জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজের শিক্ষার্থী তন্ময় হালদার ২.৯৮ সিজিপিএ নিয়েই ইরাসমাস মুন্ডুসের মতো কঠিন বৃত্তি পেয়ে গেছেন। তিনি ইরাসমাসের হিউম্যান ডিজিজেস মডেলস মরফোলজিক্যাল ফেনোটাইপিং প্রোগ্রামে পড়ছেন।
তন্ময়ের মতে, সিজিপিএ কম থাকা সত্ত্বেও ল্যাবে কাজ ও সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা এবং গবেষণার প্রতি প্রবল আগ্রহ তাঁকে অন্য প্রার্থীদের চেয়ে আলাদা করেছে।
তন্ময় বলেন, ‘শুধু বইয়ের পড়াশোনা কখনোই যথেষ্ট নয়। আপনি যে বিষয়েই পড়ুন না কেন, মাঠপর্যায়ের বা বাস্তব অভিজ্ঞতা যত বেশি অর্জন করবেন, ততই আপনার দক্ষতা বাড়বে।’





























