দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)পাঠ্যপুস্তক ছাপানো ও বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনআর্থিক কমিটি দেশের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আটটি এলএনজি কার্গো ক্রয়ের সুপারিশ করলদুমুরিয়ায় ঘাঙরাইল নদী থেকে অবৈধ বাঁধ ও জাল সরানো হয়েছেরাষ্ট্রীয় ক্রয় কমিটি রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মারুয়েট অফ পটাশ ফার্টিলাইজার আমদানির অনুমোদন দিলকাজি যেসিন বিটিভির নতুন মহাপরিচালক নিযুক্তখুলনার দাউলতপুরে ১৪ বছরের ছাত্রীর ধর্ষণে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডচট্টগ্রামে গ্যাস সঙ্কট উপশম: লএনজি টার্মিনাল পুনরায় চালুচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বৃষ্টির ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য নির্দেশ দিলেনসোশ্যাল ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপক নিয়োগ বন্ধ করল বাংলাদেশ ব্যাঙ্কপ্রধানমন্ত্রী মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে যোগ দিলেনসাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিতঢাকায় অপরাধ দমন বাহিনীর অভিযান, টেজগাঁও ও মিরপুরে ৯৯ জন আটকখুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার ঐতিহাসিক স্মৃতিস্থল সংরক্ষণে কাজ শুরু করবেপ্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতিচট্টগ্রাম জেনারেল হাসপাতাল আধুনিকীকরণের জন্য সরকারের উদ্যোগ

ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করবে সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঈদুল আজহায় জবাই হওয়া কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জবাই হওয়া কোরবানির পশুর বর্জ্য দুপুর ১২টা থেকে দিবাগত রাত ১২টার মধ্যে (১২ ঘণ্টা) অপসারণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অনুশাসন জারি করেছেন।

আজ রোববার দুপুরে বগুড়া সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এ কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু কিছু সিটি করপোরেশন চ্যালেঞ্জ দিয়েছে, সাত থেকে আট ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ করবে। বগুড়া যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের শহর, নতুন সিটি করপোরেশন। সে কারণে অন্য সিটি করপোরেশনের সঙ্গে বগুড়া সিটি করপোরেশনও চ্যালেঞ্জ নিয়ে আট ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করে মহানগরবাসীকে স্বস্তি দেবে বলে মনেপ্রাণে বিশ্বাস করি।’

বগুড়া সিটি করপোরেশন নিয়ে সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, বগুড়া মহানগরকে সুন্দর করে সাজাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। এর মধ্যে মহানগর এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ বা বগুড়া ওয়াসা গঠনের কার্যক্রম চলমান। শিগগির বগুড়া নগরীতে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের দায়িত্ব নেবে ওয়াসা। এ ছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠন প্রক্রিয়াধীন। বগুড়া শহরায়ণ, নতুন নতুন শহর নির্মাণের বিষয়টি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ দেখবে।

স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য শিগগির বগুড়া মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী পরবর্তী বগুড়া সফরের সময় বগুড়া মহানগর পুলিশ, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ, বগুড়া–সিরাজগঞ্জ রেললাইন নির্মাণকাজ ও বগুড়া ফুটবল স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যানজট নিরসনে বগুড়া মহানগরের মাটিডালী থেকে বনানী প্রধান সড়কে সব ধরনের রিকশা, অটোরিকশা, ভ্যানসহ অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস (টাউন সার্ভিস) চালু হবে। এ জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেতৃত্বে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল বনানী থেকে মাটিডালী সড়ক সরেজমিন পরিদর্শন করে সম্ভাব্যতা নিয়ে মতামত দিয়েছে।

মহানগরের ভেতর থেকে তিনটি রেলগেট অপসারণ দীর্ঘদিনের একটি মহাপরিকল্পনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে ট্রেন চলাচল শুরু হলে নগরীর রেললাইনের ওপর চাপ আরও বাড়বে। রেলগেট বন্ধ থাকায় যানজট ও ভোগান্তি বাড়বে। তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে বুয়েটের বিশেষজ্ঞ দল সম্ভাব্যতা যাচাই করার জন্য সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছে। আর্থিক সমস্যার কারণে সড়ক বিভাগ ওভারপাস নির্মাণ করতে না পারলে সিটি করপোরেশনের অর্থে ওভারপাস নির্মাণ করা হবে।

মতবিনিময় সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম ঈদের দিন রাত আটটার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণ সম্পন্ন করার ঘোষণা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া–৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার সায়েম মাহমুদ প্রমুখ।

সাধারণ জিজ্ঞাসা

কোরবানির পশুর বর্জ্য কত সময়ের মধ্যে অপসারণ করতে হবে?
১২ ঘণ্টার মধ্যে।

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
Ex-Navy chief Mahbub Ali Khan's death anniversary observed | News
বাংলাদেশ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

Khulna DoA to preserve four historic heritage sites | Special Stories
বাংলাদেশ

খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার ঐতিহাসিক স্মৃতিস্থল সংরক্ষণে কাজ শুরু করবে

PM to hand over new houses to 100 flood-affected families in Banshkhali  | Special Stories
বাংলাদেশ

বনশখালীর বন্যার ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

Family card programme to be launched officially on Aug 16: Dr Zahid | News Flash
বাংলাদেশ

১৬ আগস্ট থেকে কিশোরগঞ্জে চালু হবে পরিবার কার্ড প্রকল্প: ডঃ জাহিদ

4  Dhaka Bank ex-officials jailed in graft case | Law and Court
বাংলাদেশ

ঢাকা ব্যাঙ্কের চার মালিকানা অফিসার অর্থ গোপনীয়তা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত

Govt to install Anti-Drone System at airports: Millat  | News
বাংলাদেশ

বিমানবন্দরে অনাধিকৃত দ্রোন রোধে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

PM’s finance adviser seeks Bangladesh to turn into trillion dollar economy | News
অর্থনীতি

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতি

Necessary initiatives to modernize Chattogram General Hospital: Abu Sufian | District
স্বাস্থ্য

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আধুনিকীকরণের জন্য সরকারের উদ্যোগ

Final round of JFA U-14 Women’s Youth Development Program begins tomorrow | Sports
খেলা

জেএফএ ইউ-১৪ মহিলা যুব উন্নয়ন প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ড আগামীকাল টাঙ্গাইলে

Bangladesh skating team due to leave for China tonight | Sports
খেলা

বাংলাদেশ স্কেটিং দল চীনে এশিয়ান কাপ স্কেট ট্র্যাক সিরিজে মেডেলের জন্য রওয়ানা

RpCC -RCMCH sign MoU on primary healthcare | District
স্বাস্থ্য

রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষর

Giving Sheikh Hasina a platform to speak is an insult to Bangladesh’s sovereignty: Rizvi | News
রাজনীতি

শেখ হাসিনার বক্তৃতা বাংলাদেশের সার্বভৌমত্ব অবমাননা: রিজভি

ZRF holds divisional organisational meeting in Khulna | District
শিক্ষা

খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সভা: সামাজিক কল্যাণ ও শিক্ষা উন্নয়নে গুরুত্ব