দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বললেন, আরএমজি শিল্পে ১০০ শতাংশ স্থানীয় কর্মসংস্থান সম্ভবমুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থাপ্রধানমন্ত্রী খাদ্য আমদানি কমানোর জন্য কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেননাজিমের দাবি, রাষ্ট্রীয় সম্পদ কাপ্তাই হ্রদ চট্টগ্রাম পাহাড়ি জেলাবাসীর জীবিকানিরোবিতে বিরোধী দলীয় মিছিলে অংশ নিয়েছে হাজার হাজার মানুষমানিকগঞ্জে আফরোজা বিতরণ করলেন প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক, ব্যাগ ও জুতোপ্রধানমন্ত্রীর উদ্যোগে শহীদের পরিবার ও আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ির চাবিএশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরুদায়িত্ব দিলে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন খালেদ মাহমুদফ্রান্সের রহস্যময় ট্রেন দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে, ৪৪ জন আহতরাজশাহীতে উদযাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীহাউস স্পিকার জোনসন: অত্যধিক এআই নিয়ন্ত্রণ চায়নাকে এগিয়ে নিতে পারেডোনাল্ড ট্রাম্প বুদ্ধিমত্তার সমালোচকদের বললেন 'নেতিবাচক শক্তি'পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী শামা ফরাসি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেনরাষ্ট্রপতি বললেন, সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য

গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম: এ বছরের হজের খুতবা দেবেন মাহের আল মুয়াইকিলি

এ বছর হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম, এ বছর হজের খুতবা দেবেন যিনি

এ বছর হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন তিনি। মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এক রাজকীয় ফরমানে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য শায়েখ মাহের আল মুয়াইকিলিকে অনুমোদন দেন।

গত বছর হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। তাঁর সঙ্গে খুতবায় সহযোগী হিসেবে ছিলেন মাহির আল মুয়াইকিলি। অর্থাৎ কোনো কারণে ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ খুতবা দিতে না পারলে মাহির আল মুয়াইকিলির খুতবা দেওয়ার কথা ছিল।

হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয় ৯ জিলহজ। এদিন মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা আরবিতে দেওয়া হয়। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। প্রতিবারের মতো এবারও বাংলা, ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, রুশ, চীনা, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, তামিল, সোয়াহিলিসহ ১৪টি ভাষায় খুতবা অনুবাদ করা হবে।

এবার খুতবা বাংলায় অনুবাদ করার দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। পুরো কাজটির তত্ত্বাবধানে থাকবে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

মুঠোফোন বা কম্পিউটারে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa) ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ভাষা নির্বাচন করলে সেই ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক মাধ্যম ইউটিউব, ফেসবুক ও টুইটারেও খুতবা শোনা যাবে।

পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় পবিত্র কাবার ইমাম শায়খ মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। ১৯৬৯ সালের ৭ জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন তিনি। হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে গণিতের শিক্ষক হিসেবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

১৪২৫ হিজরিতে পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ্‌ অনুষদ থেকে মাহের বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। ১৪২৬-২৭ হিজরির পবিত্র রমজানে মসজিদে নববির সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মাহের বিন হামাদের মা–বাবার বিবাহ নিয়ে একটি কথা প্রচলিত আছে। বাবার ইচ্ছা ছিল তিনি একজন পাকিস্তানি মেয়েকে বিয়ে করবেন। কিন্তু পরিবার তা মানছিল না। পরে মাহেরের দাদা ভাবলেন, ছেলেকে বাড়িছাড়া করলে হয়তো মাথা থেকে ওই চিন্তা নেমে যাবে। তবে মাহেরের বাবা হামাদ আল মুয়াইকিলি বাড়ি ছাড়লেন ঠিকই, কিন্তু ওই মেয়ের কথা ভোলেননি। সোজা চলে যান জেদ্দায়। সেখানে ওই মেয়েকে বিয়ে করেন। এ দম্পতির ঘরে বেশ কয়েকজন সন্তানের জন্ম হয়। তাঁরা সবাই কোরআনের হাফেজ। তাঁদেরই একজন মাহের আল মুয়াইকিলি। মসজিদুল হারামের ইমাম ড. মাহের আল মুয়াইকিলির দুই ছেলে ও দুই মেয়ে। তাঁরাও সবাই হাফেজে কোরআন।

হাজিদের জন্য ৯ জিলহজ আরাফায় অবস্থান করা ওয়াজিব এবং এ সময় খুতবা শোনা গুরুত্বপূর্ণ একটি আমল। হজের খুতবা দেওয়ার এ ধারাবাহিকতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর সময় থেকে চালু রয়েছে। দশম হিজরি সনে বিদায় হজ পালন করেন তিনি।

আরাফার প্রাঙ্গণে মসজিদে নামিরাহর স্থানে নবীজি (সা.) প্রদত্ত খুতবাটি বিদায় হজের ভাষণ নামেও পরিচিত। ঐতিহাসিক এ ভাষণে ইসলামের শিক্ষা, মানবাধিকার, নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি। এ ভাষণ মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।

সম্প্রতি হারামাইন পরিষদ গত এক শ বছর ধরে হজের খুতবা দেওয়া ইমামদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, ১৪ জন ইমাম এই সময়ে খুতবা দিয়েছেন। তাঁদের মধ্যে ১৪০২ হিজরি (১৯৮১ সাল) থেকে টানা ১৪৩৬ হিজরি (২০১৫ সাল) পর্যন্ত সবচেয়ে বেশি ৩৫ বছর খুতবা দিয়েছেন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। এর পর থেকে প্রতিবছর একজন করে নতুন খতিব নিয়োগ দেওয়া হচ্ছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শায়খ আবদুল্লাহ বিন হাসান আল শায়খ। তিনি ১৩৪৪ হিজরি থেকে ১৩৭৬ হিজরি পর্যন্ত ৩৩ বছর (এক বছর বাদে) খুতবা দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ্ বিন হাসান আল শায়খ। তিনি ১৩৭৭ হিজরি থেকে ১৪০১ হিজরি পর্যন্ত ২৩ বছর খুতবা দেন।

সাধারণ জিজ্ঞাসা

শায়েখ মাহের আল মুয়াইকিলি কে?
শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব।
এ বছর হজের খুতবা কে দেবেন?
এ বছর হজের খুতবা দেবেন শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি।
খুতবা কোথায় দেওয়া হবে?
খুতবা দেওয়া হবে মসজিদে নামিরাহ থেকে।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
Prophet Muhammad (PBUH) came to guide humanity: Azad | News
ধর্ম

পানচগড়ে জশনে জুলুস-এ রাষ্ট্রমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: প্রফেট মুহাম্মদ (সাঃ) মানবতার উদ্ধারকারী

Holy Eid-e-Miladunnabi being observed | News Flash
ধর্ম

রবিউল আওয়াল মাসে নবীজির মাওলুদ পালন | দ্য পালস টুডে

Prophet’s Farewell Hajj Sermon still highly relevant to entire humanity: President | News Flash
ধর্ম

রাষ্ট্রপতি বললেন, মানবজাতির জন্য নবীর বিদায় হজ্জ বক্তৃতা এখনও প্রাসঙ্গিক

RpMP holds meeting to execute Eid-e-Miladunnabi programmes peacefully | District
ধর্ম

রংপুর মহানগর পুলিশের সভা: ইদে মিলাদুন্নবী অনুষ্ঠানের সুষ্ঠু পালনের জন্য আলোচনা

National programs announced to mark Eid-e-Miladunnabi on Aug 26 | News
ধর্ম

জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ঈদ-এ-মিলাদুন-নবী

Moon-sighting committee meeting tomorrow ahead Eid-e-Miladunnabi | News
ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নাকিবুল উলামার মুসলিম লীগের সভায় রাবিউল আওয়ালের হিলাল খোঁজার ব্যবস্থা

Moon sighting committee meets tomorrow to set Eid-e-Miladunnabi date | News
ধর্ম

জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠকে ঈদ-এ-মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ

86,709 religious institutions to come under state honorarium scheme: Ministry | News
ধর্ম

সরকার ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ভাতা স্কিমে যুক্ত করবে

সর্বশেষ সংবাদ

PM’s initiative brings new homes to martyr’s family, five arson-hit families  | News
রাজনীতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে শহীদের পরিবার ও আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ির চাবি

Bangladesh begins Asian Games Cricket preparation | Sports
খেলা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু

French interior minister urges caution over mystery train derailment | International
আন্তর্জাতিক

ফ্রান্সের রহস্যময় ট্রেন দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে, ৪৪ জন আহত

Mohila Dal's 48th founding anniversary celebrated in Rajshahi | District
রাজনীতি

রাজশাহীতে উদযাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

US House Speaker warns curbing AI too sharply could leave China ahead | International
আন্তর্জাতিক

হাউস স্পিকার জোনসন: অত্যধিক এআই নিয়ন্ত্রণ চায়নাকে এগিয়ে নিতে পারে

Trump slams AI critics as 'negative forces' | International
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প বুদ্ধিমত্তার সমালোচকদের বললেন 'নেতিবাচক শক্তি'

Shama seeks greater French investment in potential sectors | News
আন্তর্জাতিক

পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী শামা ফরাসি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন

Strong democracy crucial for ensuring rights of all communities: President | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি বললেন, সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য

Standard Chartered hosts Financial Markets Leadership Forum | Business
বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আয়োজনে প্রথম আর্থিক বাজার নেতৃত্ব ফোরাম

Nearly 86,000 flee fighting in Yemen: UN | International
আন্তর্জাতিক

ইয়েমেনের যুদ্ধে ৮৬,০০০ লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

Iran's economic ties to Dubai hard to break despite war | International
আন্তর্জাতিক

যুদ্ধ সত্ত্বেও দুবাইয়ের বাজারে চলবে ইরানের পণ্যের প্রবাহ

No 'ghost cases' filed in Bangladesh after Aug 5, 2024: Law Minister | News Flash
বাংলাদেশ

৫ আগস্ট ২০২৪-এর পর থেকে বাংলাদেশে 'ভুতুড়ে মামলা' দায়ের হয়নি: আইনমন্ত্রী

Bangladesh seeks to reset bilateral relationship with India: Humaiun | News Flash
আন্তর্জাতিক

হুমায়ূন কবির: বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্নির্ধারণে উদ্যোগী

Indonesia says six killed, 130 missing after ferry capsizes off Java | International
আন্তর্জাতিক

জাভায় ফেরি ডুবে ছয় মৃত্যু, ১৩০ নিখোঁজ - ইন্দোনেশিয়া

Kremlin not ruling out return to Ukraine talks in October | International
আন্তর্জাতিক

ক্রেমলিন অক্টোবরে ইউক্রেন নিয়ে আলাপের সম্ভাবনা বাদ দেয়নি

President for stronger Bangladesh-Pakistan ties  | News Flash
আন্তর্জাতিক

রাষ্ট্রপতির আহ্বান: বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে