দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)আরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করলমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথনএক চোখ হারিয়েও আশা হারাল না শুভ, মেধা ভিত্তিক পুনর্বাসন চায়গৃহমন্ত্রীর আহ্বান: মানবহিতৈষি পুলিশের জন্য জনসমর্থন অর্জনরাজশাহী: দেশের শীর্ষস্থানীয় মিঠা পানির মাছ উৎপাদন অঞ্চলমায়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশগ্রিসে আগুনের তাড়াতাড়ি বিস্তার, হতাহতের সংখ্যা বেড়েছেওয়াশিংটন অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাকলম্বিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে ১৪ জন আহত, রাষ্ট্রপতি অভিষেক আগে উত্তেজনাশ্রীলঙ্কার মহাকারাগারে দাঙ্গা: নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনীওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছেরুশ কিশোরী ক্রিস্টিনা লিউটোভা মেমফিসে প্রথম WTA ফাইনালে উপনীতপশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতিমাইখাইলো মুড্রিক ডোপিং নিষিদ্ধের পর চেলসিতে ফিরছেন

শৈশবের দুর্গাপূজার স্মৃতি: পুলপাড়ের মণ্ডপ থেকে বাঁশবাড়ী পর্যন্ত

শৈশবের স্মৃতিতে জীবন্ত পুলপাড়ের দুর্গাপূজা এবং দাঙ্গার ছায়া।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আমার শৈশব ও পুলপাড়ের পূজা

শৈশবে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাসকালীন পুলপাড়ের দুর্গাপূজা ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় অংশ। দাঙ্গার ছায়ায় বেশ কয়েক বছর পূজা বন্ধ হয়ে যাওয়ায় আমি আর সেখানে যেতে পারিনি। বাঁশবাড়ীতে নতুন মণ্ডপ গড়ে উঠলেও শৈশবের আনন্দটা ফিরে পাওয়া যায়নি।

শৈশব থেকেই শুনে আসছি বারো মাসে তেরো পার্বণ। নানা রকমের পূজা। সবচেয়ে জাঁকজমকের সঙ্গে উদ্‌যাপিত হতো দুর্গাপূজা। তার আয়োজন শুরু হতো এক-দেড় মাস আগে থেকেই।

আমরা থাকতাম মোহাম্মদপুরে। তখনো মোহাম্মদপুর নাম হয়নি। লালমাটিয়া বলত। কাছে বাজার বলতে ছিল রায়েরবাজার। হাঁটাপথে দুই মাইল। মাঝামাঝি জায়গায়টার নাম পুলপাড়। এখানে একটি খালের ওপর পুল ছিল। সে জন্যই জায়গার নাম পুলপাড়। এখন পুল হয়ে গেছে কালভার্ট।

রায়েরবাজার এলাকার বেশির ভাগ পরিবার ছিল সনাতন ধর্মের। পেশায় কুমার। লোকে এটিকে পালপাড়াও বলত। সেখানে তারা মাটির তৈজসপত্র বানাত—হাঁড়ি-পাতিল, সরা, কলসি, বদনা, মটকা, কত–কী। পুলপাড়ে বিশাল আকারে পূজামণ্ডপ তৈরি হতো। প্রতিবছর দল বেঁধে পূজা দেখতাম। ওই সময় স্কুলে লম্বা ছুটি থাকত। কমপক্ষে দুই সপ্তাহ। আমরা বলতাম পূজার ছুটি।

পুলপাড়ের মণ্ডপে আমার প্রথম পরিচয় দুর্গার সঙ্গে। সেই সঙ্গে চেনা হয় তাঁর চার সন্তানকে—লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। কার্তিকের চেহারাটা সিনেমার নায়কের মতো। গণেশের শুঁড় দেখে খুব আনন্দ হতো। মহিষাসুরকে দেখে ভয় হতো। তার বড় বড় চোখ, মুখে ইয়া বড় গোঁফ। তার বুকে দুর্গার বর্শা। এসবের ব্যাখ্যা জেনেছি আরও পরে। আর বুঝেছি বাংলা ভাষায় দুর্গা পরিবারের প্রভাব নানান রূপকে। কন্যাসন্তানের জন্ম হলে বলি, আজ যেন ঘরে লক্ষ্মী এসেছে। পরীক্ষার ফল ভালো হলে শুনি, সরস্বতী ধরা দিয়েছে। কারও ছেলেকে দেখে কেউ বলে ওঠে, ছেলেটা ভারি সুন্দর, একেবারে কার্তিকের মতো চেহারা।

১৯৬৪ সালের জানুয়ারি মাসে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল অঞ্চলজুড়ে। আমি তখন ক্লাস এইটে পড়ি। স্কুল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুরের দাঙ্গাবাজরা রায়েরবাজারে আগুন দেয়। অনেক ঘরবাড়ি পুড়ে যায়। অনেকেই তখন এই এলাকা ছেড়ে চলে যায়। একটি ছন্দপতন হয়। পুলপাড়ের পূজা বেশ কয়েক বছর বন্ধ থাকে।

বাহাত্তর সালে পুলপাড়ে আবার শুরু হয় পূজা। সেখানে আর যাওয়া হয়নি। আমাদের পাড়ার কাছে বাঁশবাড়ীতে দুর্গাপূজার নতুন মণ্ডপ হয়। পুলিশ পাহারা দেয়। সেখানে গিয়েছি কয়েকবার; কিন্তু শৈশবের আনন্দটা তত দিনে ফিকে হয়ে গেছে।

সাধারণ জিজ্ঞাসা

পুলপাড়ের নাম কেন পুলপাড়?
এখানে একটি খালের ওপর পুল ছিল। সে জন্যই জায়গার নাম পুলপাড়।
পুলপাড়ের পূজা কতদিন বন্ধ ছিল?
১৯৬৪ সালের দাঙ্গার পর বেশ কয়েক বছর বন্ধ ছিল।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
Hindus to celebrate Ulto Rath Yatra tomorrow  | Others
ধর্ম

হিন্দু সম্প্রদায় আগামীকাল উল্টো রথযাত্রা পালন করবে

PM's initiative cuts Hajj airfare; 2027 package starts at Tk 513,648 | News Flash
ধর্ম

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭-এর হজ্জ ভ্রমণের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লক্ষ ১৩ হাজার ৬৪৮ টাকায়

Kaikobad requests Saudi govt. to retain 1pc backup accommodation for Bangladesh Pilgrims | News
ধর্ম

কাইকোবাদের অনুরোধ: বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যাকআপ আবাসন কোটা বজায় রাখুক সৌদি সরকার

Traditional Rath Yatra festival begins in Rajshahi | District
ধর্ম

রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব শুরু

Fakhrul inaugurates Rath Yatra festival, calls for harmony, unity | News Flash
ধর্ম

মন্ত্রী ফখরুল রাথযাত্রা উৎসবে বললেন, ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে

Pre-registration for Hajj 2027 for NRB citizens underway | News
ধর্ম

হজ ২০২৭-এর জন্য এনআরবি নাগরিকদের পূর্ব-নিবন্ধন শুরু হয়েছে

DMP tightens security for Ratha Yatra procession tomorrow | Others
ধর্ম

DMP রাথযাত্রার জন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

সর্বশেষ সংবাদ

Winning start for champions Orlando Pirates | Sports
খেলা

ওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছে

New intercity trains planned on Dhaka-Pabna, Dhaka-Khulna routes | District
বাংলাদেশ

পশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

Draft of CMSF under verification of the ministry | News Flash
অর্থনীতি

মন্ত্রণালয়ের যাচাইয়ের অধীনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া

Motorcyclist killed in Madaripur road crash | District
বাংলাদেশ

মাদারিপুরের দশর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

Consumer rights law penalises offenders, awards complainants 25pc of realised fines | Law and Court
বাংলাদেশ

ভোক্তা অধিকার আইন: অপরাধীদের শাস্তি, অভিযোগকারীদের জরিমানার ২৫ শতাংশ

Hungary PM announces closure of nuclear plant due to heatwave | International
আন্তর্জাতিক

হাঙ্গেরির নিউক্লিয়ার প্লান্ট বন্ধ: দানুব নদীর পানির অভাবে সিদ্ধান্ত