দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

মকর সংক্রান্তিতে গ্রাম বাংলায় উৎসবের রঙ্গধনু: পিঠেপুলির আয়োজন

মকর সংক্রান্তিতে গ্রাম বাংলায় ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন চোখে পড়ে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
মকর সংক্রান্তিতে এল পিঠে-পুলির উৎসব

জীর্ণ শীতের সাজে যখন প্রকৃতি তার কায়া লুকোতে থাকে তখন প্রবল উত্তুরে হাওয়ার মধ‍্যে যে তিথিটি সনাতন ধর্মাবলম্বীদের সমস্ত মোহমায়া ভুলে পুনরায় জাগ্রত করে, তার পরিচয় মকর সংক্রান্তি। বঙ্গদেশে তাকেই পৌষ সংক্রান্তি বলা হয়ে থাকে।

সাধারণত পৌষ মাসের শেষ দিনে এই উৎসব তিথিটি পালিত হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ‍্যে বা অঞ্চলে যদিও এর ভিন্ন ভিন্ন পরিচিতি, যেমন তামিলনাড়ুতে একে পোঙ্গল বলে। আসামে এই সংক্রান্তি তিথি ভোগালি বিহু নামে পরিচিত। গুজরাটে তাকেই বলা হয় উত্তরায়ণ।

এছাড়া সমগ্র উত্তর ভারত জুড়ে যেমন, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও জম্মুতে লোহরি বলা হয়ে থাকে। কর্ণাটকে বলা হয় মকর সংক্রমণ। এছাড়া ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরলের লোকেরা মকর সংক্রান্তি উৎসব বলেই জানে।

ভারতবর্ষের বাইরেও মকর সংক্রান্তি পালিত হয় নেপালে, থাইল্যান্ডে, কম্বোডিয়ায়, মায়ানমারে, লাওসে এবং অবশ্যই বাংলাদেশে।

পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণের তিথিটির নাম সংক্রান্তি। সাধারণত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকায় এই দিনটিকে বলা হয়ে থাকে মকর সংক্রান্তি। আর এই সংক্রান্তিতে দেশ-বিদেশের নানা স্থানে দেখা যায় বিভিন্ন নিয়ম মেনে পালিত হচ্ছে নানা আচার অনুষ্ঠান।

তবে এইদিন বিশেষ আচারটি হল গঙ্গাস্নান বা নদীবক্ষে স্নানের রীতি। হিন্দু ধর্মের পৌরাণিক ইতিহাসে কিংবদন্তি আছে যে এইদিনে কপিল মুনির আশ্রমে পুণ‍্যতোয়া গঙ্গা প্রবেশ করেছিল। আর সেই সঙ্গে মুক্তি পায় রাজা সগরের ষাট হাজার পুত্র।

সেই কারণে এই কাহিনির কথা স্মরণে রেখে মনে করা হয় যে এই পুণ‍্যতিথিতে গঙ্গা স্নান অত‍্যন্ত পুণ‍্যের। যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা হল পুণ‍্যতোয়া, পতিতোদ্ধারিণী এবং পুণ‍্যদায়িনী, তাই তার পবিত্র স্পর্শে দেহমনের সমস্ত পাপ বা কলুষ মুছে যায়।

এই পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার বিশাল আয়োজন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন‍্যাসীরা আসেন সাগরসঙ্গমে স্নান করার জন্য। সাধারণ পুণ‍্যার্থীরাও দলে দলে আসেন।

মকর সংক্রান্তিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর পালিত যে সমস্ত উৎসব সেসবের দিকে তাকালে দেখা যায় যে, মূলত ফসল উৎপাদনকে কেন্দ্র করেই বিভিন্ন আচার অনুষ্ঠান হয়ে থাকে। বঙ্গভূমি যেহেতু নদীমাতৃক আর্দ্র জলবায়ু অঞ্চল তাই ফসল উৎপাদনের সঙ্গে এখানকার উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ‍্য করা যায়।

পৌষ সংক্রান্তিতে গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন চোখে পড়ে। সনাতন হিন্দুরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার জন‍্য শীতের খেজুর গুড় আর তিল দিয়ে তৈরি তিলুয়া নৈবেদ‍্য হিসেবে উৎসর্গ করে। এছাড়াও নতুন চালের গুড়োয় তৈরি পিঠে ও পায়েসকেও অর্ঘ‍্য দেয়।

গ্রাম বাংলার নানা প্রান্তে পিঠে গড়ার সময় ছড়াগান গেয়ে থাকেন গৃহবধূরা। পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ায় টুসু উৎসব হয় এইসময়ে। নাচে গানে মাতোয়ারা হয় এখানকার আদিবাসীরা।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

মকর সংক্রান্তি কবে পালিত হয়?
সাধারণত জানুয়ারি মাসের ১৪ বা ১৫ তারিখে মকর সংক্রান্তি পালিত হয়।
মকর সংক্রান্তি কেন পালন করা হয়?
মূলত ফসল উৎপাদনকে কেন্দ্র করেই বিভিন্ন আচার অনুষ্ঠান হয়ে থাকে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া