দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

গণেশ চতুর্থী: মঙ্গলের দেবতা গণেশের আরাধনা

ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী উদ্‌যাপন করা হয়।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
গণেশ চতুর্থী: মঙ্গলের দেবতার আরাধনা

গণেশ চতুর্থী হল হিন্দু দেবতা গণেশের আরাধনার উৎসব। গণেশ হলেন দেবী দুর্গার মানসপুত্র, যিনি দুর্গার পরিবারের একজন অনন্য সদস্য। গণেশের নামের অর্থ ‘জনগণের প্রভু’। তাঁর নান্দনিক চেহারাটিতে হাতির মাথা রয়েছে, যা ভারতীয় উপমহাদেশে শিল্পজগতে অত্যন্ত জনপ্রিয়।

গণেশের দেহে হাতির মাথা কীভাবে স্থাপিত হয়েছিল, এ নিয়ে হরেক রকম কাহিনি প্রচলিত আছে। শিবপুরাণের কাহিনি অনুসারে, পার্বতী যখন স্নান করতে যেতেন, তখন তাঁর ঘরের দরজা পাহারা দিত এই শিশুপুত্র। পার্বতীর আদেশ ছিল, তাঁর অবর্তমানে কাউকে এই ঘরে ঢুকতে না দেওয়া। একদিন ভবঘুরে শিব সদলবল এসে ঘরে ঢুকতে চাইলে গণেশের দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন গণেশের সঙ্গে শিবের যুদ্ধ বাধে। সেই যুদ্ধেই শিবের ত্রিশূলের আঘাতে গণেশের মুণ্ডুচ্ছেদ হয়।

স্নান সেরে এসে পুত্রের এমন অবস্থা দেখে পার্বতী রুদ্রমূর্তি ধারণ করেন। তখন স্বর্গের দেবতারা তাঁকে শান্ত করতে চেষ্টা করলে পার্বতী দুটি শর্ত দেন। প্রথমটি হলো, পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে হবে আর দ্বিতীয়টি, তাঁর পুত্রকে সব দেবতার আগে পূজা করার ব্যবস্থা করতে হবে। দেবতারা দুটি দাবি মেনে নিয়ে শিবের কাছে গিয়ে গণেশের প্রাণভিক্ষা চান। শিব তখন অনুচরদের আদেশ দেন, উত্তর দিকে মুখ করে আছে, এমন কোনো প্রাণীকে দেখতে পেলেই যেন তার মুণ্ডু কেটে নিয়ে আসে। শিবের আদেশে অনুচরেরা একটি হাতির শাবককে দেখতে পায় এবং তার মাথা নিয়ে এলে মস্তকহীন গণেশের দেহে তা প্রতিস্থাপন করে গণেশের আবার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

গণেশের এমন ধীশক্তির জন্য তাঁকে সিদ্ধিদাতা গণেশও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে জানা যায়, গণেশ চতুর্থী তিথিতে কৈলাস পর্বত থেকে সিদ্ধিদাতারূপী গণেশ বাহন ইঁদুর বা মূষিককে সঙ্গে নিয়ে ভক্তদের প্রার্থনা পূরণ করতে মর্ত্যলোকে নেমে আসেন। ভক্তদের কাছে তিনি মহাবলী। মেধা ও বুদ্ধির দেবতাও বটে।

ভাদ্র মাসের গণেশ পূজা ইদানীং সনাতন বাঙালি পাড়াগুলোয় সাড়া জাগালেও এককালে তা একেবারেই ছিল না। ভারতবর্ষের পশ্চিম প্রান্তের মহারাষ্ট্রের প্রধান উৎসব হলো গণেশ চতুর্থী। মহারাষ্ট্রজুড়ে গণেশ চতুর্থী সবচেয়ে বড় উৎসব বা পার্বণ হিসেবে উদ্‌যাপন করা হয়ে থাকে। সব মারাঠিই এই উৎসবে শামিল হন। মণ্ডপে মণ্ডপে মাটির বিভিন্ন মাপের গণেশ প্রতিমা বসে। ব্রাহ্মণ পুরোহিত পূজা–অর্চনা করে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেন। পূজা, ভোগ, আরতি ও বিচিত্রানুষ্ঠান সারা দিনব‍্যাপী চলতে থাকে।

মহারাষ্ট্রের বাইরে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক ও গোয়ায়ও গণেশ পূজার চল দেখা যায়। তবে গণেশের আরাধনা খুবই প্রাচীন। পাঁচ হাজার বছর আগে অর্থাৎ সেই বৈদিক যুগের আগে থেকেই গণেশের প্রতিমা ভারতীয় উপমহাদেশে খুবই জনপ্রিয়। বৈদিক ও প্রাক্‌বৈদিক যুগেও গণেশের উল্লেখ পাওয়া যায়। সর্বত্রই মঙ্গলের প্রতীক হলো গণেশ।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

গণেশ চতুর্থী কবে উদ্‌যাপন করা হয়?
ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী উদ্‌যাপন করা হয়।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া