রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা বিষয়ে ২ বছর মেয়াদে এমফিল এবং ৩ বছর মেয়াদে পিএইচডি ডিগ্রি কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। দুটি প্রোগ্রামই শিক্ষাক্রম অনুযায়ী পূর্ণকালীন গবেষণামূলক কাজ। যেকোনো বিষয়ে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ৮ জুন ২০২৬ থেকে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।
প্রোগ্রামের বিস্তারিত:
গবেষণার বিষয়বস্তু শিক্ষাসংশ্লিষ্ট হতে হবে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের এক বছরের কোর্সওয়ার্ক বাধ্যতামূলক, সেমিনার উপস্থাপন, অনুমোদিত বিষয়ে একটি থিসিস বা অভিসন্দর্ভ জমা দিতে হবে। মৌখিক ও ব্যবহারিক উভয় পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। ভর্তি হওয়া নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হবে।
যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:
প্রার্থীর অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় নির্দিষ্ট নম্বর বা সিজিপিএ থাকতে হবে। শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
আবেদন ফরম সংগ্রহ:
পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখায় জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংগ্রহ করা যাবে আবেদন ফরম।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:
প্রার্থীর সব পরীক্ষার সনদপত্র এবং মার্কশিট সার্টিফিকেটের সত্যায়িত কপি ও ২ কপি ছবিসহ পূরণকৃত আবেদনপত্র আগামী ৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে জমা দিতে হবে।





























