দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)কিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কটওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্টট্রাম্প জোক করে বললেন, তিনি এখনও আইসিসির লক্ষ্যবস্তু ননরাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত, একজন আহতওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃতসেউতায় অভিবাসী 'আক্রমণ' প্রতিবাদে মাদ্রিদে শত শত বিক্ষোভসিউটায় অভিবাসন ঝড়: মরক্কো থেকে ৬০,০০০ অভিবাসীর আগমনের প্রভাবপেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলোমার্কিন ফেডের বিদ্রোহীরা স্থায়ী মুদ্রাস্ফীতি থামাতে উচ্চ সুদের দাবিট্রাম্পের ইরানে ভারী আঘাতের হুমকি: মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনআর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ল: ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

সরকার আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফ্যামিলি কার্ডসহ সামাজিক খাতে দেড় লাখ কোটি টাকা

সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা। নতুন কর্মসূচি যুক্ত করা হয়েছে এবং উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গত ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী বাজেটে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়। অর্থমন্ত্রী এ বৈঠকের কার্যবিবরণী স্বাক্ষর করেন গত ২০ মে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। আর ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন এবং তাদের অভিভাবকদের এনআইডি থাকতে হবে। ‘ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর)’ প্রয়োগ করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামাজিক নিরাপত্তা খাতের বড় সমস্যা হচ্ছে ভুল উপকারভোগী নির্বাচন, কম ভাতা, তথ্যভান্ডার ও সমন্বয়ের দুর্বলতা, কর্মসংস্থানমুখী কর্মসূচির ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম ইত্যাদি। প্রকৃত দরিদ্রকে সঠিকভাবে শনাক্ত করে তাঁদের হাতে ভাতা পৌঁছানো নিশ্চিত করা এ খাতের অন্যতম চ্যালেঞ্জ।

আগামী অর্থবছর থেকে প্রথমবারের মতো আটটি নতুন কর্মসূচি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী অর্থবছরে ৪১ লাখ উপকারভোগীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রত্যেক নারীপ্রধান পরিবার মাসে পাবেন ২ হাজার ৫০০ টাকা করে।

চলতি অর্থবছর থেকেই পরীক্ষামূলক ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ নারীপ্রধান পরিবারগুলোর জন্য এ প্রকল্পের উদ্বোধন করেন। গত ২৭ এপ্রিল অর্থমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বৈঠক হয়।

নতুন কর্মসূচির মধ্যে আরও আছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রম। এতে চারটি শ্রেণি ভাগ করে মোট উপকারভোগী চিহ্নিত করা হয়েছে ১৬ হাজার ৫১৩ জন।

কৃষক কার্ড কার্যক্রমে উপকারভোগী ঠিক করা হয়েছে ৪২ লাখ ৫০ হাজার। প্রত্যেক কার্ডধারীকে বছরে দেওয়া হবে ২ হাজার ৫০০ টাকা। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা।

মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রমও নতুন একটি কর্মসূচি। মোট উপকারভোগী ধরা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬৬৬ জন।

ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) উপকারভোগী ঠিক করা হয়েছে ১৫ লাখ। ১ লাখ ১০ হাজার টন চালের অর্থনৈতিক মূল্যের সমপরিমাণ অর্থ দেওয়া হবে তাঁদের।

নতুন প্রস্তাবের মধ্যে আরও রয়েছে খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ দুটি বাস্তবায়ন করা হবে।

বয়স্ক ভাতা কার্যক্রমে বর্তমানে ৬১ লাখ উপকারভোগীকে ৬৫০ টাকা করে ভাতা দেওয়া হয়। এখন ৫০ টাকা বাড়িয়ে ভাতা করা হচ্ছে ৭০০ টাকা। উপকারভোগী বেড়ে হবে ৬২ লাখ। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ২৩৯ কোটি টাকা।

বিদ্যমান ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রমের’ উপকারভোগী ১ লাখ বাড়িয়ে ৩০ লাখ করা হচ্ছে। তাঁদের ভাতা ৫০ টাকা বেড়ে হবে ৭০০। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৫৩৫ কোটি টাকা।

প্রতিবন্ধী উপকারভোগী ৩৪ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৮ লাখ করা হচ্ছে। আর তাঁদের ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১ হাজার টাকা।

ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা ৫০ হাজার থেকে দ্বিগুণ করে ১ লাখ টাকা করা হচ্ছে। উপকারভোগী ৬০ হাজার থেকে বাড়িয়ে করা হচ্ছে ৬৫ হাজার।

বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানীর হার বর্তমানের মতো ২০ হাজার টাকাই থাকছে। বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম ও বীরশ্রেষ্ঠ পরিবারদের সম্মানী ভাতা এখন যথাক্রমে ২০, ২৫, ৩০ ও ৩৫ হাজার টাকা। এই সম্মানী ৫ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে।

সাধারণ জিজ্ঞাসা

সামাজিক নিরাপত্তায় কত বরাদ্দ বাড়ানো হয়েছে?
১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
PM directs completing process for reopening closed factories by 2026 | News Flash
অর্থনীতি

প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর নির্দেশ দিলেন

BB introduces monthly reporting for private sector foreign debt | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক করলো বেসরকারি খাতের বৈদেশিক ঋণের জন্য মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক

Workers' remittances rise 18.9pc to $2.71 billion in 29 days of July | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৯ দিনে ১৮.৯ শতাংশ বৃদ্ধিতে ২.৭১ বিলিয়ন ডলার কর্মী প্রবাসী অর্থ প্রেরণ

Extreme heat puts South Asia's jobs, growth at risk: WB | News Flash
অর্থনীতি

বিশ্বব্যাংকের সতর্কবাণী: চরম তাপ দক্ষিণ এশিয়ার চাকরি ও অর্থনৈতিক বৃদ্ধি হুমকির মুখে

South Korean stocks bounce after rout, oil holds gains on Mideast woes      | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাব

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

Prof Mahbub calls for greater domestic value addition for self-reliant economy | News
অর্থনীতি

প্রফেসর মাহবুব স্বনির্ভর অর্থনীতির জন্য দেশীয় মূল্যসংযোজন বৃদ্ধির আহ্বান দিলেন

Remittance inflow up 19.8pc to $2.62bn by July 28  | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৮ দিনে ১৯.৮ শতাংশ বেড়ে ২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে প্রবাসীদের অর্থপ্রেরণ

US Fed expected to hold rates steady as inflation hawks circle | Business
অর্থনীতি

ইনফ্লেশন বাজ থাকলেও ফেড স্থির রাখতে পারে রেট

সর্বশেষ সংবাদ

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

Figures behind rush for Hormuz oil export alternatives | Top News
আন্তর্জাতিক

হোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

Fire breaks out at Red Square church in Moscow: TASS | International
আন্তর্জাতিক

মস্কোর রেড স্কোয়ারের সেন্ট বাসিলস ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড: টাস

US plans steep water cuts for southwest amid Colorado River crisis | International
আন্তর্জাতিক

কলোরাডো নদীর জল সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জল হ্রাস করবে

US fighter jet crashes near California military base | International
আন্তর্জাতিক

সান ডিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

Forever chemicals and pesticides under Trump: what to know | International
আন্তর্জাতিক

ট্রাম্পের শাসনে পিএফএস রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি: জানুন বিশদ

FIFA scraps private investment plan after backlash | Sports
খেলা

বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে ফিফা বিশ্ব কাপে ব্যক্তিগত বিনিয়োগের পরিকল্পনা বাতিল