কারা অধিদপ্তর, মোংলা কাস্টমস হাউস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি আবেদন শেষ হবে আগামীকাল ৩০ এপ্রিল ২০২৬। এই তিন সরকারি চাকরিতে মোট পদ ৫৫০টি। এর মধ্যে কারা অধিদপ্তরে ৪৭২ পদে, মোংলা কাস্টমস হাউসে ৬১ পদে এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ১৭ পদে জনবল নেবে।
বিস্তারিত:
কারা অধিদপ্তরে ৪৭২ পদে বড় নিয়োগ হবে। এর মধ্যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। আবেদনে সর্বোচ্চ বয়স ২১ বছর। মোংলা কাস্টমস হাউস ৬১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ১২ থেকে ২০ গ্রেডের ২০ ক্যাটাগরির পদে আবেদন চলছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ১৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ৯ থেকে ২০ গ্রেডে চাকরির সুযোগ রয়েছে।






























