দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জার্মানিতে বিস্ফোরক ড্রোন দুর্ঘটনার পর নিরাপত্তা বৈঠকের আয়োজনহৌথি আক্রমণে মারিবে ১০ জন নিহত, বিদ্রোহীরা তেল-সমৃদ্ধ অঞ্চল লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করছেমার্কিন সিনেট রাশিয়ার বিরুদ্ধে বিস্তৃত অর্থদণ্ড বিল পাস করলসৌদি আরবের আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রীর রিয়াদ সফররোমের বিমানের ত্রুটির কারণে বিমান বাংলাদেশের টোরন্টো ফ্লাইট বিলম্বিতমুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে: অভিনেতা রাষ্ট্রপতিমারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়নসার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপআমেরিকান আপিল কোর্ট থামিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউজ ব্যালরুম প্রকল্পনারসিংদিতে মাদকাশক্ত দুজনকে তিন মাস কারাদণ্ড ও জরিমানাসুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তাএমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেনডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বানট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

মৃত্যুর স্মরণ: জীবনের সুন্দর ও অর্থবহ গঠনে সহায়তা

মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে সাহায্য করে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মৃত্যুকে স্মরণ করার ৫ উপকারিতা

মানুষ সাধারণত এমনভাবে জীবনযাপন করে, যেন সে চিরকাল বেঁচে থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা, সম্পদের হিসাব, স্বপ্নের বিস্তার—সবকিছুর ব্যস্ততায় সে অনিবার্য একটি সত্যকে ভুলে যায়; আর তা হলো মৃত্যু। মৃত্যু কোনো গল্প বা দূরবর্তী সম্ভাবনা নয়। এটি এমন এক বাস্তবতা, যা প্রতিনিয়ত আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তাই প্রতিটি মুমিনের উচিত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। কেননা মৃত্যুর স্মরণ কেবল আখেরাতের প্রস্তুতিই নয়; দুনিয়ার জীবনকেও সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ করে তোলে।

মৃত্যুর স্মরণের উপকারিতা

মানুষ দুনিয়ার মোহে পড়ে অনেক সময় পাপে জড়িয়ে পড়ে। কিন্তু যখন তার মনে জাগে যে আজকের দিনটিই হয়তো জীবনের শেষ দিন, তখন পাপের আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে যায়। আল্লাহ-তাআলা বলেন, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫) এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার সব ভোগ-বিলাস ক্ষণস্থায়ী, আর আসল প্রতিদান চিরস্থায়ী। ফলে মৃত্যুচিন্তা মানুষকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে।

মানুষের অধিকাংশ দুশ্চিন্তা আবর্তিত হয় সম্পদ, পদমর্যাদা ও সম্মানকে ঘিরে। কিন্তু মৃত্যুর কথা মনে হলে সে উপলব্ধি করে, আজ যা নিজের বলে মনে হচ্ছে, কাল তা অন্যের হাতে চলে যাবে আর তার চূড়ান্ত ঠিকানা হবে নিঃসঙ্গ কবর। রাসুল (সা.) বলেছেন, “তোমরা দুনিয়ার ভোগ-বিলাস বিনষ্টকারী তথা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৭) মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার প্রতি অতি-আসক্তি থেকে দূরে রাখে এবং তাকে আখিরাতমুখী করে তোলে।

মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। অর্থ বা সম্পদ হারালে তা আবার ফিরে পাওয়া সম্ভব, কিন্তু জীবনের একটি মুহূর্ত চলে গেলে তা আর ফিরে আসে না। মৃত্যুর স্মরণ মানুষকে এই সত্য গভীরভাবে উপলব্ধি করায়। তাবেয়ি হাসান বসরি (রহ.) বলেছেন, “হে আদম সন্তান, তুমি তো কয়েকটি দিনের সমষ্টি। একটি দিন চলে গেলে তোমার জীবনের একটি অংশও চলে যায়।” (হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া: ২/১৪৮) যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে, সে অযথা সময় নষ্ট করে না; বরং প্রতিটি মূহুর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানোর চেষ্টা করে।

অহমিকা মানুষের হৃদয়ের ধ্বংসাত্মক ব্যাধিগুলোর অন্যতম। এটি মানুষকে সত্য গ্রহণে বাধা দেয় এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। নবীজি (সা.) বলেছেন, “যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহিহ মুসলিম, হাদিস: ৯১) মৃত্যুর স্মরণ মানুষকে তার প্রকৃত অবস্থান মনে করিয়ে দেয়। যে ব্যক্তি আজ সম্পদ, ক্ষমতা বা মর্যাদা নিয়ে গর্ব করছে, একদিন তাকেও মাটির নিচে শায়িত হতে হবে। এই বাস্তবতা হৃদয়ের অহংকার ভেঙে দেয় এবং মানুষকে বিনয়ী করে তোলে।

মৃত্যুকে স্মরণের সবচেয়ে বড় উপকারিতা হলো, এটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সে বুঝতে পারে, দুনিয়া আসল গন্তব্য নয়; বরং এটি আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র মাত্র। নবীজি (সা.) বলেছেন, “বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯) অর্থাৎ প্রকৃত মুমিনের কাজ কেবল ইবাদত নয়; আত্মসমালোচনাও। তিনি নিজেকে বারবার প্রশ্ন করেন, আমার জীবনের আসল লক্ষ্য কী? আমি কি সে লক্ষ্যেই অগ্রসর হচ্ছি? আমার আমল কি রবের সন্তুষ্টির জন্য যথেষ্ট হচ্ছে?

সাধারণ জিজ্ঞাসা

মৃত্যুর স্মরণ কেন গুরুত্বপূর্ণ?
মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে সাহায্য করে।
মৃত্যুর স্মরণ কিভাবে মানুষকে অহংকার থেকে দূরে রাখে?
মৃত্যুর স্মরণ মানুষকে তার প্রকৃত অবস্থান মনে করিয়ে দেয় এবং তাকে বিনয়ী করে তোলে।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
All religious communities enjoy equal rights in Bangladesh: Info Minister Swapon | News Flash
ধর্ম

তথ্যমন্ত্রী স্বপন: বাংলাদেশে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার

Hindus to celebrate Ulto Rath Yatra tomorrow  | Others
ধর্ম

হিন্দু সম্প্রদায় আগামীকাল উল্টো রথযাত্রা পালন করবে

PM's initiative cuts Hajj airfare; 2027 package starts at Tk 513,648 | News Flash
ধর্ম

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭-এর হজ্জ ভ্রমণের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লক্ষ ১৩ হাজার ৬৪৮ টাকায়

Kaikobad requests Saudi govt. to retain 1pc backup accommodation for Bangladesh Pilgrims | News
ধর্ম

কাইকোবাদের অনুরোধ: বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যাকআপ আবাসন কোটা বজায় রাখুক সৌদি সরকার

Traditional Rath Yatra festival begins in Rajshahi | District
ধর্ম

রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব শুরু

Fakhrul inaugurates Rath Yatra festival, calls for harmony, unity | News Flash
ধর্ম

মন্ত্রী ফখরুল রাথযাত্রা উৎসবে বললেন, ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে

Pre-registration for Hajj 2027 for NRB citizens underway | News
ধর্ম

হজ ২০২৭-এর জন্য এনআরবি নাগরিকদের পূর্ব-নিবন্ধন শুরু হয়েছে

সর্বশেষ সংবাদ

Maradona's 'Hand of God' ball heads to US auction | Sports
খেলা

মারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়ন

Zelensky arrives in Serbia for first visit since war | International
আন্তর্জাতিক

সার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপ

First-ever food aid brings relief to Sundarbans fishermen: Faridul | Others
বাংলাদেশ

সুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তা

MTAB leaders pay courtesy call on RCC Administrator | District
রাজনীতি

এমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেন

WHO urges Ervebo vaccine trial in DR Congo Ebola outbreak | International
আন্তর্জাতিক

ডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বান

Trump's ex-lawyer all set for confirmation as US attorney general | International
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত

Reception, Scholarship ceremony held at RU EEE Department | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

BB chief joins Bangla QR campaign during Chattogram visit | Business
বাণিজ্য

চট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যান

July Uprising opens unprecedented opportunity for institutionalizing democracy: Info Minister | News
রাজনীতি

জুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রী

Farmers will be able to store crops in cold storage and sell them at convenient times: Milon | News
বাংলাদেশ

কৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলন

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত
বাংলাদেশ

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত