বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।
পদের নাম: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)। পদসংখ্যা: ১।
আবেদনকারীদের সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে. কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা হতে হবে। পিএসসি থাকতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
চুক্তির মেয়াদ ৩ বছর, প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি/ডাকযোগে/ই-মেইলে জমা দিতে হবে। ই-মেইল: [email protected]






























