দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকচেলসিতে আলোনসোর 'ভালো শক্তি': সিডনিতে নতুন যুগের সূচনাবঙ্গোপসাগরে গভীর ডিপ্রেশন: উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা সংকেত নম্বর ৩আইসিটি শাপলা চত্বর অভিযান মামলায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরবিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় শুরু করলবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরপররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করলেনসরকারের লক্ষ্য ৩৪ লক্ষ টন খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধিমার্কোসের বক্তৃতার আগে ম্যানিলায় বিস্ফোরণ, সন্দেহজনক বোমাসিঙ্গাপুরের মুদ্রানীতি আরও কঠোর, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবেবর্দোতে বন-অগ্নিকাণ্ড নিয়ন্ত্রিত: ফ্রান্সের কর্তৃপক্ষের ঘোষণাস্পেনের অগ্নিকাণ্ড: বাসিন্দারা মিনিটের মধ্যে পালিয়েছেন বাড়িনোয়া লাইলসের ২০০মিটার ফাইনালে অংশগ্রহণ বাতিল, মাংসপেশীর খিঁচুনি কারণবেসবল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন বেলট্রান, কেন্ট ও জোন্সসলোমন দ্বীপপুঞ্জের গোল্ড মাইনে ভূমিধস, মৃতের সংখ্যা নিশ্চিত নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধাপে ধাপে প্রাথমিকের ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে পোশাক ও জুতা দেওয়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একটি পাইলট (পরীক্ষামূলক) কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগের বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতিমধ্যে সরকারের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় ৪ লাখের বেশি ইউনিফর্ম পাইলট প্রকল্পের জন্য পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতাশিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।

সভায় প্রতিমন্ত্রী জানান, পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, সাইজের বৈচিত্র্য, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।

ববি হাজ্জাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা হবে।

সাধারণ জিজ্ঞাসা

কবে পাইলট প্রকল্প শুরু হবে?
চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করার লক্ষ্য রয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
পরীক্ষার অনিয়মের বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন
শিক্ষা

পরীক্ষার অনিয়মের বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন

Shahe Alam stands by meritorious but poor student Nirab | Others
শিক্ষা

মেধাবী তবু অর্থহীন ছাত্র নিরব শাহী আলমের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Seminar on Lean Management and Continuous Improvement held at RUET | News
শিক্ষা

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লিন ম্যানেজমেন্ট ও ক্রমবর্ধমান উন্নতি নিয়ে আলোচনা

Govt to build trilateral ecosystem linking universities, industries, expatriates: Mahdi | News
শিক্ষা

মাহদী আমিন: বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের মিলিয়ে ত্রিপাক্ষিক বাস্তুতন্ত্র গড়বে সরকার

Teachers must play a leading role in anti-drug movement: Minu | News
শিক্ষা

মন্ত্রী মিনুর আহ্বান: ড্রাগবিরোধী আন্দোলনে শিক্ষকদের নেতৃত্ব দিন

Educational scholarships distributed among indigenous community in Naogaon | District
শিক্ষা

নাওগাঁর উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবৃত্তি ও সহায়ক সামগ্রী বিতরণ

KUET organises reunion for 600 former students | News
শিক্ষা

কুয়েট অ্যালামনাই রিউনিয়নে জড়ো হল ৬০০ প্রাক্তন ছাত্রছাত্রী

Tk 13.2 crore project to strengthen internet connectivity at RU approved | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ব্যবস্থা উন্নয়নে ১৩.২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত

Students should excel in sports alongside academics: Milon | News
শিক্ষা

সরকার শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করতে চায়: মিলন

CU begins construction of Jamal Nazrul Research Center annex building | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাল নজরুল গবেষণা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ শুরু

সর্বশেষ সংবাদ

FM attends Maldives Independence Parade as special guest | News Flash
আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করলেন

Explosion, 'suspected bomb' in Philippine capital before Marcos speech | International
আন্তর্জাতিক

মার্কোসের বক্তৃতার আগে ম্যানিলায় বিস্ফোরণ, সন্দেহজনক বোমা

Singapore tightens monetary policy as Iran war drags | Business
অর্থনীতি

সিঙ্গাপুরের মুদ্রানীতি আরও কঠোর, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে

Fire in France's Bordeaux area 'broadly stable overnight': local authority | International
আন্তর্জাতিক

বর্দোতে বন-অগ্নিকাণ্ড নিয়ন্ত্রিত: ফ্রান্সের কর্তৃপক্ষের ঘোষণা

With minutes to flee, Spain fire evacuees grab what they can | International
আন্তর্জাতিক

স্পেনের অগ্নিকাণ্ড: বাসিন্দারা মিনিটের মধ্যে পালিয়েছেন বাড়ি

Beltran, Kent and Jones join Baseball Hall of Fame | Sports
খেলা

বেসবল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন বেলট্রান, কেন্ট ও জোন্স

Landslide at major Solomon Islands gold mine: officials | International
আন্তর্জাতিক

সলোমন দ্বীপপুঞ্জের গোল্ড মাইনে ভূমিধস, মৃতের সংখ্যা নিশ্চিত নয়

In Israel vote, ex-army chief emerges main rival to Netanyahu | International
আন্তর্জাতিক

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট

IMF leader to visit Milei in Argentina | Business
অর্থনীতি

আইএমএফ নেতা জর্জিয়েভা আর্জেন্টিনার রাষ্ট্রপতি মিলেইয়ের সাথে বুয়েন্স আইরেসে দেখা করবেন

Honduran ex-president returns home after Trump pardon | International
আন্তর্জাতিক

হন্ডুরাসের সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পের ক্ষমাপ্রাপ্তির পর দেশে ফিরে এসেছেন

Nolan's 'Odyssey' shows staying power at N. America box office | News Flash
বিনোদন

নোলানের 'ওডিসি' উত্তর আমেরিকায় দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে

UK's Burnham to welcome Zelensky in first foreign leader visit | International
আন্তর্জাতিক

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জেলেনস্কিকে স্বাগতম করবেন

DR Congo's Ebola outbreak tops 3,000 cases | International
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে এবোলা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা ১,৩৫৪