ফারাহ্ তানজীন সুবর্ণা চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি দিয়েছেন।
উপকরণ
পাট শাক ২ আঁটি
প্রক্রিয়া
পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন। প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন। এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন। রসুন-পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে গুঁড়া করে নিন। এবার একই তেলে হলুদ ও লবণ মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন। শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং বেরেস্তা-মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।



















