমা বাতিলের প্রস্তাব দিলোমার্কিন বাধায় ইরানের পারমাণবিক প্রধানের ভিয়েনা সফর বাতিলকলম্বিয়ার রাষ্ট্রপতি তার নিরাপত্তা নীতির বিরুদ্ধে আদালতের আদেশ অস্বীকার করবেনজাপানের নিউক্লিয়ার প্লান্টের অধ্যক্ষ ডেটা ট্যাম্পারিংয়ের কারণে পদত্যাগ করবেনবেইজিংয়ে ড্রোন নিষিদ্ধ: নিরাপত্তার জন্য নতুন নিয়ম নভেম্বর থেকেটেক ফার্মগুলোর মজুদ নামলো, ফেড রিজার্ভের মুদ্রাস্ফীতি দমনে সুদ বৃদ্ধির উদ্যোগপাকিস্তানি অফিসিয়ালের কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার ভারতীয় মহিলা ক্রিকেটাররাপোল্যান্ড ও ইউক্রেন রাশিয়ার সীমান্ত হামলাকে 'অভ্যুত্থান' বলে নিন্দা করেছে

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রে রেকর্ড ব্যয় বৃদ্ধি: গবেষণা প্রতিবেদন

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয় গত বছর রেকর্ড পরিমাণ বেড়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রে ব্যয় রেকর্ড বেড়েছে: গবেষণা

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয় গত বছর রেকর্ড পরিমাণ বেড়েছে। একই সঙ্গে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের মজুতাগার থেকে আরও বেশি ওয়ারহেড সক্রিয় উৎক্ষেপণব্যবস্থায় স্থানান্তর করেছে। বিশেষজ্ঞরা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইক্যান) এক গবেষণা প্রতিবেদনে বলেছে, গত বছর পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশ সম্মিলিতভাবে তাদের অস্ত্রাগারের পেছনে প্রায় ১১ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

আইক্যানের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘আমরা এখন নতুন একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে আছি।’ গতকাল সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) পৃথক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে ব্যাপক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পারমাণবিক ঝুঁকি বাড়ছে।

উভয় গবেষণায় বলা হয়, বিভিন্ন দেশ তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিক করছে এবং আরও বেশি অস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এ কারণেই ব্যয় দ্রুত বাড়ছে।

আইক্যানের কর্মসূচি পরিচালক ও সর্বশেষ গবেষণা প্রতিবেদনের সহলেখক সুসি স্নাইডার বলেন, পারমাণবিক অস্ত্রভান্ডারের এ সম্প্রসারণ উদ্বেগজনক। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বাড়াতে পারে।

সিপ্রির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা কয়েক দশক ধরে কমছে। চলতি বছরের শুরুতে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৮৭–তে। তবে একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, ব্যবহারযোগ্য অবস্থায় থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৪৫–এ পৌঁছেছে।

সিপ্রির পরিচালক করিম হাগাগ বলেন, ‘পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমলেও পারমাণবিক বিপদ ও ঝুঁকির মাত্রা বাড়ছে।’ তিনি বলেন, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে পড়া ও পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা উদ্বেগের বড় কারণ।

সিপ্রির পূর্বাভাস, আগামী বছরগুলোয় বিশ্বের পারমাণবিক অস্ত্রভান্ডার আবারও বাড়তে পারে। কারণ, পুরোনো অস্ত্র ধ্বংস করার গতি কমে যাচ্ছে, অন্যদিকে নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের গতি বাড়ছে।

বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভান্ডারের প্রায় ৮৩ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। দুই দেশের কাছে ৫ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড আছে।

সিপ্রির হিসাব অনুযায়ী, চীন অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। বর্তমানে দেশটির কাছে প্রায় ৬২০টি ওয়ারহেড রয়েছে।

করিম হাগাগ বলেন, ‘ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা চীনকে পারমাণবিক অস্ত্রের ওপর আরও বেশি নির্ভরশীল হতে উৎসাহিত করছে।’

আইক্যানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া ও পাকিস্তান—সব পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের অস্ত্রভান্ডারে বিনিয়োগ বাড়িয়েছে।

গত বছর এ ৯টি দেশ সম্মিলিতভাবে আগের বছরের তুলনায় প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার বেশি ব্যয় করেছে। সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র।

আইক্যানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ৬ হাজার ৯২০ কোটি ডলার ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় ১ হাজার ২৪০ কোটি ডলার বেশি।

ব্যয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে চীন। দেশটি গত বছর প্রায় ১ হাজার ৩৫০ কোটি ডলার ব্যয় করেছে। এরপর রয়েছে ব্রিটেন, যার ব্যয় ১ হাজার ২৬০ কোটি ডলার। রাশিয়া ব্যয় করেছে প্রায় ৯৫০ কোটি ডলার।

গত পাঁচ বছরে এ ৯টি দেশ সম্মিলিতভাবে তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের পেছনে ৪৭ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে। গবেষকদের মতে, ভবিষ্যতে এই ব্যয় আরও বাড়বে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে তাকিয়ে আইক্যান বলেছে, ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র আগামী শতাব্দীতেও পারমাণবিক অস্ত্রব্যবস্থা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে। অন্য দেশগুলোও দীর্ঘস্থায়ী নতুন অস্ত্রব্যবস্থা চালু করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নতুন ‘সেন্টিনেল’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২১০০ সালের পরও সক্রিয় থাকতে পারে। একই সঙ্গে দেশটির প্লুটোনিয়াম উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে, বর্তমান ওয়ারহেডগুলো ২১২০ সাল পর্যন্ত কার্যকর রাখা সম্ভব হবে। এ জন্য বিপুল অর্থ প্রয়োজন হবে।

গবেষকদের ধারণা, শুধু ২০২৫ থেকে ২০৩৪ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

গবেষকেরা বলছেন, এমন এক সময়ে এ বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যখন বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম তহবিল সংকটে ভুগছে। তাঁদের হিসাবে, গত বছর পারমাণবিক অস্ত্রের পেছনে এক দিনে যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে ২০ লাখের বেশি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল।

সুসি স্নাইডার বলেন, নিজেদের জনগণের জন্য সহায়তা বা স্বাস্থ্যসেবায় অর্থ ব্যয় না করে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো এমন অস্ত্রভান্ডারে বিনিয়োগ করছে, যা ব্যবহার করলে যুদ্ধাপরাধ সংঘটিত হবে—এ কথা তারাও জানে।

সাধারণ জিজ্ঞাসা

কোন দেশগুলো পারমাণবিক অস্ত্রে সবচেয়ে বেশি ব্যয় করেছে?
যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন ও রাশিয়া।
পারমাণবিক অস্ত্রের ব্যয় কত বেড়েছে?
গত বছর পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশ সম্মিলিতভাবে তাদের অস্ত্রাগারের পেছনে প্রায় ১১ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
Colombian president to challenge court orders against his security policy | International
আন্তর্জাতিক

কলম্বিয়ার রাষ্ট্রপতি তার নিরাপত্তা নীতির বিরুদ্ধে আদালতের আদেশ অস্বীকার করবেন

জাপানের নিউক্লিয়ার প্লান্টের অধ্যক্ষ ডেটা ট্যাম্পারিংয়ের কারণে পদত্যাগ করবেন
আন্তর্জাতিক

জাপানের নিউক্লিয়ার প্লান্টের অধ্যক্ষ ডেটা ট্যাম্পারিংয়ের কারণে পদত্যাগ করবেন

Poland, Ukraine slam Russian strikes near border as 'escalation' | International
আন্তর্জাতিক

পোল্যান্ড ও ইউক্রেন রাশিয়ার সীমান্ত হামলাকে 'অভ্যুত্থান' বলে নিন্দা করেছে

Dozens arrested in major anti-LGBTQ raids in Turkey | International
আন্তর্জাতিক

তুরস্কে এলজিবিটিকিউ কর্মীদের বিরুদ্ধে বড় অভিযান, ডজনখানেক গ্রেফতার

উত্তর কোরিয়া দাবি, সপ্তাহান্তে 'ফায়ারপাওয়ার আক্রমণ ড্রিল' পরিচালনা
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া দাবি, সপ্তাহান্তে 'ফায়ারপাওয়ার আক্রমণ ড্রিল' পরিচালনা

Oman says Hormuz talks with Iran, Gulf states postponed | International
আন্তর্জাতিক

ওমান হরমুজ প্রণালী নিয়ে ইরান ও উপসাগরীয় রাষ্ট্রের সাথে আলোচনা স্থগিত করল

Sweden's election too close to call as far right loses ground | International
আন্তর্জাতিক

সুইডেনের নির্বাচনে ফলাফল অনিশ্চিত, চরম ডানপন্থী দল পিছিয়ে

US hosts G20 'energy abundance' talks amid Iran war shock      | International
আন্তর্জাতিক

জি২০ শক্তি সমৃদ্ধি আলোচনায় ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা

European leaders to meet to set priorities for Arctic | International
আন্তর্জাতিক

আর্কটিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে নেতাদের আলোচনা

সর্বশেষ সংবাদ

India cricketers refuse Asia Cup trophy from top Pakistan official | Sports
খেলা

পাকিস্তানি অফিসিয়ালের কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার ভারতীয় মহিলা ক্রিকেটাররা

Third measles death recorded in US in 2026 | News
স্বাস্থ্য

২০২৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রে মাম্পসে তৃতীয় মৃত্যু নিশ্চিত

Haaland revels in Man City's contentious win over Man Utd | Sports
খেলা

Haaland-এর গোলে সিটির বিতর্কিত জয়, ১০ খেলোয়াড় নিয়ে ইউনাইটেডকে হারিয়েছে

Nazrul Dance Festival concludes | Arts & Entertainment
বিনোদন

নাজরুল নৃত্য উৎসবের রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি

AI must be adopted as programme to boost productivity, competitiveness: Zabihullah | News
বাংলাদেশ

জাবিহুল্লাহ: এআই বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় অপরিহার্য

100pc local employment possible in RMG sector without foreign officials: Mahdi Amin | News
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বললেন, আরএমজি শিল্পে ১০০ শতাংশ স্থানীয় কর্মসংস্থান সম্ভব

মুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থা
স্বাস্থ্য

মুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থা

PM directs steps to boost farm output, cut import dependence | At a Glance
বাংলাদেশ

প্রধানমন্ত্রী খাদ্য আমদানি কমানোর জন্য কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন

National treasure Kaptai Lake livelihoods of many CHT residents: Nazim | District
রাজনীতি

নাজিমের দাবি, রাষ্ট্রীয় সম্পদ কাপ্তাই হ্রদ চট্টগ্রাম পাহাড়ি জেলাবাসীর জীবিকা

Thousands turn out for Kenya opposition rally in Nairobi | International
আন্তর্জাতিক

নিরোবিতে বিরোধী দলীয় মিছিলে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ

Afroza distributes dress, bags, shoes among Manikganj primary school students | News
শিক্ষা

মানিকগঞ্জে আফরোজা বিতরণ করলেন প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক, ব্যাগ ও জুতো

PM’s initiative brings new homes to martyr’s family, five arson-hit families  | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে শহীদের পরিবার ও আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ির চাবি

Bangladesh begins Asian Games Cricket preparation | Sports
খেলা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু

French interior minister urges caution over mystery train derailment | International
আন্তর্জাতিক

ফ্রান্সের রহস্যময় ট্রেন দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে, ৪৪ জন আহত

Mohila Dal's 48th founding anniversary celebrated in Rajshahi | District
রাজনীতি

রাজশাহীতে উদযাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

US House Speaker warns curbing AI too sharply could leave China ahead | International
আন্তর্জাতিক

হাউস স্পিকার জোনসন: অত্যধিক এআই নিয়ন্ত্রণ চায়নাকে এগিয়ে নিতে পারে