দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)আরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করলমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথনএক চোখ হারিয়েও আশা হারাল না শুভ, মেধা ভিত্তিক পুনর্বাসন চায়গৃহমন্ত্রীর আহ্বান: মানবহিতৈষি পুলিশের জন্য জনসমর্থন অর্জনরাজশাহী: দেশের শীর্ষস্থানীয় মিঠা পানির মাছ উৎপাদন অঞ্চলমায়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশগ্রিসে আগুনের তাড়াতাড়ি বিস্তার, হতাহতের সংখ্যা বেড়েছেওয়াশিংটন অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাকলম্বিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে ১৪ জন আহত, রাষ্ট্রপতি অভিষেক আগে উত্তেজনাশ্রীলঙ্কার মহাকারাগারে দাঙ্গা: নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনীওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছেরুশ কিশোরী ক্রিস্টিনা লিউটোভা মেমফিসে প্রথম WTA ফাইনালে উপনীতপশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতিমাইখাইলো মুড্রিক ডোপিং নিষিদ্ধের পর চেলসিতে ফিরছেন

জয়পুরহাটে শতবর্ষী ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা, উৎসবে মেতেছে মানুষ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সন্ন্যাসতলীতে শুক্রবার বসেছে শতবর্ষী ঐতিহ্যের ঘুড়ির মেলা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা, উৎসবে মেতেছে মানুষ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সন্ন্যাসতলীতে শুক্রবার বসেছে শতবর্ষী ঐতিহ্যের ঘুড়ির মেলা। মেলা ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ।

প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার ক্ষেতলালের মামুদপুর ইউনিয়নের জিয়াপুর ও মহব্বতপুর গ্রামের মধ্যবর্তী তুলসীগঙ্গা নদীর তীরবর্তী সন্ন্যাসতলীতে এ মেলা বসে। রীতি অনুযায়ী, এবারও শুক্রবার সকাল থেকে মেলা শুরু হয়েছে।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, সন্ন্যাসতলীর মন্দিরকে কেন্দ্র করে কয়েক শ বছর আগে এ মেলার সূচনা হয়। ক্ষেতলাল উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ মেলার সবচেয়ে বড় আকর্ষণ ঘুড়ি।

সারা বছর অপেক্ষার পর শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এখানে এসে ঘুড়ি কেনেন ও পাশের খোলা মাঠে ওড়ান। কার ঘুড়ি কত ওপরে উঠবে কিংবা কে কার ঘুড়ির সুতা কাটতে পারবেন, তা নিয়ে চলে দিনভর প্রতিযোগিতা।

মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামের বাড়িগুলোতে আত্মীয়স্বজনেরা আসেন। ঘুড়ির পাশাপাশি বাঁশের তৈরি মাছ ধরার সরঞ্জাম, মৌসুমি ফল, মিষ্টি, গৃহস্থালিসামগ্রী ও কাঠের আসবাবও বিক্রি হয়। দ্বিতীয় দিনটি মূলত নারীদের কেনাকাটার জন্য উন্মুক্ত রাখা হয়।

শুক্রবার বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, সন্ন্যাসতলী মন্দিরসংলগ্ন এলাকায় বিভিন্ন খাবার, মিষ্টি ও প্রসাধনীর দোকান বসেছে। পাশের মাঠজুড়ে রয়েছে ১৫০ থেকে ২০০ ঘুড়ির দোকান। সেখানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড়।

বিক্রেতারা জানান, ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দামের ঘুড়ি বিক্রি হচ্ছে। এর মধ্যে ‘চায়না চিল’ ঘুড়ির চাহিদা সবচেয়ে বেশি।

জালালপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন (৬০) বলেন, ‘জন্মের পর থেকে এই মেলা দেখে আসছি। আশপাশের জেলা থেকেও মানুষ এখানে আসেন। তবে মেলার প্রধান আকর্ষণ ঘুড়ি।’

বগুড়া থেকে ক্ষেতলালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন আসলাম হোসেন। মেলায় ঘুড়ি কেনার পর বলেন, ‘দুটি চায়না চিল ঘুড়ি ৭৫০ টাকায় কিনেছি। এত বড় ঘুড়ির মেলা আগে দেখিনি। খুব ভালো লাগছে।’

আক্কেলপুর পৌরসভার বাসিন্দা আজাদ হোসেন বলেন, ‘নাতি ঘুড়ি কেনার জন্য জেদ ধরেছিল। তাই মেলায় এসেছি। ছোটবেলায় আমিও এখান থেকে ঘুড়ি কিনেছি।’

ঘুড়ি বিক্রেতা নয়ন ইসলাম বলেন, ‘চায়না চিল, দেশি ঘুড়ি, বাক্স, ঘোড়া, হাঁস ও বিমান আকৃতির নানা ধরনের ঘুড়ি এনেছি। এর মধ্যে চায়না চিল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। শিশু-কিশোর থেকে বয়স্ক সব বয়সী মানুষ ঘুড়ি কিনছেন। ১০-১২ বছর ধরে সন্ন্যাসতলীর মেলায় আসছি।’

মেলা কমিটির সভাপতি মন্টু চন্দ্র দাস বলেন, পূর্বপুরুষদের সময় থেকে এই মেলা চলে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা মেলায় আসেন। এখানে অনেক ঘুড়ি বিক্রি হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম বলেন, সন্ন্যাসতলীর ঘুড়ির মেলার এক দিনের অনুমতি রয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

মেলাটি কবে হয়?
জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার।
মেলায় কী কী বিক্রি হয়?
ঘুড়ি, বাঁশের তৈরি মাছ ধরার সরঞ্জাম, মৌসুমি ফল, মিষ্টি, গৃহস্থালিসামগ্রী ও কাঠের আসবাব।

বিষয়

মন্তব্য

আরও: লাইফস্টাইল

সব দেখুন →
আফগানি কড়াই মাটন রেসিপি দেখুন
লাইফস্টাইল

ঈদে সিতারা ফেরদৌসের অনন্য খাসির রেসিপি: নতুন স্বাদের অভিজ্ঞতা

রাফসান দ‍্য ছোট ভাইয়ের মা কাজী নুরুন্নেছার রেসিপিতে রান্না করতে চান?
লাইফস্টাইল

রাফসান দ্য ছোট ভাই মায়ের রেসিপিতে রান্না করতে চান, শেয়ার করলেন বিশেষ রেসিপি

বেসিল পেস্ট দিয়ে দ্রুত ও সহজ টি-বোন স্টেক রেসিপি
লাইফস্টাইল

বেসিল পেস্ট দিয়ে দ্রুত ও সহজ টি-বোন স্টেক রেসিপি

দেখুন হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি
লাইফস্টাইল

হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি - তানিয়া শারমিনের স্পেশাল রেসিপি

ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল কোন রাশির জাতকের
লাইফস্টাইল

ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন রাশির জাতকদের জন্য এ সপ্তাহ অনুকূল?

সর্বশেষ সংবাদ

Winning start for champions Orlando Pirates | Sports
খেলা

ওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছে

New intercity trains planned on Dhaka-Pabna, Dhaka-Khulna routes | District
বাংলাদেশ

পশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

Draft of CMSF under verification of the ministry | News Flash
অর্থনীতি

মন্ত্রণালয়ের যাচাইয়ের অধীনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া

Motorcyclist killed in Madaripur road crash | District
বাংলাদেশ

মাদারিপুরের দশর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

Consumer rights law penalises offenders, awards complainants 25pc of realised fines | Law and Court
বাংলাদেশ

ভোক্তা অধিকার আইন: অপরাধীদের শাস্তি, অভিযোগকারীদের জরিমানার ২৫ শতাংশ

Hungary PM announces closure of nuclear plant due to heatwave | International
আন্তর্জাতিক

হাঙ্গেরির নিউক্লিয়ার প্লান্ট বন্ধ: দানুব নদীর পানির অভাবে সিদ্ধান্ত