দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

জনগণ ঘুমিয়ে থাকাকালীন তেলের দাম বাড়ানো হচ্ছে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এক মাসের ব্যবধানে আবার পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এটা জনগণের ওপর জুলুম। সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেত। তার কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে এই কাজ করেছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট সদরে ধর্ষণচেষ্টার পর হত্যার শিকার চার বছরের শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশ ভালো নেই মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের এতগুলো মানুষ জীবন দেওয়ার পর যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, সে প্রত্যাশার বিপরীতে এখন দেশ। তবে ওই স্রোত যতই ভয়াবহ হোক, সেই স্রোতের বিরুদ্ধে তাঁরা লড়াই করে যাবেন।

ওই শিশুর বাড়িতে বিরোধীদলীয় নেতা বলেন, ধর্ষণচেষ্টার পর চার বছরের শিশুকে হত্যার ২৮ দিন পার হলেও বিচারপ্রক্রিয়া দৃশ্যমানভাবে এগোয়নি। তিনি দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচারকাজ সম্পন্নের দাবি জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশুটির বিচারের ব্যাপারে যেমন ঘোষণা দিয়েছিলেন, এই শিশুর ক্ষেত্রেও এমন ঘোষণা দাবি করেন।

বিরোধীদলীয় নেতা শিশুটির পরিবারের পাশে থাকার জন্য তাদের প্রতিবেশীদের প্রতি আহ্বান জানান। বলেন, ‘আমাদের সংগঠনও তাদের পাশে থাকবে। আমরা বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করতে পারি। আমরা লোকদেখানো কোনো কিছু করতে চাই না। বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সীমিত সামর্থ্যের ভেতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলছি, আমি আপনার বিপদ দূর করতে পারব না, কিন্তু কষ্টের ভাগ নিতে এসেছি।’

যেখানেই মানুষ নির্যাতনের শিকার হবে, সেখানেই জামায়াতে ইসলামী পাশে দাঁড়াবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নির্যাতিত ব্যক্তি কোন দল, মত বা ধর্মের—সেটি আমাদের বিবেচ্য নয়, আমরা তাকে মানুষ হিসেবেই দেখি।’ তিনি সমাজের লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নইলে তাদের দৌরাত্ম্য বেড়ে যাবে।

সরকার জনগণের পাহারাদার মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কেউ ক্ষমতায় গেলে তার বিনয়ী হওয়া উচিত। কারণ, সরকার হচ্ছে জনগণের পাহারাদার। অথচ তারা দেশবাসীকে তাদের ভাড়াটিয়া মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দুষ্কৃতকারীদের খুঁজে বের করা এবং আইনমন্ত্রীর দায়িত্ব বিচার নিশ্চিত করা। সিলেটের শিশুটির সঙ্গে অপকর্ম অপরাধী একা করেননি, তাঁর পরিবারের লোকজনও জড়িত বলে সবাই বলেছেন। তাঁদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির আবদুল হান্নান, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটের চার বছরের শিশুটি গত ৬ মে নিখোঁজ হয়। দুদিন পর ৮ মে বাড়ির কাছে ডোবার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন। সেই মামলায় ১১ মে রাতে জাকির হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, ধর্ষণচেষ্টা করলে শিশুটি অজ্ঞান হয়ে যায়; পরে তাকে শ্বাসরোধে হত্যা করে স্যুটকেসে করে লাশ খাটের নিচে লুকিয়ে রেখেছিলেন তিনি।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

শফিকুর রহমান কোন দলের নেতা?
শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।
তেলের দাম কত বাড়ানো হয়েছে?
এক মাসের মধ্যে তেলের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
রাজনীতি

জামায়াতের বিক্ষোভ: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ

জামায়াত বিদ্যুতের দাম বাড়ানোকে গণবিরোধী বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মিনিট পড়া
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, বিভাজন নয়: মির্জা ফখরুল

বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিনিট পড়া
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না
রাজনীতি

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মিনিট পড়া
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

মিনিট পড়া
হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল
রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মশালমিছিল করেছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া