দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মার্শাল আর্টস চালু করবে সরকার: ববি হাজ্জাজমির্জা আব্বাস ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিযুক্তচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই মেমোরিয়াল নির্মাণের সিদ্ধান্তজামাত আমীর বললেন, জুলাই বিজয় মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেনকাজী নজরুল ইসলাম সর্বদাই প্রাসঙ্গিক: রিজভীডিএসসিসি প্রশাসক উদ্বোধন করলেন ‘আই টেক অ্যান্ড কনসালটেন্সি’ – বিদেশি চাকরি বাজার সহজ করতেহামাসের সম্পূর্ণ অস্ত্র ছাড়া পর্যন্ত গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েলরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে ভিখারিনী ফিরোজার নতুন বাড়ি, বিধবা মেয়ে চাকরিপ্রাপ্তপলাশীতে জনসমাবেশে পুলিশের হস্তক্ষেপে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী আটকডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ১৫৩BHF-এর আয়োজনে জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধি কার্যশালাআইজিপি বললেন, খেলাধুলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে পুলিশ কাজ করবেডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবিডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

জ্যোতির্ময় বড়দিনের আগমন: খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও আনুষ্ঠানিকতা

বিশ্বের মধ্যে সবচেয়ে পরিচিত ও আনন্দের উৎসব হলো বড়দিন, যা ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্টের জন্মদিন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়

ধর্মকে আশ্রয় করে উৎসব ও পর্ব বা পর্বদিন অনুষ্ঠিত হয়। খ্রিষ্টধর্মের প্রধান পর্ব বড়দিন ও পুনরুত্থান পর্ব। তবে বিশ্বের মধ্যে সবচেয়ে পরিচিত ও আনন্দের উৎসব হলো বড়দিন। ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্টের জন্মদিন হলো বড়দিন।

বর্তমানে বড়দিনের আনন্দের বহিঃপ্রকাশ একদিকে আধ্যাত্মিক বা ধর্মীয় উৎসব, অন্যদিকে বার্ষিক অনুষ্ঠানাদি, সাজসজ্জা, কীর্তন-কনসার্ট, কেক-পিঠা, পানাহার-পার্টি, গান-কবিতাসহ নানাবিধ উৎসবের আয়োজন।

বড়দিন উদ্‌যাপনে ঘাটতি নেই কোথাও। তবে বড়দিনের আধ্যাত্মিক চেতনাটি বিশ্বাসী-ভক্তদের বড় করেই দেখতে হবে। বিশ্বাস-ভালোবাসা, ক্ষমা চাওয়া–করার মধ্য দিয়ে বেড়ে ওঠার আহ্বানে পূর্ণ হয় বড়দিন।

স্রষ্টা ও সৃষ্টির সঙ্গে মিলিত হওয়াই হবে অর্থপূর্ণ বড়দিন, সার্থক ও সুন্দর বড়দিন।

প্রবক্তা ইসাইয়ার ভাষায়

প্রবক্তা ইসাইয়া তাঁর প্রাবক্তিক বাণীতে বলেন, ‘ওই দেখো, তোমার পরিত্রাতা আসছেন’ (ইসাইয়া ৬১: ১১)। সেই পরিত্রাতা সততা, ন্যায্যতা ও ভালোবাসার পথ দেখাবেন। তিনি হয়ে উঠবেন মুক্তিদাতা, শান্তিরাজ, ধর্মরাজ ও অন্ধকার বিনাশী আলোকবর্তিকা।

প্রবক্তা ইসাইয়ার ভাষায়, ‘অন্ধকারে পথ চলছিল যারা, সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলো; ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল, তাদের ওপর ফুটে উঠেছে একটি আলো।’ (ইসাইয়া ৯: ১) মুক্তিদাতা খ্রিষ্ট হয়ে উঠবেন চলার পথের সাথি।

প্রবক্তা ইসাইয়া আরও বলেন, ‘কেননা, আমাদের জন্য একটি শিশু জন্ম নিয়েছেন, একটি পুত্রকে আমাদের হাতে তুলেই দেওয়া হয়েছে। তাঁর কাঁধের ওপর রাখা হয়েছে সবকিছুর আধিপত্য ভার। তাঁকে ডাকা হবে অনন্য পরিকল্পক, পরাক্রমী ঈশ্বর, শাশ্বত পিতা শান্তিরাজ—এমনি সব নামে।’ (ইসাইয়া ৯: ৫)

প্রবক্তা ইসাইয়া যিশুখ্রিষ্টের আগমন উপলক্ষে বলেন, ‘তখন নেকড়ে বাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগল ছানার পাশে....একটি ছোট্ট ছেলে তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে।...দুধের শিশু তখন কেউটে সাপের পথের ওপর খেলা করবে’। (ইসাইয়া ১৬: ৬-৮)

যিশুর জন্মের ঘটনা

সমগ্র মঙ্গল সমাচারে দেখানো হয়েছে আব্রাহাম, ইসাহাক ও যাকোবের ঈশ্বর, মোশির ঈশ্বর ও এলিয়ের ঈশ্বর হলেন স্বয়ং যিশুখ্রিষ্টেরই পিতা।

পবিত্র নতুন নিয়মে মারিয়ার নিকট স্বর্গদূত গ্যাব্রিয়েলের অভয়বাণীতে উচ্চারিত হয়—‘ভয় পেয়ো না, মারিয়া! তুমি পরমেশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে একটি পুত্রের জন্ম দেবে, তাঁর নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরার্থপরের পুত্র বলে পরিচিত হবেন।’ (লুক ১: ৩০-৩২)

যিশুর আগমনের মধ্য দিয়ে সব মানুষই তাঁকে ভক্তি-শ্রদ্ধা জানিয়েছিল। তাদের মধ্যে প্রথমত স্বর্গদূত, দ্বিতীয়ত, রাখাল ও তৃতীয়ত, তিন পণ্ডিত।

চারটি মঙ্গল সমাচারের মধ্যেই যিশুর জন্মকাহিনির বিবরণ পাওয়া যায় (মথি ১: ১৮; ২: ১-১২; মার্ক ১: ১-১১; লুক ২: ২৬-৪৫,২: ১-২০)। যোহন লিখিত মঙ্গল সমাচারে বাণীর দেহধারণের বিষয়টি বর্ণনা করা হয় (দ্রষ্টব্য যোহন ১: ১-১৮)। তবে সাধু লুকের লেখা মঙ্গল সমাচারে যিশুর জন্মকাহিনি বিশদ আঙ্গিকে লেখা হয়।

আসিসির সাধু ফ্রান্সিসের নবচিন্তা

ইতালির আসিসি নগরের সাধু ফ্রান্সিস (১১৮১-১২২৬) ছিলেন একজন ধনী কাপড় ব্যবসায়ীর সন্তান। তিনি জগতের জাগতিকতা, ভোগবিলাস, বিত্তবৈভব ও আরাম–আয়েশের জীবন পরিত্যাগ করেন। তাঁর চিন্তাচেতনা, ধ্যানধারণা ও উপলব্ধিতে খ্রিষ্টের নিঃস্বতা ও দারিদ্র্য সবচেয়ে বেশি স্থান পায়।

সাধু ফ্রান্সিস তাঁর এই ধ্যানলব্ধ চিন্তা নিয়ে পোপ তৃতীয় হনোরিয়াসের (১২১৬-১২২৭) সঙ্গে দেখা করেন এবং গোশালা সাজানোর বিষয়টি অবগত করেন। এ ছাড়া তিনি বড়দিনের উপাসনায় গোশালা সাজানোর অনুমতি প্রার্থনা করেন। পোপ তৃতীয় হনোরিয়াস তাঁর অভিনব ও ধ্যানলব্ধ চিন্তাকে সাধুবাদ জানিয়ে গোশালা তৈরির অনুমতি দেন।

পরবর্তীকালে আসিসি নগরী থেকে গোটা ইউরোপ ও বিশ্বে গোশালা তৈরির প্রচলন শুরু হয় এবং তা যিশুর ‘আত্মপ্রকাশ পর্ব’ (৬ জানুয়ারি) পর্যন্ত গির্জায় সাজিয়ে রাখা হয়। গোশালা সাজানোর প্রচলনটি গোটা বিশ্বে অতি জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন কৃষ্টি অনুসারে গোশালা সাজানো হয়।

উল্লেখ্য, রোমের কলসিউমের কাছে সাধু কসমস ও ডামিয়েনের গির্জায় ঐতিহ্যের নিদর্শনস্বরূপ গোশালা সাজিয়ে রাখা হয়। যিশুর জন্মস্থান বেথলেহেমের গোশালার স্থানে একটি গীর্জা নির্মিত হয়, যা ‘চার্চ অব ন্যাটিভিটি’ নামে পরিচিত। বর্তমানে বড়দিনের একটি অন্যতম আকর্ষণ ও ভক্তি প্রকাশের চিহ্ন হলো গোশালা।

কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মতামত

কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) ছিলেন একজন অখ্রিষ্টান ব্যক্তি। তিনি যিশুখ্রিষ্টের জন্মরহস্য ধ্যান ও চিন্তা করে তাঁর জন্মদিনকে ‘বড়দিন’ হিসেবে আখ্যায়িত করেন। সময়ের সীমারেখায় ‘বড়দিন’ বড় নয়, বরং মহামানব খ্রিষ্ট যিশুর আগমনের মধ্য দিয়ে দিনটি তাৎপর্যমণ্ডিত ও মহান হয়ে উঠেছে। তাই এ উৎসবকে বড়দিন উৎসব বলা খুবই অর্থপূর্ণ।

সাধারণ জিজ্ঞাসা

বড়দিন কী?
বড়দিন হলো ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্টের জন্মদিন।
বড়দিন কেন উদ্‌যাপিত হয়?
বড়দিন উদ্‌যাপিত হয় ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্টের জন্মের স্মৃতি ও আনন্দ উদযাপনের জন্য।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
PM's initiative cuts Hajj airfare; 2027 package starts at Tk 513,648 | News Flash
ধর্ম

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭-এর হজ্জ ভ্রমণের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লক্ষ ১৩ হাজার ৬৪৮ টাকায়

Kaikobad requests Saudi govt. to retain 1pc backup accommodation for Bangladesh Pilgrims | News
ধর্ম

কাইকোবাদের অনুরোধ: বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যাকআপ আবাসন কোটা বজায় রাখুক সৌদি সরকার

Traditional Rath Yatra festival begins in Rajshahi | District
ধর্ম

রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব শুরু

Fakhrul inaugurates Rath Yatra festival, calls for harmony, unity | News Flash
ধর্ম

মন্ত্রী ফখরুল রাথযাত্রা উৎসবে বললেন, ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে

Pre-registration for Hajj 2027 for NRB citizens underway | News
ধর্ম

হজ ২০২৭-এর জন্য এনআরবি নাগরিকদের পূর্ব-নিবন্ধন শুরু হয়েছে

DMP tightens security for Ratha Yatra procession tomorrow | Others
ধর্ম

DMP রাথযাত্রার জন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

সর্বশেষ সংবাদ

DSCC administrator inaugurates ‘i Tech & Consultancy’ to smoothen oversees job markets | Others
চাকরি

ডিএসসিসি প্রশাসক উদ্বোধন করলেন ‘আই টেক অ্যান্ড কনসালটেন্সি’ – বিদেশি চাকরি বাজার সহজ করতে

Israel will not leave Gaza until Hamas's 'genuine' disarmament: political source | International
আন্তর্জাতিক

হামাসের সম্পূর্ণ অস্ত্র ছাড়া পর্যন্ত গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না ইসরায়েল

BHF to hold workshop for nat’l hockey players tomorrow | Sports
খেলা

BHF-এর আয়োজনে জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধি কার্যশালা

Police aim to excel in sports alongside law enforcement: IGP | Others
খেলা

আইজিপি বললেন, খেলাধুলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে পুলিশ কাজ করবে

Zubaida Rahman calls for nationwide database of thalassaemia, rare disease  patients | News
স্বাস্থ্য

ডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবি

Every citizen should pledge to plant at least one tree: Dulu | News
বাংলাদেশ

ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

Health minister pledges maximum support for Thalassemia patients | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের জন্য সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

DSCC announces seven-day 'crash program' to prevent dengue in Kamrangirchar | Others
বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে দাসের সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু

Ensuring justice brings the greatest satisfaction: Attorney General | Others
রাজনীতি

আইনমন্ত্রী ব্যারিস্টার কাজল বললেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বোচ্চ সন্তুষ্টি

PM drives through DNCC roads to inspect cleanliness  | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালিয়ে দেখলেন পরিচ্ছন্নতার অবস্থা

DR Congo Ebola outbreak tops 3,500 cases | International
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোয় ইবোলা আক্রান্তদের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে, বর্তমানে ৩,৫৩২

Tree plantation essential for environmental balance: Zahid | News Flash
বাংলাদেশ

জাহিদের আহ্বান: পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অপরিহার্য

Rail police to take stern action to prevent stone-throwing on trains | News
বাংলাদেশ

ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা রোধে রেল পুলিশ কঠোর পদক্ষেপ নেবে