দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)কলোরাডো নদীর জল সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জল হ্রাস করবেভেনেজুয়েলা ও আরুবা মধ্যে ৭ বছর পর উড়ান পুনরায় শুরুভেনিজুয়েলায় ভূমিকম্পের শিকারদের জন্য নতুন ভাড়া আইন গৃহীতসান ডিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্তট্রাম্পের শাসনে পিএফএস রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি: জানুন বিশদবিশ্বব্যাপী প্রতিবাদের মুখে ফিফা বিশ্ব কাপে ব্যক্তিগত বিনিয়োগের পরিকল্পনা বাতিলচরম আবহাওয়ার কারণে ক্যালিফোর্ণিয়ার লাইফগার্ডরা রেকর্ড সংখ্যক রেসকিউ করছেনইইউ রবিবার থেকে এআই-র উপর নতুন নিয়ম কার্যকর করবেরাশিয়ার নতুন হামলায় কিয়েভে ৪ নিহত, এক ডজনের বেশি আহতপ্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মার্শাল আর্টস চালু করবে সরকার: ববি হাজ্জাজমির্জা আব্বাস ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিযুক্তচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই মেমোরিয়াল নির্মাণের সিদ্ধান্তজামাত আমীর বললেন, জুলাই বিজয় মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেনকাজী নজরুল ইসলাম সর্বদাই প্রাসঙ্গিক: রিজভী

বিশ্বকাপে আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের উল্লেখযোগ্য অবদান

বিশ্বকাপে এবারও আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিশ্বকাপের ভিনদেশি ‘আফ্রিকান’দের গল্প

বিশ্ব ফুটবলের বড় মঞ্চে এবারও চোখে পড়ছে আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের উজ্জ্বল উপস্থিতি। ২০২৬ বিশ্বকাপে কেউ খেলছেন নিজ দেশের হয়ে, কেউ প্রতিনিধিত্ব করছেন ইউরোপ বা উত্তর আমেরিকার দলকে। গতি, শক্তি, কৌশল আর সৃজনশীলতায় তাঁরা হয়ে উঠেছেন দলের ভরসা।

আফ্রিকার ফুটবল ইতিহাসে কয়েকটি নাম যেন আলাদা দীপ্তিতে জ্বলজ্বল করে

আফ্রিকার ফুটবলের ইতিহাসে কয়েকটি নাম যেন আলাদা দীপ্তিতে জ্বলজ্বল করে। ১৯৯০ বিশ্বকাপে ৩৮ বছর বয়সে ক্যামেরুনকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে আফ্রিকার ফুটবল–স্বপ্নকে নতুন উচ্চতায় পৌঁছে দেন রজার মিলা। কর্নার ফ্ল্যাগের পাশে তাঁর সেই উদ্‌যাপন হয়ে আছে বিশ্বকাপের স্মরণীয় প্রতীক।

আফ্রিকার একমাত্র ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ গতি, শক্তি ও ড্রিবলিংয়ে ইউরোপীয় ফুটবলে নিজের স্বাক্ষর রাখেন। পরে তিনি লাইবেরিয়ার রাষ্ট্রপতিও হন। চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার স্যামুয়েল ইতো বড় ম্যাচের নির্ভরতার প্রতীক। ক্লাব ফুটবলে ধারাবাহিক সাফল্যের কারণে তিনি আফ্রিকার অন্যতম সেরা স্ট্রাইকারদের কাতারে জায়গা করে নেন।

বিশ্বকাপে আফ্রিকান বংশোদ্ভূত তারকাদের উপস্থিতি

চোখ রাখা যাক ফিফা ২০২৬ বিশ্বকাপে। কিলিয়ান এমবাপ্পে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা এবং ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। ক্যামেরুনীয় বাবা ও আলজেরিয়ান মায়ের সন্তান এমবাপ্পে অসাধারণ গতি, ঠান্ডা মাথার ফিনিশিং এবং বড় ম্যাচের নেতৃত্ব ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলেছে।

কেবল এমবাপ্পে নন, আফ্রিকার রক্ত যাঁদের শিরায় বইছে, সেই আউরেলিয়েন চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, দায়োত উপামেকানো ও উইলিয়াম সালিবা—এই পাঁচ তারকা রয়েছেন এবারের বিশ্বকাপের ফ্রান্স দলে। চুয়ামেনি থাকছেন মিডফিল্ডের দুর্গ হয়ে। রক্ষণভাগ সামলাবেন কোনাতে, উপামেকানো ও সালিবা। আর বিদ্যুৎ–গতি ও সৃজনশীলতা দিয়ে আক্রমণভাগকে প্রাণ দেবেন দেম্বেলে।

জার্মানি ও স্পেনের আফ্রিকান বংশোদ্ভূত তারকারা

জামাল মুসিয়ালা জার্মানির তারকা প্লেমেকার এবং বায়ার্ন মিউনিখের অন্যতম সেরা প্রতিভা, যাঁর শরীরে নাইজেরিয়ান রক্ত। এই তরুণ মিডফিল্ডার তাঁর অনবদ্য ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং পুরো মাঠে খেলার সামর্থ্যের জন্য পরিচিত। আফ্রিকান শিকড়ের সঙ্গে জার্মান শৃঙ্খলা মিলিয়ে তিনি তৈরি করেছেন এক অনন্য ধরন।

জার্মানির স্কোয়াডে আরও রয়েছেন সিয়েরা লিওনীয় শিকড়ের অ্যান্টোনিও রুডিগার, আইভরি কোস্টীয় ঐতিহ্যের জোনাথন তাহ, সেনেগালীয় শিকড়ের লেরয় সানে এবং সেনেগালীয়-ফিনিশ মিশ্র ঐতিহ্যের মালিক থিয়াও। এঁরা যেন জার্মানির দলে বৈচিত্র্য ও বৈশ্বিক সংযোগের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন।

মিসর ও সেনেগালের তারকারা

মাতৃভূমির হয়ে খেলছেন—এমন আফ্রিকার তারকাদের মধ্যে শুরুতেই আসবে মোহাম্মদ সালাহর নাম। লিভারপুলে দীর্ঘ ৯ মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সালাহ। ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় থেকে শুরু করে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চারবার লিগের গোল্ডেন বুট আছে তাঁর অর্জনের খাতায়।

বিশ্বকাপে মিসর জাতীয় দলে আক্রমণভাগের মূল দায়িত্ব কাঁধে তুলে নেবেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপ মঞ্চে মিসরীয় সমর্থকদের সব আশা তাঁর কাছেই।

এরপরই আছেন সেনেগালের বড় তারকা সাদিও মানে। একসময় ইউরোপীয় ফুটবলে দাপট দেখিয়েছেন, পরে যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে। বিশ্বকাপ বাছাইপর্বে তিনি পাঁচটি গোল করে ‘তেরঙ্গা লায়ন্স’কে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে পৌঁছাতে বড় ভূমিকা রাখেন।

আফ্রিকান শিকড় নিয়ে অন্য ভূখণ্ডে বড় হওয়া ফুটবলাররা

আফ্রিকার মাটি থেকে উঠে আসা কিংবা আফ্রিকান শিকড় নিয়ে অন্য ভূখণ্ডে বড় হওয়া এই ফুটবলারদের গল্প প্রায় একই রকম। প্রতিভার কোনো সীমান্ত নেই। জার্সি আলাদা, ভাষা আলাদা, পতাকা আলাদা; কিন্তু বিশ্বকাপের আলোয় তাঁদের দেখলে মনে পড়ে, খেলার শিকড় ছড়িয়ে থাকে বহু ভূখণ্ডে, তবে ভাষা একটাই—ফুটবল।

সাধারণ জিজ্ঞাসা

বিশ্বকাপে কোন আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলাররা অংশগ্রহণ করছেন?
কিলিয়ান এমবাপ্পে, জামাল মুসিয়ালা, মোহাম্মদ সালাহ, সাদিও মানে প্রমুখ তারকারা বিশ্বকাপে অংশগ্রহণ করছেন।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Tahsin finishes 4th place | Sports
খেলা

তাহসিন সার্বিয়ায় রুডার চেস টুর্নামেন্টে চতুর্থ স্থান অধিকার

Neer takes solo lead | Sports
খেলা

নির বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার-বি দাবা প্রতিযোগিতায় একাকী শীর্ষে

Govt aims to identify talented athletes from grassroots: Mir Helal | Others
খেলা

মির হেলালের বক্তব্য: নিম্ন স্তর থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিত করবে সরকার

Shanto backs side for 20 Australian wickets despite depleted attack | Sports
খেলা

শান্তো দুর্বল বোলিং আক্রমণ সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ উইকেটের আশাবাদী

We seek respect and more Tests in Australia through strong performance: Shanto | Sports
খেলা

অস্ট্রেলিয়ায় শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে সম্মান ও আরও টেস্ট ম্যাচ চায় শান্তো

‘Prime Minister's Gold Cup National Football Competition 2026’ to kick off in August: Milon  | News
খেলা

আগস্টে শুরু হবে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬: মিলন

Root named England Test captain, Fleming appointed coach | Sports
খেলা

জো রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, স্টিফেন ফ্লেমিং নতুন কোচ নিযুক্ত

Taekwondo champion Santona Rani Roy inspires new generation | Others
খেলা

তায়েকোয়ান্ডো চ্যাম্পিয়ন সন্তোনা রানী রায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন

সর্বশেষ সংবাদ

Martial arts to be introduced in primary schools: Bobby Hajjaj | News
শিক্ষা

প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মার্শাল আর্টস চালু করবে সরকার: ববি হাজ্জাজ

Mirza Abbas named chairman of DMCH management committee | News
স্বাস্থ্য

মির্জা আব্বাস ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিযুক্ত

'July Memorial' to be built at CU | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই মেমোরিয়াল নির্মাণের সিদ্ধান্ত

July victory belongs to people, not any individual or party: Jamaat Ameer | Others
রাজনীতি

জামাত আমীর বললেন, জুলাই বিজয় মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়

DSCC Administrator inaugurates 'i Tech & Consultancy' operations | Others
বাংলাদেশ

DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেন

Nazrul always remains relevant: Rizvi | News
রাজনীতি

কাজী নজরুল ইসলাম সর্বদাই প্রাসঙ্গিক: রিজভী

DSCC administrator inaugurates ‘i Tech & Consultancy’ to smoothen oversees job markets | Others
চাকরি

ডিএসসিসি প্রশাসক উদ্বোধন করলেন ‘আই টেক অ্যান্ড কনসালটেন্সি’ – বিদেশি চাকরি বাজার সহজ করতে

Israel will not leave Gaza until Hamas's 'genuine' disarmament: political source | International
আন্তর্জাতিক

হামাসের সম্পূর্ণ অস্ত্র ছাড়া পর্যন্ত গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েল

Zubaida Rahman calls for nationwide database of thalassaemia, rare disease  patients | News
স্বাস্থ্য

ডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবি

Every citizen should pledge to plant at least one tree: Dulu | News
বাংলাদেশ

ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

Health minister pledges maximum support for Thalassemia patients | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের জন্য সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

DSCC announces seven-day 'crash program' to prevent dengue in Kamrangirchar | Others
বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে দাসের সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু

Ensuring justice brings the greatest satisfaction: Attorney General | Others
রাজনীতি

আইনমন্ত্রী ব্যারিস্টার কাজল বললেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বোচ্চ সন্তুষ্টি