দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি দক্ষ জনবল ও নিরাপদ কর্মপরিবেশ: শ্রমমন্ত্রীউখিয়ায় বিধ্বংসী পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ এল-এর ১১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাখুলনায় অন্ধ মহিলার হত্যার ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডএমইপি হাই-টেক মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবেডিএমপির আহ্বান: সিআইএমএসে নিবন্ধন করে শহরের নিরাপত্তা শক্তিশালী করুনসিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধুশফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভবআনোয়ারায় চীনের অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণকাজ আগামীকাল শুরুচট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডনেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবসগাইবান্ধায় ১২৭০ ট্যাবলেট ইয়াবা সহ এক বাস যাত্রী আটকশিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদসরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনাসাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণাবাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত। তিনি বলেন, সরকারের উচিত ছিল বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি, সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট বন্ধ করা। তা না করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে গোলাম পরওয়ার এ কথা বলেন। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা।

গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন আগামী দুই বছরের মধ্যে সরকার বিদ্যুতের দাম বাড়াবে না। তিনি বলেন, ‘দুই বছরের মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, তিন মাসের মধ্যেই দাম বাড়ালেন। সামনের পাঁচ বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন। সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত।’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, তার চেয়ে বেশি পরিমাণ দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তি চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

অর্থমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফের শর্ত পূরণ করার জন্য বৈঠক করেন। আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্বব্যাংক আর আইএমএফের কাছে আমরা তো কোনো দাসখত দিইনি, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ আবার বাড়িয়ে দিয়েছেন।’

এ সময় ইসলামী ব্যাংকের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ইসলামী ব্যাংক আগে এস আলম গ্রুপ লুটপাট করে খেয়েছে। এখন সরকার তাদের ঘাড়ে উঠে লুটপাট করতে চায়। সেদিকেই মনোযোগ, জনগণের দিকে তাদের কোনো মনোযোগ নেই।’

সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘পাঁচ বছর অনেক সময়, তিন মাসেই যা অবস্থা... মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া, ভুয়া, ভুয়া...। তো তিন মাস যেতে পারেনি পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরও সামনের দিনে কী হবে তার জন্য প্রস্তুত থাকুন।’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

সাধারণ জিজ্ঞাসা

বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কে অভিযোগ করেছেন?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কী অভিযোগ করা হয়েছে?
বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Shama seeks stronger IFRC partnership on climate resilience | News
রাজনীতি

শামা জলবায়ু প্রতিরোধে IFRC-এর সাথে শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান

Mirza Fakhrul Islam Alamgir to visit Rangpur, Thakurgaon | News
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৭ ও ২৮ জুলাই রংপুর ও ঠাকুরগাঁও সফরে

Investment in agri research essential to ensure food security- Mirza Fakhrul | News Flash
রাজনীতি

মির্জা ফখরুল: খাদ্য নিরাপত্তার জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো দরকার

Acting Speaker accepts invitation to attend national SDG localization campaign | News
রাজনীতি

জাতীয় সংসদের স্পিকার এসডিজি স্থানীয়করণ অভিযানে যোগ দিলেন

1st meeting of Parliamentary Standing Committee on Finance Ministry held | Business
রাজনীতি

অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক নীতি আলোচিত

Formal charges filed against Hasina, 10 others over Teknaf's Ekramul killing  | Others
রাজনীতি

টেকনাফের একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

Acting President pays homage at graves of Ziaur Rahman, Khaleda Zia | News Flash
রাজনীতি

অভিভাবক রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান

Acting President pays homage at National Memorial | News Flash
রাজনীতি

অভিনয় রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন

Newly appointed contractual officials call on PM  | News Flash
রাজনীতি

সরকারি সংস্থাগুলোর নতুন চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

Govt working for rural development: Info State Minister | Others
রাজনীতি

গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য রাষ্ট্রমন্ত্রী

PM exchanges views with Rangpur division BNP leaders to strengthen party  | News Flash
রাজনীতি

রঙ্পুর বিভাগের বিএনপি নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান

সর্বশেষ সংবাদ

Youth awarded life imprisonment in Ctg child rape case | Law and Court
বাংলাদেশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

Historic Nazirpur War Day observed in Netrokona with due honour | District
বাংলাদেশ

নেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবস

Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Govt plans special Biman ticket discounts for expatriates | News
বাংলাদেশ

সরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনা

Sakhawat makes surprise inspection of Satkhira hospitals | News
স্বাস্থ্য

সাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

Trump giving Iran talks 'some space': UN envoy | International
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য 'কিছু জায়গা' দিলেন: জাতিসংঘের রাষ্ট্রদূত

RCC meeting with REDA discusses ways to prevent dengue, waterlogging | District
স্বাস্থ্য

রাজশাহী সিটি কর্পোরেশন ও রিডা-র বৈঠকে ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে আলোচনা

UN chief urges immediate removal of all Syria sanctions | International
আন্তর্জাতিক

জাতিসংঘের প্রধানের আহ্বান: সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া

Bangladesh Emerging Team to leave for South Africa tour tomorrow | Sports
খেলা

বাংলাদেশ উদীয়মান দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে, খেলবে ত্রি-দেশীয় সিরিজ

Tree planting must be followed by proper care, maintenance: State Minister | Others
অর্থনীতি

রাষ্ট্রমন্ত্রী বললেন, গাছ লাগানোর পাশাপাশি যত্ন ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য