দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জার্মানিতে বিস্ফোরক ড্রোন দুর্ঘটনার পর নিরাপত্তা বৈঠকের আয়োজনহৌথি আক্রমণে মারিবে ১০ জন নিহত, বিদ্রোহীরা তেল-সমৃদ্ধ অঞ্চল লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করছেমার্কিন সিনেট রাশিয়ার বিরুদ্ধে বিস্তৃত অর্থদণ্ড বিল পাস করলসৌদি আরবের আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রীর রিয়াদ সফররোমের বিমানের ত্রুটির কারণে বিমান বাংলাদেশের টোরন্টো ফ্লাইট বিলম্বিতমুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে: অভিনেতা রাষ্ট্রপতিমারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়নসার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপআমেরিকান আপিল কোর্ট থামিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউজ ব্যালরুম প্রকল্পনারসিংদিতে মাদকাশক্ত দুজনকে তিন মাস কারাদণ্ড ও জরিমানাসুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তাএমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেনডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বানট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

মির্জা ফখরুল: নতুন বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি সৃজনশীল বাজেট হিসেবে অভিহিত করেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব সৃজনশীল বাজেট: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি সৃজনশীল বাজেট হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে নিজের চেম্বারে প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ বাজেট মূলত উৎপাদনবান্ধব, বিনিয়োগবান্ধব এবং ব্যবসাবান্ধব। এ বাজেটে যে ছাড় ও রেয়াত দেওয়া হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি। এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে এবং আমরা আশা করি, বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।’

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের প্রেক্ষাপট তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের পরে অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে একটি ট্র্যাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। একটি ভঙ্গুর অর্থনীতি, অগোছালো প্রশাসন এবং চরম দুরবস্থার মধ্য দিয়েই বিএনপি সরকার গঠন করেছে। এই কঠিন সময়ে দায়িত্ব কাঁধে নিয়ে সরকার কতটা আন্তরিক, তার প্রতিফলন ঘটেছে এই বাজেটে।

বাজেটকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি সম্পূর্ণ একটি ‘ক্রিয়েটিভ’ (সৃজনশীল) বাজেট। এর মধ্যে এমন সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আগে কেউ চিন্তাও করতে পারেনি। যেমন ‘ফ্যামিলি কার্ডের’ বিষয়টি একটি বিশাল উদ্যোগ। আগামী অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারপ্রধান নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৩৩৮ কোটি টাকা।

গ্রামীণ ও কৃষি অর্থনীতির উন্নয়নে নেওয়া পদক্ষেপের প্রশংসা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রতি কৃষক আড়াই হাজার টাকা করে পাবেন। এ ছাড়া মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে প্রতি মাসে সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। খাল খননের মাধ্যমে সেচসুবিধা বৃদ্ধি, পানি সংরক্ষণ ও মৎস্য চাষে বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে এই বাজেটে।

দেশীয় শিল্পের সুরক্ষায় বাজেটের ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যাঁরা বিনিয়োগ করবেন, তাঁদের জন্য অভাবনীয় প্রণোদনা ও করসুবিধা দেওয়া হয়েছে। দেশে যেসব পণ্য উৎপাদিত হয়, সেগুলোকে সুরক্ষা দিতে বিদেশ থেকে আমদানির ওপর কর আরোপ করা হয়েছে।

এসএমই খাতে সহজ শর্তে ঋণ বিতরণ, প্রবাসী কার্ড এবং হাইটেক পার্কে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে বিএনপি মহাসচিব ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে এবং স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ১ শতাংশে উন্নীত করার ফলে এই দুই খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অর্থনীতির সাবেক এই অধ্যাপক রাজস্ব আহরণ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘কর প্রদানে হয়রানি বন্ধ করা হয়েছে। কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন হবে এবং করদাতা বৃদ্ধির জন্য জনবান্ধব কর প্রশাসন গঠন করা হবে। রপ্তানি সম্ভাবনাময় সব খাতকে কাস্টমস বন্ডের আওতায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দেওয়া হবে। ব্যবসায়ীরা এখন স্বাচ্ছন্দ্যে কর ও রিটার্ন জমা দিতে পারবেন।’

বাজেটে মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘উৎপাদন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি এমনিতেই কমে আসবে। এই বাজেট নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।’

সাধারণ জিজ্ঞাসা

মির্জা ফখরুল নতুন বাজেট সম্পর্কে কী বলেছেন?
মির্জা ফখরুল নতুন বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি সৃজনশীল বাজেট হিসেবে অভিহিত করেছেন।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
BB withdraws administrator from Social Islami Bank | Others
অর্থনীতি

সোশ্যাল ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপক নিয়োগ বন্ধ করল বাংলাদেশ ব্যাঙ্ক

PM’s finance adviser seeks Bangladesh to turn into trillion dollar economy | News
অর্থনীতি

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতি

AI offers lifeline to developing economies in era of weak growth | Business
অর্থনীতি

দুর্বল বৃদ্ধির যুগে উন্নয়নশীল দেশগুলোর জন্য জীবনরেখা হিসেবে আবির্ভূত হচ্ছে AI

Govt moves to formalise gold sector with revised policy to boost legal trade | News
অর্থনীতি

সরকারের নতুন নীতি: স্বর্ণ ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে আনার উদ্যোগ

DAE targets 3.17 lakh bales of jute production in Narail | District
অর্থনীতি

নারাইলে জাতীয় উদ্দেশ্য পূরণে ডিএই-র জুট উৎপাদনের লক্ষ্য বৃদ্ধি: ৩ লক্ষ বেশি

Argentina, China extend currency swap deal      | Business
অর্থনীতি

আর্জেন্টিনা এবং চীন ৫ বছরের জন্য মুদ্রা স্বপ চুক্তির সময়সীমা বাড়িয়েছে

India central bank holds rates as it assesses Mideast shock | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের সঙ্কটের প্রভাব মূল্যায়নে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থির রেখেছে

সর্বশেষ সংবাদ

Maradona's 'Hand of God' ball heads to US auction | Sports
খেলা

মারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়ন

Zelensky arrives in Serbia for first visit since war | International
আন্তর্জাতিক

সার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপ

First-ever food aid brings relief to Sundarbans fishermen: Faridul | Others
বাংলাদেশ

সুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তা

MTAB leaders pay courtesy call on RCC Administrator | District
রাজনীতি

এমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেন

WHO urges Ervebo vaccine trial in DR Congo Ebola outbreak | International
আন্তর্জাতিক

ডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বান

Trump's ex-lawyer all set for confirmation as US attorney general | International
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত

Reception, Scholarship ceremony held at RU EEE Department | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

BB chief joins Bangla QR campaign during Chattogram visit | Business
বাণিজ্য

চট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যান

July Uprising opens unprecedented opportunity for institutionalizing democracy: Info Minister | News
রাজনীতি

জুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রী

Farmers will be able to store crops in cold storage and sell them at convenient times: Milon | News
বাংলাদেশ

কৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলন

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত
বাংলাদেশ

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত