দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে শহীদ হৃদয় চন্দ্র তারুয়ার রক্তাক্ত জামাপোশাক দেখে অশ্রুমুখে হৃদয়ের পিতাগণতান্ত্রিক অর্জন রক্ষায় জুলাই আন্দোলনের ঐক্য গুরুত্বপূর্ণ: আনীশামা ভারতকে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করতে বললেনফারজানা সারমিন বললেন, যুব শক্তি নিয়ে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ সম্ভববিবিজি বিভিন্ন সীমান্ত অঞ্চলে ৩.৬৩ কোটি টাকার মাদক ও বেআইন মালামাল বাজেয়াপ্তজুলাই বিদ্রোহ ডকুমেন্টারির অসঙ্গতির জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রকের ক্ষমাপ্রার্থনাপাঠ্যপুস্তক ছাপানো ও বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনআর্থিক কমিটি দেশের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আটটি এলএনজি কার্গো ক্রয়ের সুপারিশ করলদুমুরিয়ায় ঘাঙরাইল নদী থেকে অবৈধ বাঁধ ও জাল সরানো হয়েছেরাষ্ট্রীয় ক্রয় কমিটি রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মারুয়েট অফ পটাশ ফার্টিলাইজার আমদানির অনুমোদন দিলকাজি যেসিন বিটিভির নতুন মহাপরিচালক নিযুক্তখুলনার দাউলতপুরে ১৪ বছরের ছাত্রীর ধর্ষণে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডচট্টগ্রামে গ্যাস সঙ্কট উপশম: লএনজি টার্মিনাল পুনরায় চালুচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বৃষ্টির ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য নির্দেশ দিলেনসোশ্যাল ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপক নিয়োগ বন্ধ করল বাংলাদেশ ব্যাঙ্ক

তোফায়েল আহমেদ: স্মরণীয় রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের নেতার স্মৃতি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর তোফায়েল আহমেদের মৃত্যু ঘটেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশের রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন

প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের মৃত্যু অপ্রত্যাশিত ছিল না। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, পক্ষাঘাতে ভুগছিলেন এবং কার্যত জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি বিদায় নিলেন; কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের অন্যতম মুখ হিসেবে।

ছাত্র আন্দোলনের নেতৃত্বে তোফায়েল আহমেদ

আমি তোফায়েল আহমেদকে প্রথম দেখি ১৯৬৯ সালের গণ–আন্দোলনের সময়। তখন আমি ঢাকা কলেজে পড়ি। ওই বছরের জানুয়ারিতে চারটি ছাত্রসংগঠন মিলে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি এবং ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদের সভা-সমাবেশে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। আন্দোলন যত এগিয়েছে, তাঁর জনপ্রিয়তাও তত বেড়েছে। আন্দোলনের শেষ পর্যায়ে এসে তিনি ছাত্রসমাজের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন হয়ে ওঠেন। বলা যায়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শেখ মুজিবুর রহমান ছিলেন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব; আর তাঁর ঠিক পরেই ছিলেন তোফায়েল আহমেদ। সেই সময় তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, যে রকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে বিরল।

মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদের ভূমিকা

১৯৬৯ সালের শেষ দিকে ছাত্রলীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং আ স ম আবদুর রব সাধারণ সম্পাদক হন। এ সময় শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ছাত্রলীগের কিছু কর্মীকে নিয়ে স্বাধীনতার প্রস্তুতির লক্ষ্যে একটি গোপন সংগঠন গড়ে তোলা হয়, যার নাম ছিল ‘নিউক্লিয়াস’। এ বিষয়ে অনেক ভুল তথ্য প্রচলিত থাকলেও বাস্তবে এটি ছিল স্বাধীনতার জন্য প্রস্তুতিমূলক একটি সাংগঠনিক কাঠামো। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান ও আবদুর রাজ্জাক এর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে যখন অনেকের মনে হয়েছিল সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হতে পারে, তখন এই সংগঠনের কার্যক্রম গুরুত্ব পায়। সামরিক প্রশিক্ষণের পরিকল্পনাও ছিল।

পরে যখন নিশ্চিত হওয়া গেল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ ভালো ফল করবে, তখন এর কার্যক্রম অনেকটাই স্থগিত হয়ে যায়; কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার পর ছাত্রলীগের নেতা–কর্মীরা ভারতে গিয়ে আবার সংগঠনটিকে সক্রিয় করেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এর সদস্যসংখ্যা কয়েক হাজার ছিল। ১৯৭১ সালের অক্টোবরে এর নাম পরিবর্তন করে ‘মুজিব বাহিনী’ রাখা হয়। এই বাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন তোফায়েল আহমেদ।

স্বাধীনতার পর রাজনৈতিক জীবন

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে তোফায়েল আহমেদকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। এর পর থেকে তোফায়েল আহমেদকে সরকার ও রাষ্ট্রক্ষমতার অংশ হিসেবেই দেখা যায়। স্বাধীনতা-পরবর্তী সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার কিছু অংশের সঙ্গে তাঁর নামও জড়িয়ে পড়ে। বিশেষ করে রক্ষীবাহিনী নিয়ে নানা অভিযোগ ওঠে। যদিও পরবর্তী সময়ে তিনি দাবি করেছিলেন, রক্ষীবাহিনীর দায়িত্ব তাঁর হাতে ছিল না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বাকশাল সরকারের পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো তিনিও গ্রেপ্তার হন, নির্যাতনের শিকার হন এবং কয়েক বছর কারাবন্দী থাকেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হন। শেখ হাসিনা দেশে ফিরে দলের সভাপতির দায়িত্ব নেওয়ার সময় তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বঙ্গবন্ধু হত্যার পর ‘নিষ্ক্রিয়তা’র জন্য তোফায়েল আহমদ পরবর্তী সময়ে শেখ হাসিনার সমালোচনার মুখে পড়েন।

সংস্কারপন্থী গোষ্ঠীর সঙ্গে তোফায়েল আহমেদ

দলের ভেতরে তোফায়েল আহমেদের গুরুত্ব আবারও আলোচনায় আসে ২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন আওয়ামী লীগের ভেতরে ‘সংস্কারপন্থী’ একটি গোষ্ঠী সক্রিয় হয়েছিল। তাঁরা দল পুনর্গঠনের বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন এবং তৎকালীন এক-এগারোর সরকারের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন; কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি। রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলে সংস্কারপন্থীদের অবস্থান দুর্বল হয়ে পড়ে।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ‘সংস্কারপন্থী’ নেতারা ক্ষমতার বলয়ে আর আগের অবস্থানে ফিরতে পারেননি। ফলে দলের ভেতরে প্রান্তিক অবস্থানেই তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় কাটে। তাঁকে দলের উপদেষ্টা পরিষদে রাখা হলেও পদটি মূলত আনুষ্ঠানিক ছিল। অনেকের ধারণা, শেখ হাসিনা তোফায়েল আহমেদের উপস্থিতিতে অস্বস্তি বোধ করতেন। কারণ, তোফায়েল আহমেদ ছিলেন আন্দোলন থেকে উঠে আসা নেতা; আর শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের ভিত্তি ছিল পারিবারিক উত্তরাধিকার। বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা এখানেই প্রতিফলিত হয়—আন্দোলনের মাধ্যমে অর্জিত নেতৃত্ব এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নেতৃত্বের মধ্যে একধরনের অন্তর্নিহিত টানাপোড়েন।

উত্থান-পতনের মধ্যে তোফায়েল আহমেদ

সব মিলিয়ে তোফায়েল আহমেদের জীবন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সম্ভাবনা ও সীমাবদ্ধতার এক প্রতিচ্ছবি। ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের যে কিংবদন্তি ছাত্রনেতাকে মানুষ দেখেছিল, পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতা, দলীয় আনুগত্য এবং রাজনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে তিনি আর সেই উচ্চতায় ফিরে যেতে পারেননি। তবু বাংলাদেশের ’৬৯–এর গণ–অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সাধারণ জিজ্ঞাসা

তোফায়েল আহমেদ কোন বছর ডাকসুর ভিপি ছিলেন?
১৯৬৯ সালে।
তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের কোন বাহিনীর দায়িত্বে ছিলেন?
মুজিব বাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Giving Sheikh Hasina a platform to speak is an insult to Bangladesh’s sovereignty: Rizvi | News
রাজনীতি

শেখ হাসিনার বক্তৃতা বাংলাদেশের সার্বভৌমত্ব অবমাননা: রিজভি

Zubaida Rahman pays tribute at her father’s grave marking death anniversary | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান পিতার ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন

Ariful offers doa on ex-Navy chief's death anniversary | Others
রাজনীতি

সাইলেটে শির্ণি বিতরণ ও নামাজ: প্রাক্তন নৌ বীর মহবুবের স্মৃতিতে

Obaidur Rahman made housing and public works ministry's new secy | Others
রাজনীতি

ওবাইদুর রহমান আবাসন ও সার্বজনীন কৃতি মন্ত্রকের নতুন সচিব হিসেবে নিয়োগ

বেসরকারি ক্লিনিকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসককে বরখাস্ত করলেন
রাজনীতি

বেসরকারি ক্লিনিকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসককে বরখাস্ত করলেন

Zabihullah calls for swift implementation of BNP’s election manifesto | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর পরামর্শদাতা জাবিহুল্লাহ বলেন, দ্রুত বাস্তবায়ন হোক বিপিএনের নির্বাচন ম্যানিফেস্টো

Khalilur seeks UNDP support for smooth LDC graduation | News
রাজনীতি

কেএলএফ লিসি শ্রেণী থেকে বেরিয়ে আসতে ইউএনডিপির সহায়তা চায়

Acting Speaker joins doa, milad mahfil for July Uprising martyrs, injured | News
রাজনীতি

জাতীয় সংসদের কার্যকরী স্পিকার মাহফিল-ই-মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিলেন

'Amra BNP Paribar' makes documentary on struggles of July families | Others
রাজনীতি

জুলাই গণআন্দোলনের শহিদ ও আহত পরিবারের সংগ্রাম নিয়ে নতুন ডকুমেন্টারি

US Pacific Fleet commander concludes Bangladesh visit | News
রাজনীতি

বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে

সর্বশেষ সংবাদ

Govt to procure 35,000 MTs of fertilizer from Russia  | Others
বাণিজ্য

রাষ্ট্রীয় ক্রয় কমিটি রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মারুয়েট অফ পটাশ ফার্টিলাইজার আমদানির অনুমোদন দিল

LNG terminal resumes operation, gas crisis eases in Ctg | National
বাংলাদেশ

চট্টগ্রামে গ্যাস সঙ্কট উপশম: লএনজি টার্মিনাল পুনরায় চালু

CCC mayor orders quick repair of rain-damaged roads | Others
বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বৃষ্টির ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য নির্দেশ দিলেন

BB withdraws administrator from Social Islami Bank | Others
অর্থনীতি

সোশ্যাল ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপক নিয়োগ বন্ধ করল বাংলাদেশ ব্যাঙ্ক

Ex-Navy chief Mahbub Ali Khan's death anniversary observed | News
বাংলাদেশ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

Khulna DoA to preserve four historic heritage sites | Special Stories
বাংলাদেশ

খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার ঐতিহাসিক স্মৃতিস্থল সংরক্ষণে কাজ শুরু করবে

PM’s finance adviser seeks Bangladesh to turn into trillion dollar economy | News
অর্থনীতি

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতি

Necessary initiatives to modernize Chattogram General Hospital: Abu Sufian | District
স্বাস্থ্য

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আধুনিকীকরণের জন্য সরকারের উদ্যোগ

PM to hand over new houses to 100 flood-affected families in Banshkhali  | Special Stories
বাংলাদেশ

বনশখালীর বন্যার ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

Final round of JFA U-14 Women’s Youth Development Program begins tomorrow | Sports
খেলা

জেএফএ ইউ-১৪ মহিলা যুব উন্নয়ন প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ড আগামীকাল টাঙ্গাইলে

Bangladesh skating team due to leave for China tonight | Sports
খেলা

বাংলাদেশ স্কেটিং দল চীনে এশিয়ান কাপ স্কেট ট্র্যাক সিরিজে মেডেলের জন্য রওয়ানা