দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বেসরকারি ক্লিনিকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসককে বরখাস্ত করলেনঘরে মন্ত্রকের উপসচিব জেসমিন নাহার সচিব পদে পদোন্নতি ও স্থানান্তরশক্তিমন্ত্রী জানিয়েছেন, দুই-তিন দিনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবেপ্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে গাছ রোপণ উদ্যোগ শুরু: পরিবেশ মন্ত্রীর ঘোষণাভারতীয় হাইকমিশন জালিয়াতির বিরুদ্ধে সতর্কতা জারি করলোবিমানবন্দরে অনাধিকৃত দ্রোন রোধে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্তজাত্রাবারীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতাররাঙামাটির তরুণ অভিযাত্রীর সাইক্লিং চ্যালেঞ্জ: সমুদ্র থেকে হিমালয় পর্যন্তপ্রধানমন্ত্রীর পরামর্শদাতা জাবিহুল্লাহ বলেন, দ্রুত বাস্তবায়ন হোক বিপিএনের নির্বাচন ম্যানিফেস্টোপুলিশ শান্তি মিশনে ১২৫-সদস্যের এফপিইউ ও এসডব্লিউএটি প্লাটুন প্রেরণের প্রস্তুতি শুরুআরইউইটি-এ সিএপি-11.0 রোডশো: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে মার্গদর্শনআগস্টের প্রথম পাঁচ দিনে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ৮৩.৭% বেড়েছেআফ্রোজা খানম: বিমানবন্দরে ভিআইপি, সিআইপিদের জন্য সমান নিরাপত্তা চেকজাতীয় প্যারা স্পোর্টস প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের লক্ষ্য ব্যক্ত করলেন রাষ্ট্রমন্ত্রীরাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বৃক্ষ রোপন উদ্যোগের সূচনা

মির্জা ফখরুল বললেন, দেওয়া প্রতিশ্রুতি পালনে চেষ্টা চলছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের সরকার কথার সরকার নয়, যে কথাগুলো দিয়েছি সেগুলো পালন করার চেষ্টা করছি।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যে কথাগুলো দিয়েছি, পালন করার চেষ্টা করছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানের সরকার, কথার সরকার। যে কথাগুলো দিয়েছি, সেগুলো পালন করার চেষ্টা করছি।’

ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া উপজেলা করতে ভূমিকা রাখায় আজ বুধবার বেলা একটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবর্ধনা দেন উপজেলাবাসী। রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জনাব তারেক রহমানের সরকার, কথার সরকার। যে কথাগুলো দিয়েছি, সেগুলো পালন করার চেষ্টা করছি। তিনি বলেছিলেন, ফ্যামিলি কার্ডের কথা। আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। কৃষক কার্ডেরও কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। অন্যান্য যেসব কথা তিনি দিয়েছিলেন, তার প্রতিটি পূরণ করার জন্য কাজ শুরু করেছি।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকারের বয়স মাত্র তিন মাস। এই তিন মাসের মধ্যে আমাদের দেওয়া কথাগুলো রাখার চেষ্টা করেছি। আপনারা জানেন, ঠাকুরগাঁওয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা দিয়েছিলাম, তার অনুমোদন হয়ে গেছে। ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে। কয়দিন আগে আমরা ঠাকুরগাঁও শহরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি। মেডিক্যাল কলেজের অনুমোদন হয়ে গেছে, জায়গাও নির্ধারণ হয়ে গেছে। ইনশা আল্লাহ আগামী বছর থেকে ছাত্র-ছাত্রী ভর্তি হবে। বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে এখানে নিয়ে এসেছিলাম। তাঁরা বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে আমরা বিমানবন্দর চালু করতে সক্ষম হব।’

হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম-শ্রেণির মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের সমর্থনে আমি কাজ করার সুযোগ পেয়েছি।’

তরুণ-যুবকদের উদ্দেশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আপনাদের নিজেদের তৈরি করতে হবে। আজ দুঃখ হয়, যখন শুনি, আমাদের তরুণ-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছেন। মাদক একটা জাতিকে ধ্বংস করে দেয়, এর থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি তরুণদের কাছে আবেদন জানাব, তাঁরা যেন মাদক থেকে মুক্ত থাকেন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তরুণ-যুবকদের অনুরোধ জানাব খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। এই নতুন উপজেলা হওয়াতে সুযোগ এসেছে এখানে। একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা বাড়াতে হবে, নেতৃত্বের বিকাশ করতে হবে। তাহলেই শুধু রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে ভূল্লী উপজেলা বাস্তবায়নে অবদান রাখায় আজ বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবর্ধনা দেবেন ভূল্লী উপজেলাবাসী।

সাধারণ জিজ্ঞাসা

মির্জা ফখরুল কী বলেছেন?
মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের সরকার কথার সরকার নয়, যে কথাগুলো দিয়েছি সেগুলো পালন করার চেষ্টা করছি।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Acting Speaker joins doa, milad mahfil for July Uprising martyrs, injured | News
রাজনীতি

জাতীয় সংসদের কার্যকরী স্পিকার মাহফিল-ই-মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিলেন

'Amra BNP Paribar' makes documentary on struggles of July families | Others
রাজনীতি

জুলাই গণআন্দোলনের শহিদ ও আহত পরিবারের সংগ্রাম নিয়ে নতুন ডকুমেন্টারি

US Pacific Fleet commander concludes Bangladesh visit | News
রাজনীতি

বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে

Ex-joint secy remanded in Khaleda Zia residence blockade case | Law and Court
রাজনীতি

খালেদা জিয়ার বাড়ি ব্লকেড মামলায় সাবেক যূথ মহাপরিচালক ৭ দিনের জন্য গ্রেফতার

Govt seeks institutional framework to safeguard democracy: Swapon | News Flash
রাজনীতি

জাহির উদ্দীন স্বপন: গণতন্ত্র সুরক্ষায় সংস্থানিক কাঠামো গঠনে কাজ চলছে

Communication with Mojtaba 'very difficult at moment': Iran president | International
রাজনীতি

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের নেতাদের যোগাযোগের কঠিনতা স্বীকার

Opposition figure in Venezuela to kick off reconciliation talks with ruling party | International
রাজনীতি

ভেনিজুয়েলার বিরোধী নেতা শান্তি আলোচনার জন্য দেশে ফেরার ঘোষণা দিলেন

সর্বশেষ সংবাদ

Police begins preparations to deploy 125-member FPU with SWAT platoon to UN peacekeeping mission | Others
বাংলাদেশ

পুলিশ শান্তি মিশনে ১২৫-সদস্যের এফপিইউ ও এসডব্লিউএটি প্লাটুন প্রেরণের প্রস্তুতি শুরু

VIPs, CIPs to face equal airport security checks: Afroza  | News
বাংলাদেশ

আফ্রোজা খানম: বিমানবন্দরে ভিআইপি, সিআইপিদের জন্য সমান নিরাপত্তা চেক

Govt. to organise national para sports meet in int’l standard | News
খেলা

জাতীয় প্যারা স্পোর্টস প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের লক্ষ্য ব্যক্ত করলেন রাষ্ট্রমন্ত্রী

Man held with 130 bottles of Fairdyl in Lalmonirhat | District
বাংলাদেশ

লালমনিরহাটে ১৩০ বোতল ফেয়ারডিল সহ এক ব্যক্তি গ্রেফতার

Trade, skill development, research cooperation with Australia stressed | News
বাণিজ্য

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারের উদ্যোগ

Fifth-grader Anushree's letter reaches PM, dream comes true with harmonium gift | News Flash
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালো অনুশ্রীর চিঠি, হারমোনিয়াম উপহারে সত্যি হলো স্বপ্ন

57 underprivileged, disabled students receive financial aid in Patuakhali | District
শিক্ষা

পটুয়াখালীতে ৫৭ অসামান্য শিক্ষার্থীকে ৫,৭০,০০০ টাকার অর্থসাহায্য

Govt moves to formalise gold sector with revised policy to boost legal trade | News
অর্থনীতি

সরকারের নতুন নীতি: স্বর্ণ ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে আনার উদ্যোগ

NU VC announces full-funded scholarships for SAARC country students  | News
শিক্ষা

সার্ক দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির পূর্ণ স্কলারশিপ ঘোষণা