দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি রক্ষায় প্রস্তুত, আইসল্যান্ডকে ৩–০ গোলে হারিয়েছে

আইসল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে কতটা প্রস্তুত আর্জেন্টিনা

আইসল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচ, বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্স এবং অভিজ্ঞ–তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে দলটি এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব আর্জেন্টিনা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

আর্জেন্টিনার প্রস্তুতি পর্ব দেখলে বুঝা যায় তারা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে প্রস্তুত। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো দলকে দুই লেগেই হারিয়েছে। সব মিলিয়ে ১৮ ম্যাচে ১২ জয় ২ ড্র ও চার হারে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপর ছিল তারা, যা দুইয়ে থাকা ইকুয়েডরের চেয়ে ৯ পয়েন্ট বেশি।

বিশ্বকাপ বাছাইয়ের মতো কোপা আমেরিকার পারফরম্যান্সেও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। গ্রুপপর্বে তিন ম্যাচে তিনটিতেই জেতা আর্জেন্টিনাকে এরপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হলেও শেষ পর্যন্ত থামানো যায়নি। ইকুয়েডরকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়েই সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর সেমিফাইনালে কানাডাকে হারায় ২–০ গোলে এবং ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়াকে হারায় ১–০ গোলে।

আর্জেন্টিনার সাফল্যের আরেকটি কারণ হতে পারে ট্রফিজয়ী দলের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখা। মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ কিংবা এনজো ফার্নান্দেজরা গতবারের মতো এবারও প্রস্তুত হয়ে বিশ্বকাপ জিততে এসেছেন। তাঁরা জানেন এই মঞ্চ কীভাবে নিজেদের করে নিতে হয়।

তবে স্কালোনি যে শুধু অভিজ্ঞতায় ভরসা করছেন তা নয়, দলে তারুণ্যের হাওয়াও লাগিয়েছেন। ভ্যালেন্তিন বারকো, গিওলিয়ানো সিমিওনে, ফাকুন্দো মেদিনা কিংবা নিকো পাজরা দলে নতুনত্ব নিয়ে এসেছেন। অভিজ্ঞদের সঙ্গে তাঁরা গড়ে তুলেছেন অবিশ্বাস্য এক যৌথতা। এই দুই বিপরীতমুখী শক্তির ওপর ভর করেই আর্জেন্টিনা এখন বিশ্বকাপ ধরে রাখার মিশনে বাজিমাত করতে প্রস্তুত।

স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই দল খুবই স্থিতিশীল। লম্বা সময় ধরে দলটিকে তৈরি করেছেন আর্জেন্টাইন এই কোচ। তাঁর অধীনে দলে কোনো বিতর্ক বা টানাপোড়েনের দেখা মেলেনি। মেসির উপস্থিতিও দলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে। বিশ্বকাপ জয়ের পরও দলকে আবেগ ও উদ্‌যাপনে ভেসে যেতে দেননি স্কালোনি।

আর্জেন্টিনা যে প্রস্তুত সে বার্তা দিচ্ছে সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচও। হন্ডুরাসকে ২–০ গোলে হারানোর পর আজ সকালে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। এই দুই ম্যাচে স্কালোনি বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করেছেন এবং দারুণভাব সফলও হন। তবে সামগ্রিকভাবে বলের দখল, প্রেসিং, সুযোগ তৈরি ও গোল করায় সন্তোষজনক পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা।

সর্বশেষ মেসি–ম্যাজিক! ৩৮ বছর পেরিয়ে এখনো আর্জেন্টিনা দলের সেরা খেলোয়াড় মেসি। আইসল্যান্ডের বিপক্ষে বদলি নেমে ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করেছেন। পেনাল্টি গোল হলেও পুরো সেট–আপটা মেসিরই তৈরি করা ছিল। এরপর থিয়াগো আলমাদার গোলের মঞ্চও তাঁর তৈরি। তবে গোলের চেয়ে বড় বিষয় হচ্ছে মেসির উপস্থিতি। তিনি নামতেই যেন পুরো মাঠের আবহ মুহূর্তের মধ্যে বদলে যায়।

বিশ্বকাপ ধরে রাখতে আর্জেন্টিনা দল প্রস্তুত হলেও কিছু দুশ্চিন্তাও আছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বয়স এবং অতিরিক্ত মেসি–নির্ভরতা বড় ম্যাচে আর্জেন্টিনাকে ভোগাতে পারে। বিশেষ করে ইউরোপের দ্রুতগতিসম্পন্ন দলগুলোর বিপক্ষে। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে এসব দুশ্চিন্তা আর্জেন্টিনার সামনে থেকে খড়খুটোর মতো উড়ে যাওয়ার কথা।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে কতটা প্রস্তুত?
আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে খুবই প্রস্তুত। তাঁদের প্রস্তুতি ম্যাচ, বাছাইপর্ব এবং অভিজ্ঞ–তরুণ খেলোয়াড়দের সমন্বয় দেখিয়ে দিয়েছে তাঁরা শিরোপার অন্যতম প্রধান দাবিদার।
লিওনেল মেসির ভূমিকা কি?
লিওনেল মেসির নেতৃত্ব আর্জেন্টিনা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তিনি নামতেই মাঠের আবহ বদলে যায়।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
ত্রিদেশীয় সিরিজ হারে শুরু নিগারদের
খেলা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মেয়েদের দলের খারাপ শুরু, স্কটল্যান্ডের কাছে পরাজয়

এডিনবার্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেট হেরেছে বাংলাদেশের মেয়েদের দল।

মিনিট পড়া
এবার নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের মেয়েদের
খেলা

এডিনবরায় নেদারল্যান্ডসের কাছে ৮ রানে পরাজিত বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল

এডিনবরায় তিন জাতি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিনিট পড়া
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু
খেলা

আইপিএল শিরোপা দ্বিতীয়বার জিতল কোহলির বেঙ্গালুরু

আইপিএলের প্রথম ১৭ মৌসুমে চ্যাম্পিয়ন না হয়ে দুই মৌসুম পর দুবারের চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মিনিট পড়া
আইপিএল নিয়ে টেন্ডুলকারের তিন প্রস্তাব
খেলা

আইপিএলে ব্যাটসম্যান-বোলার ভারসাম্যে টেন্ডুলকারের তিন প্রস্তাব

আইপিএলে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য নেই বলে অভিযোগের প্রেক্ষিতে শচীন টেন্ডুলকার তিনটি প্রস্তাব দিয়েছেন।

মিনিট পড়া
আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
খেলা

আইসিসি বোর্ড সভায় টেস্টে গোলাপি বল, নারী বিশ্বকাপে দল বাড়ানোর অনুমোদন

আইসিসির বোর্ড সভায় টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার, নারী বিশ্বকাপের দল বাড়ানো এবং টি-টুয়েন্টি ম্যাচের বিরতি কমানোর মতো নতুন নিয়মের অনুমোদন দেওয়া হয়েছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া